নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপমুক্তির প্রতীক্ষায়

জয় বাংলা

খুব সাধারন একজন

খুব সাধারন একজন › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে শাহবাগে: মুক্তির চত্ত্বর- তাহরির স্কয়ারে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখি নাই।

ভাষা আন্দোলন দেখি নাই।

উনসত্তরের জোয়ার পাইনি টের।



আমি একাত্তর দেখি নাই।



শুধু দেখেছি নিতান্তই রাজনীতিকদের আন্দোলন, কখনো তাদের সাথে একাত্ম্য বোধ করি নাই।

খেয়োখেয়ি দেখে হেসেছি। কোনদিন দেশের জন্য পথে নামিনি। নামার সুযোগ হয়নি।



আমি নিজেকে মানুষ হিসাবে পরিগণিত করার কোন সুযোগ পাই নাই-





আজকে পথে নামব। বাংলাদেশের জন্য। কারো জন্য নয়, আমার মায়ের জন্য।



দেখা হবে,

মুক্তির চত্ত্বরে,

শাহবাগে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

জ্ঞাতিবৈর বলেছেন: দেখা হবে,
মুক্তির চত্ত্বরে,
শাহবাগে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

খুব সাধারন একজন বলেছেন: আবারো দেখা হবে,
মুক্তির চত্ত্বরে,
শাহবাগে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

গোসাই বলেছেন: অসংখ্য গনহত্যা আর ৩০লক্ষ মা বোনের রক্ত নিয়ে যারা আনান্দ করেছে সেই সব রাজাকারদের কিনা স্বাধীনদেশের মানুষের টাকায় জেলে ভাত মাছ খাওয়াবো এ রায় আমি মানি না ।রাজাকারের ফাঁসি চাই !রাজাকারের ফাঁসি চাই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

খুব সাধারন একজন বলেছেন: রাজাকারের ফাসি চাই, নব্য রাজাকারের বিলোপ চাই।

আজও দেখা হবে,
শারীরিকভাবে বা হৃদয় দিয়ে,
শাহবাগে,
মুক্তির চত্ত্বরে।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: SALUTE TO YOU....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

খুব সাধারন একজন বলেছেন: কীসের গৃহযুদ্ধ?

ওরা একাত্তরেও গৃহযুদ্ধের কথা বলেছিল।
ওটা প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল।
এবার যদি হয়,
তা হবে ছায়া মুক্তিযুদ্ধ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

htusar বলেছেন: ালকে দেখা হবে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

খুব সাধারন একজন বলেছেন: অবশ্যই দেখা হবে।

তপ্ত দুপুরে,
তরুণ বিকালে,
আগুনজ্বলা সন্ধ্যায়
আর গানে মাতাল রাতে।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

ইখতামিন বলেছেন: আসবো...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

খুব সাধারন একজন বলেছেন: দেখা হবে বন্ধু। দেশের জন্য দেখা হবে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যে বাংলায় রাজাকার,
সে বাংলা নয় আমার।
**চল চল শাহবাগ স্কয়ার
গর্জ্‌ উঠুক আরেকবার
একাত্তরের হাতিয়ার**

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

খুব সাধারন একজন বলেছেন: এই রায় দিল কে?
কসাইটারে ঝুলায় দে!

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

শের শায়রী বলেছেন: আমি দেখিছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে। পথে ছিলাম। এখন দেশের বাইরে। পারলাম না থাকতে। আমাকে ক্ষমা করো আমার মাটি আমার মা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

খুব সাধারন একজন বলেছেন: আপনি আপনার মনপ্রাণ এক করে দিয়ে এখানেই আছেন ভাই।

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

আমরা করবো জয়।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

মনিরা সুলতানা বলেছেন: আমার আত্মা ওখানে ফেলে এসছি ।। বন্ধু দের সাথে আছি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

খুব সাধারন একজন বলেছেন: সাথে আছি সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.