নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সূদুর দিগন্তে হারায়ে খুঁজি অস্তিত্বহীন আমাকে

আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

আসিফ আহমেদ মামুন

মগজ যতটা না কাব্যিক, তারচেয়ে বেশি যান্ত্রিক। আমি বিধাতার রঙ্গে আঁকা এক অস্পষ্ট ছবি।

আসিফ আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

থাপ্পড় !!!

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫০

ফেইসবুকের মজার একটা গ্রুপের নাম হলো ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু । ঐখানে কয়েকদিন আগে একটা প্রশ্ন রাখা হয়েছিলো-



“থাপ্পড় কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী ? সংজ্ঞাসহ উদাহরণ দিন। ”



এই প্রশ্নের উত্তরে অনেক গ্রুপ মেম্বার মজার মজার কমেন্টস দিয়েছেন। কমেন্টসগুলো পরে হাসতে হাসতে পেট ব্যাথা হবার উপক্রম হয়েছিলো। উক্ত কমেন্টস গুলোর মধ্যে কিছু অসাধারণ কমেন্টস নিচে শেয়ার করা হলোঃ



১। হাত ও গালের তীব্র সংযোগকে থাপ্পড় বলে । এতে হাত ক্রিয়াশীল ও গাল বেদনাশীল হয় । ইহা অনেক প্রকার । যা চিন্তা করতে সময় লাগবে । উদা - ঠাস........ঠুস ;)





২। থাপ্পড় হল এমন একটা প্রসেস যার মাধ্যমে মানুষ ৩২টা দাঁত ফালানোর হুমকি দিলেও এডমিন এর মত একটা দাঁতের ১/৩০ অংশ ফালাতে পারে। আইন্সটাইনের তৃতীয় থিসিস অনুসারে এই একশনের রিয়েকশনে হাত ও গাল উভয়ই লাল হয়ে থাকে। যদি মাথার ইন্টারনাল এনার্জির তুলনায় হাতের গতিশক্তি অধিক হয়, তাহলে একটা সাক্‌সেস্‌ফুল থাপ্পড় মারা সম্ভব। তবুও যদি হাত অতি নরম হইয়া থাকে, তাহলে হ্যান্ড মাস্‌ল রিয়েক্‌শান এনার্জি শোষিত করে একটা আত্মগাতি থাপ্পড় সৃষ্টি করে। ;)



৩। সাধারণভাবে আমরা বলতে পারি, যে জিনিসটা কারো গালের উপর কারণে-অকারণে পরে তাকে থাপ্পড় বলে। (থা-উপর..) ;)



৪। থাপ্পড় হলো এমন একটা অবস্তুগত জিনিস যা মানব্দেহে শিহরণ জাগায়! এর অপর নাম চপেটাঘাত ! থাপ্পড়ের নির্দিষ্ট কোন প্রকারভেদ নাই ! এটি মানুষের মনভাবের উপর নির্ভরশীল... ;)



৫। ক্ষুদ্র সময়ের ব্যবধানে তীব্র গতিতে ধাবমান নির্দিষ্ট ভরের হস্ত কর্তৃক স্থির গালের উপর প্রযুক্ত যে বল যা গালের উপরিতলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়া করে এবং গতিশক্তি্র কিছু অংশ যেখানে শব্দশক্তিতে রুপান্তরিত হয় এবং কিছু অংশ গালের উপর তাপশক্তি রূপে সঞ্চিত হয়ে গালে প্রবল বেদনার সৃষ্টি করে তাকে থাপ্পড় বলে। ;)





ব্লগার ভাই-বোনরা "থাপ্পড়"-এর সংজ্ঞা আপনারা কে কীভাবে দিবেন তা জানতে মন চায় ;) ;) ;)

মন্তব্য ১৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১০

শূণ্য উপত্যকা বলেছেন: ও... থাপ্পর মানে হল............ খাপ্পর মানে কি?

২| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :D

৩| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

প্রিয়ত বলেছেন: কাছে আসেন, বুঝায়া দেই।

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৮

আসিফ আহমেদ মামুন বলেছেন: ভাই, মুই ভুই পাই। খামোকা ভয় দেখান কেন ???

৪| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৫

এ.কে.এম. সাঈদ বলেছেন: সুন্দর এবং মজার একটি গ্রুপের হদিস দ্ওেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। +++++

৫| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২৬

ডিজিটাল মুবিন বলেছেন: কনো ব্যক্তিকে যদি তার মাথায় উঠে যাওয়া রাগ হাতের তালুতে বল হিসেবে পরিবর্তিত হয়ে গালকে এর প্রয়োগ ক্ষেত্র হিসেবে গন্য করতে দেখা যা্য় তখন ব্যক্তি কতৃক সাধিত উক্ত কর্মকে থাপ্পড় বলে।

৬| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৮

মুভি পাগল বলেছেন: নিজেকেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৩

আসিফ আহমেদ মামুন বলেছেন: ভাই, কেউ যেন না দেখে :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ২:০৯

ভুলো মন বলেছেন: হাত ও গালের মিলনকে থাপ্পর বলে। এক্ষেত্রে সাধারণত গাল স্থির এবং হাত গতি সম্পন্ন হয়ে থাকে।
ক্রোধ অথবা অপরাধীকে শাস্তি দেবার সময় হাতের গতি অস্বাভাবিক রকমের বেশী হয়ে থাকে। এক্ষেত্রে 'চটাশ'-জাতীয় শব্দের উৎপত্তি হয়। আবার আদর, মহব্বত, ভালবাসার সময় হাতের গতিবেগ উল্লেখযোগ্য ভাবে কম থাকে। এক্ষেত্রে শব্দ শোনা যায়না বললেই চলে।
:-P :-P =p~ :-P :-P

২৬ শে নভেম্বর, ২০১০ রাত ২:২৪

আসিফ আহমেদ মামুন বলেছেন: :) বেশ বলেছেন :)

৮| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১:৩৪

অজন্তা তাজরীন বলেছেন: interesting!! :)

২৪ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৬

আসিফ আহমেদ মামুন বলেছেন: ধন্যবাদ তাজরীন।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৪০

সাইডবেঞ্চার বলেছেন: থাপ্পর সহ পিলাচ+

২৪ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৮

আসিফ আহমেদ মামুন বলেছেন: সাইডবেঞ্চে বসে বসে পিলাচ দিতেসেন ???

ধন্যবাদ।

১০| ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৫১

শায়েরী বলেছেন: থাপ্পর সহ পিলাচ+
হাঁ হাঁ

২৪ শে মার্চ, ২০১১ রাত ৮:৫১

আসিফ আহমেদ মামুন বলেছেন: ধন্যবাদ শায়েরী

১১| ২৪ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৯

রাইতের কইতর বলেছেন: থাপ্পড় মানে হল - ফলিত পদার্থবিদ্যা,ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

২৪ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৫

আসিফ আহমেদ মামুন বলেছেন: জ্বী ভাই, খাঁটি কথা বলেছেন। এই সাবজেক্টের পড়ার চেয়ে থাপ্পড় খাওয়া অনেক ভাল। :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.