নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুচোখ খুলেই বাঁচতে চাই....

মুহাম্মদ আশরাফুল আলম

স্তব্ধ হোক জাগরণ, সাময়িক বিপ্লবের কেটে যাক ধার তবুও প্রথম চোটে মুমুক্ষু মানুষ উঠে দাঁড়াবে আবার। ---- আহমদ ছফা (লেনিন ঘুমোবে এবার)

মুহাম্মদ আশরাফুল আলম › বিস্তারিত পোস্টঃ

আইনস্টাইনের ধাঁধা

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১২

গুজব আছে আইনস্টাইন ধাঁধাটি বানিয়েছেন এবং তিনি নাকি বলেছিলেন এই ধাঁধাটি পৃথিবীর মাত্র ২% লোক সমাধান করতে পারবেন !!!!



ধাঁধাঃ



একটি রাস্তার ধারে পাশাপাশি পাঁচটি বাড়ি। ভিন্ন ভিন্ন রঙের এই পাঁচটি বাড়িতে ভিন্ন ভিন্ন পাঁচ দেশের লোক বাস করেন। প্রত্যেকের নিজস্ব পছন্দের পানীয় আছে, আছে আলাদা আলাদা সিগারেটের ব্র্যান্ড। এমনকি তাদের পোষা প্রাণীও ভিন্ন ভিন্ন।

প্রশ্ন হচ্ছে এদের মধ্যে মাছ পোষেন কে?



সূত্রঃ



১. লাল ঘরে বাস করেন ব্রিটিশ।

২. সুইডিশের পোষা প্রাণী কুকুর।

৩. ডেনিশের প্রিয় পানীয় চা।

৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।

৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।

৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।

৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।

৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।

১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।

১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।

১৩. প্রিন্স (Prince) সিগারেট খান জার্মানির লোক।

১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।

১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন।

_________________________________________

@কার্টেসি: Md Ibrahim Fahad/জিরো টু ইনফিনিটি

----------------------------------



এই ধাঁধার উপর ভিত্তি করে একটা পাজল গেইম আছে। কেউ চাইলে ডাউনলোড করে নিতে পারেন : Click This Link

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: এইটা মনে হয়, জার্মান।

আইনস্টাইনের জন্ম জার্মানিতে, সে মাছ ধরতে ভালবাসতো... /:)

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ২% মানুষ সমাধান করতে পারে, এখানেই এটার হিন্টস আছে।

আইনস্টাইন সেরা দুই পার্সেন্ট মানুষদের মধ্যে একজন। তার বাড়ি জার্মানি। সে একজন জার্মান।


সহজ হিসাব.........

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৯

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: আপনার উত্তর সঠিক। তবে পদ্ধতি ভুতুরে.....

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: পারব না।

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৮

বাংলাদেশী দালাল বলেছেন: চমৎকার সব ছবির দেখে আনন্দিত,
তবে যেতে পারছিনা বলে ব্যথিত।

ভালো থাকবেন আপু

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:১২

পেন্সিল চোর বলেছেন: উত্তর তো দেয়া হইয়া ই গেছে ওপরে। তবুও কই আইনস্টাইন জার্মানি

৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ৩:৩৮

দি সুফি বলেছেন: কিসের কি! সে হইল বাংলাদেশী B-)) B-)) বরসি দিয়া কই মাছ ধইরা আইনা পানিতে জিয়ই রাখছে B-)) B-)) B-))

৭| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৭

বাংলাদেশী দালাল বলেছেন: @দি সুফি হাসতেই আছি। ভুলে মাছ এইখানে আইসা ডুব দিছে। :!>
তয় যা কইলেন না আপনে =p~ =p~ =p~

৮| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৩

আরািফন বলেছেন: এদের মধ্যে মাছ পোষেন নরওয়েজিয়ান

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: ভুল উত্তর।

৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২

সাইবার অভিযত্রী বলেছেন: আইনষ্টাইন এটা বানিয়েছে এর কোন প্রমাণ আছে? নেই ।

২% লোক পারবে এটাও সঠিক না। বিশ্বাস না হলে রেন্ডম ১০০০ লোক নিয়ে চেষ্টা চালাতে পারেন, হাজারে ২ / ১ জনও পাবেন না ।

এবার ধাধার কিছু বিষয় দেখা যাক :

জাতি আছে কয়টা ? ৫টা : বৃটিশ (১) , সুইডিশ (২), ডেনিশ (৩) , নরওয়ে (১৪) জার্মান (১৩)

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: নেই বলেই তো গুজব বলা হচ্ছে।
তবে ২% এর ব্যাপারে আমার মনে হয়, এর মাধ্যমে মানুষকে উৎসাহ দেয়া হয়েছে। বুদ্ধিবৃত্তি নিয়ে একটা খোটা...

১০| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: ৯. প্রথম ঘরে থাকেন এক নরওয়েজিয়ান।
১৪. নীল ঘরের পাশে থাকেন নরওয়ের লোক।

- সুতরাং ২য় ঘর হচ্ছে নীল ঘর।

১১| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: ৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।

আগেই দেখা গেছে ২য় ঘর নীল ঘর।
- আর তাই মধ্যের ঘর নীল ঘরের পাশের ঘর।
৩য় ঘর।

১২| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ২য় ঘর নীল,
এছাড়া আর ঘর গুলো হচ্চে হলুদ( ৭) , সবুজ- সাদা (৪-৫), লাল (১)।

৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।

যেহেতু ২য় ঘর নীল, সুতরাং সাদা -সবুজের অবস্হান ( ৩-৪-৫ ) এ হবে ।

১৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: সাদা -সবুজের অবস্হান ( ৩-৪-৫ ) এ হবে ।


৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।
৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।


৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন। ( ৩নং ঘরের লোক দুধ পান করে ) , তাই সাদা সবুজের অবস্হান ( ৪-৫ ) - এ ।

আর যেহেতু বাদিক থেকে প্রথম বাড়ি ধরা হচ্ছে, তাই

৪ নং ঘর সবুজ, ৫ নং সাডা ।

১৪| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: সাদা -সবুজের অবস্হান ( ৩-৪-৫ ) এ হবে ।


৪. সাদা বাড়ির বায়ে সবুজ বাড়ি।
৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।


৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন। ( ৩নং ঘরের লোক দুধ পান করে ) , তাই সাদা সবুজের অবস্হান ( ৪-৫ ) - এ ।

আর যেহেতু বাদিক থেকে প্রথম বাড়ি ধরা হচ্ছে, তাই

৪ নং ঘর সবুজ, ৫ নং সাডা ।

১৫| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: ১৩ - ১৪ তে একই কমেন্ট ২বার এসে গেছে । যাি হোক যা যা পাওয়া গেলো :

২য় ঘর : নীল
৪নং : সবুজ
৫নং : সাদা

বাকী থাকল : ১ আর ৩ । রং ( লাল/ হলুদ)

১ম ঘর : নরওরের লোক । ( সুতরাং বৃটিশ না , আর বৃটিশের ঘরের রং লাল, ) তাই প্রথম ঘর হলুদ

৩য় ঘর : বৃটিশ, লাল ।

১৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: তাহলে কি কি পাওয়া গেল ?

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ( মন্তব্য ১৫ )
২য় ঘর : নীল ( সুত্র : ১৪ )
৩য় ঘর : লাাল, বৃটিশ ( মন্তব্য ১৫ )
৪নং ঘর : সবুজ
৫নং ঘর : সাদা

১৭| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১

সাইবার অভিযত্রী বলেছেন: ৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ( মন্তব্য ১৫ )
২য় ঘর : নীল ( সুত্র : ১৪ )
৩য় ঘর : লাাল, বৃটিশ ( মন্তব্য ১৫ )
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

১৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: ৫. সবুজ বাড়ির মালিক কফি পান করেন।

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ( মন্তব্য ১৫ )
২য় ঘর : নীল ( সুত্র : ১৪ )
৩য় ঘর : লাাল, বৃটিশ ( মন্তব্য ১৫ )
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

৭. হলুদ বাড়ির মালিক ডানহিল (Dunhill) সিগারেট খান।

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল ।
২য় ঘর : নীল
৩য় ঘর : লাাল, বৃটিশ
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

১৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: ১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল ।
২য় ঘর : নীল
৩য় ঘর : লাাল, বৃটিশ
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা

৮. মধ্যের বাড়ির বাসিন্দা দুধ পান করেন।

সুতরাং :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল ।
২য় ঘর : নীল
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা


২০| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০

সাইবার অভিযত্রী বলেছেন: ১২. ডানহিল সিগারেট যিনি খান তার পাশের বাড়ির বাসিন্দা ঘোড়া পোষেন।

সুতরাং :


১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা


২১| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: ৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

( ৩/৪/৫ - যেকোন ঘরের লোক)

২২| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: ৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

( ৩/৪/৫ - যেকোন ঘরের লোক)

১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন। (৩/৪ অথবা ৪/৫ )


১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন । ( ৩/৪/৫ - যেকোন ঘরের লোক)


৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।

সুতরাং পানি পান করে ৫নং ঘরের লোক ।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: ১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।
১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন ।
(৩/৪/৫ কেন ২ ও তো হতে পারে????)
তাহলে,
১ নং একই সাথে পানি খেতে ও বিড়াল পুষতে পারে।
অথবা, ১ নং পানি খেতে পারে ও ৩ নং বিড়াল পুষতে পারে।

২৩| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: নামাজে গিয়েছিলাম, এখন দেখি কতদূর হল :

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন।
৫নং ঘর : সাদা , পানি পান করেন ।

২৪| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: ১৫. যিনি ব্লেন্ড খান তার প্রতিবেশী পানি পান করেন

পানি পান করে ৫নং ঘরের লোক । ( ২২ নং মন্তব্যে দ্র )

সুতরাং ব্লেন্ড সিগেরেট -> ৪ নং ঘরের লোক। কি দাড়াল ?

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল , ঘোড়া পোষেন ।
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন, সিগারেট ব্লেন্ড।
৫নং ঘর : সাদা , পানি পান করেন ।

২৫| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: ৩. ডেনিশের প্রিয় পানীয় চা।

aita prb korche. Amar চা porche 1no ghore. But seita Norway.

২৬| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন:
১১. যিনি ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান তিনি বিয়ারও পান করেন।

১ ও ৪ এর সিগারেট ডানহিল ও ব্লেন্ড।
৩,৪ ও ৫ এর পাণীয় - । দুধ কফি পানি ।
১,৩,৪,৫ এর সিগারেট ও পাণীয় জানা গেছে ।
বাকী আচে -> ২

সুতরাং ২ -> ব্লু মাস্টার (Blue Master) সিগারেট খান এবং বিয়ারও পান করেন।

কি দাড়াল ?

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী। ডানহিল সিগারেট ।
২য় ঘর : নীল ,ঘোড়া পোষেন, ব্লুমাস্টার সিগারেট ও বিয়ার খান
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে ।
৪নং ঘর : সবুজ , কফি পান করেন, সিগারেট ব্লেন্ড।
৫নং ঘর : সাদা , পানি পান করেন ।

২৭| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: ১০. যিনি ব্লেন্ড (Blend) সিগারেট খান তার প্রতিবেশী বিড়াল পোষেন।

৪নং ঘর : সবুজ , কফি পান করেন, সিগারেট ব্লেন্ড। ( ২৪ মন্তব্য)

সুতরাং বিড়াল পুষেন ৩ অথবা ৫ ।

৬. যিনি পল মল (Pall Mall) সিগারেট খান তিনি পাখি পোষেন।

১, ২ ও ৪ এর সিগারেট ডানহিল, ব্লু মাস্টার ও ব্লেন্ড।

সুতরাং পাখি পোষেন ৩ অথবা ৫ ।

সুতরাং ৩ ও ৫ এর ক্যান্ডিডেট ২টা !

হয় বিড়াল পোষে না হলে পাখি ।




২৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

সাইবার অভিযত্রী বলেছেন: ২,৩,৪,৫ পান করে যথাক্রমে :
বিয়ার দুধ কফি পানি ।
বাকী থাকে চা, সেটা তো ১ম ঘরে যাওয়ার কথা !
সে ঘরে থাকে নরওয়ের লোক,

কিন্তু বলা হচ্ছে ডেনিশ লোক পান করে চা !
( ৩. ডেনিশের প্রিয় পানীয় চা। )

কিভাবে ??????????????????????

ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: ৩. ডেনিশের প্রিয় পানীয় চা।

-- একই সমস্যা !!!!!!!!!!

২৯| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: ডেনিশের প্রিয় পানীয় চা। এই লাইন না থাকলে...

১ম ঘর : হলুদ, নরওয়ে বাসী,চা, ডানহিল সিগারেট, মাছ ।
২য় ঘর : নীল ,ডেনিশ, বিয়ার, ব্লুমাস্টার সিগারেট,ঘোড়া ।
৩য় ঘর : লাল, বৃটিশ, দুধ, পল মল সিগারেট,পাখি।
৪নং ঘর : সবুজ ,সুইডিশ, কফি,ব্লেন্ড সিগারেট,কুকুর।
৫নং ঘর : সাদা ,জার্মানি, পানি,প্রিন্স সিগারেট, বিড়াল ।

৩০| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: Click This Link টে দেখতে পারেন, মনে হচ্ছে একটা সমাধান হচ্ছে !

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: আমাকে অর্ধেকে রেখে চলে গেলেন..?
আগামী কয়েকদিন অফিসের কাজে বাইরে থাকতে হবে। তাই আপনার ওখানে বা আমার এখানে থাকা সম্ভব না।
আশা করছি, খুব শীঘ্রি আলোর মুখ দেখা যাবে।

দোয়া করবেন। ভালো থাকবেন।

৩১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই ছেড়ে চলে যাই নি । অন্যের ব্লগে রাফ করার সাহষ হচ্ছে না, ভুল করে ফেলেছিলাম তো তাই! :!>

নিজের জায়গায় কাটাকুটি করে পরে একবারে সমাধান দিব আশা করি।

আর সমাধান/ফলাফল থেকে ফল পর্যন্ত যাবার পথটাই তো বেশী মজার !

ApniO দোয়া করবেন। ভালো থাকবেন।

৩২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সাইবার অভিযত্রী বলেছেন: ১ম ঘর : হলুদ, নরওয়ে , পানি ডানহিল, বিড়াল।
২য় ঘর : নীল , ডেনিশ, চা, ঘোড়া পোষেন, ব্লেন্ড,
৩য় ঘর : লাাল, বৃটিশ, দুধ পান করে, পলমল , পাখি।
৪নং ঘর : সবুজ , জার্মানির লোক, কফি, প্রিন্স সিগারেট
৫নং ঘর : সাদা ঘর, সুইডিশ, বিয়ার, ব্লু মাস্টার ।কুকুর পালে।

১ পালে বিড়াল,
২ ঘোড়া
৩ পাখি
৪ ?
৫ কুত্তা

এইবার আপনারাই বলেন মাছ পালে কে ?

বিস্তারিত : Click This Link

৩৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :| :| :|


পারি না

৩৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: অবশেষে ঘোষণা করা গেল যে, জার্মান বেটা মাছ পোষে।
----
আরে বেটা পোষস যখন বলে কয়ে পোষ না। আমরা কি তোর মাছ খাইতে যাচ্ছি নাকি ??? /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.