নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিশাপমুক্তির প্রতীক্ষায়

জয় বাংলা

খুব সাধারন একজন

খুব সাধারন একজন › বিস্তারিত পোস্টঃ

আমিও নাহয় লিখেফেলি ছাইপাশ কিছু: শাহবাগ আগুন ধরিয়ে দিয়েছে মর্ত্যলোকে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

ছেলেবেলায় বসে বসে ভাবতাম!

যুদ্ধে যাব। আমার দেশটাকে মুক্ত করব-

অভিশাপ ও মহামারীর হাত থেকে।



ছেলেবেলায় কতশত ভাবতাম,

যুদ্ধে যাব। কিন্তু হায়, একাত্তর তো ফুরিয়ে গেছে।



তারপর, কালই-

কী যে শুনলাম শাহবাগে!

রক্তে শণৈ শণৈ আগুন ধরে গেল।

শরীরে ছড়ানো দুই লাখ মাইল শিরা উপশিরায়,

তীব্র অহঙ্কারের এক আগুন ছড়িয়ে পড়ল।



তারপর দেখি কী,

সেই আগুন সহ বিষ্ফোরিত হয়েছে আমার শরীর-

চোখ মেলে দেখি কী, শরীটা আমার নয়, হাজার শরীর।



দেখি,

আগুনটা পাথন্থপথ হয়ে সেনানিবাস ছাড়িয়ে হিমালয়ে গিয়ে মারছে হানা।

এভারেস্ট কোটি বছরের শুভ্র টুপি ছেড়েছুড়ে দিয়ে-

প্রজ্বলিত ন'মাইল উচু মশাল এক!



দেখি কী,

আগুনটা বইমেলা হয়ে হাজির হল বাংলা সাগরে,

কী ট্যাঙ্কার যে ছাই! ফেটে গেল কালকে শাহবাগের উপসাগরে!

বঙ্গোপসাগর হয়ে তেলের আগুন দুদ্দাড় ছড়িয়ে পড়ল সর্বত্র।

নুইয়র্ক, দাম্মাম, করাচি-

সব শত্রুদের খতম হবে আজ। ওইসব বন্দরের নৌবাহিনীকে থোড়াই পরোয়া করে বাঙালি।



কালই, কী যে শুনলাম শাহবাগে!

মুক্তিযুদ্ধ ফুরায়নি।







২.

মাগো, আমরা মরি নাই।

একাত্তরে লড়ি নাই-

তোমার জন্য লড়ব যে আজ,

এই আশাটা ছাড়ি নাই।





৩.

সব দালালের এক মুখ!

মুখের উপর দাও থুক:!





৪.

বাঙালির তো বাংলা না,

সারা বিশ্বেই আস্তানা।

বিশ্বজুড়ে শমন পাঠা,

রাজাকাররা বাঁচতো না।



৫.

জাগো বাঙালি, বাংলাদেশী-

বিনাশ করো ছদ্মবেশী!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

রোদেলা দুপুর বলেছেন: ভাল লাগলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ রোদেলা দুপুর ভ্রাত: :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

দুরন্ত ছেলে বলেছেন: ুন্দর লিখেছেন। প্লাস

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ভাই!

আসুন বলি,
পাকিস্তানের প্রেতাত্মা,
পাকিস্তানেই ফেরত যা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: সব দালালের এক মুখ!
মুখের উপর দাও থুক:!

আন্দোলন চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

খুব সাধারন একজন বলেছেন: দল নাই, মত নাই, পথ-বিপথ নাই!

এক কথা, বাঙালি-বাংলাদেশী,
বিনাশ করো ছদ্মবেশী!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।



+++++++++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

খুব সাধারন একজন বলেছেন: এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।

.......... আআআআহ!


জ-য় বাং-লা!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ২.
মাগো, আমরা মরি নাই।
একাত্তরে লড়ি নাই-
তোমার জন্য লড়ব যে আজ,
এই আশাটা ছাড়ি নাই।

++ ভালো :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

খুব সাধারন একজন বলেছেন: বিপ্লব-
কখনো-
পুষ্পচন্দনের খাটে শুয়ে আসেনি।

বিপ্লব-
কোক পেপসির
ফেনার উপর ভাসেনি।

বিপ্লব-
রক্তে ভাসে,
রক্তে নাচে-
বুড়ো ভামরা,
ঠোটের কোণে বক্র হাসি ঝুলিয়ে কাশে

বিপ্লব-
তরুণের টেস্টাস্টেরণে ভর করে,
নতুন সূর্য নিয়ে আসে।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

এসএমফারুক৮৮ বলেছেন: দলমত মত নির্বিশেষে চাওয়া একটাই রাজাকারের ফাঁসি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

নুসরাতসুলতানা বলেছেন: অসম্ভব ভাল লাগা পোষ্টটার জন্য। যারা যুদ্ধ করেছে তাদের জন্য বড় হিংসা হতো সেই ছোটবেলায়। বাস্তবতা হয়তো কঠোর।তবু চাই জয় হোক এ যুদ্ধটার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

খুব সাধারন একজন বলেছেন: জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।
জয় হোক এ যুদ্ধটার।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। সাথে আছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

খুব সাধারন একজন বলেছেন: যদি সাথে থাকে অমিত তেজের তেজস্বী মানুষগুলো,
তাহলে কোন ইস্পাত নেই- যা গলবে না।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.