| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীরাঙ্গনা আমার মা,
আপস রফা বুঝি না।
প্রথমেই বিরোধীপক্ষকে সুসংবাদ,
কাল শেষরাতে মনটা খুব নরম হয়ে গেছে- দেশাত্মবোধক গান খুন করেছে আগুনকে।
আজকে আর কোন জ্বালাময় কমেন্ট হবে না। দেশের গান যাবে তোমাদের পোস্টে।
লেটনাইটে যে নেশা পেলাম, তার কাছে কোন ঘোরই কিছু নয়।
জায়গায় বেজায়গায় বাউল সঙ্গীত, গণসঙ্গীত, জাতীয় সঙ্গীত, ভোকাল ছাড়া বুক কাঁপানো যন্ত্রসঙ্গীত আর সেইসাথে আত্মায় আত্মা মিলিয়ে সব মেকিটুকু উবিয়ে দিয়ে সামান্য দু চারশ মানুষের আবেগী নিত্যনতুন শ্লোগান।
রাত এক ভিন্ন জিনিস। নিজের খাবার পাশেরজনকে দিয়ে দিচ্ছে, এভাবে চলে যাচ্ছে খাবারটা বহুদূর, অথচ সবারই ক্ষুধা আছে।
আলো কম থাকায় গলা ফাটিয়ে বা পা নাচিয়ে শ্লোগান দিতে কোন জড়তা হয়নি, যা দিনের বেলা স্বাভাবিক।
আসল কথা হল, খুন করা দেশের গান। কাঁদিয়ে দেয়া দেশের গান।
ও, ভাল কথা, আমরা সবাই টের পাচ্ছি,
আন্দোলন ট্র্যাকে উঠে গেছে। এখন শুধু সময়ের ব্যাপার।
অভিনন্দন, বিপ্লবীরা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
খুব সাধারন একজন বলেছেন: অনেক ভাল কাজ করছেন বলে মনে হল ভাই। ধন্যবাদ।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ইখতামিন বলেছেন: ++++++++ ৪র্থ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ভাই।
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
আলাপচারী বলেছেন: কম কথায়, ছোট্ট, ভাল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
খুব সাধারন একজন বলেছেন: ধন্যবাদ ভাই।
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
মো: হোসাইন ফারুকী বলেছেন: তোমার বয়স কত হইছে না জেনে না বুঝে কথা বল কেন?
শাহাবাগ স্কয়ারে গতদিন কতকিছু দেখলাম কিন্তু তোমাকে দেখলাম না। কারণ তুমি হয়তো সন্ধার পরে যন্ত্র সঙগীতের পরে কোন নাস্তিকের খপ্পরে পড়ে নিজের নৈতিকতা নষ্ট করে ফেলেছ। আসলে তোমাদের বাপ দাদারা মুসলমান, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ কারো বিপক্ষে না জেনে কোন কথা বলাটা পাপ।
এজন্য বলছি তুমি আমাকে জামাত আখ্যা দিয়েছ আসলে আমি জামাতের কেউ নয়। আমার পরিচয় শুধু আমি একজন মুসলমান। জামাতের মধ্যে অনেক দোষ আছে। তারাই শুধু মুসলমান বিষয়টা তা নয়। কিন্তু অন্যায়ভাবে কিছু বলাটা হলো অন্যায়।
কাজেই জেনে, বুঝে. মরতে হবে , মরার পরে কবরে জবাব দিতে হবে একথা স্মরণ রাখতে হবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
খুব সাধারন একজন বলেছেন: বাচ্চা,
শোন,
তুমি আমার নীতি নৈতিকতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখো না।
আমি কখনো, কোন অবস্থাতেই, কোনভাবেই নেশা করি না।
কখনো, কোন অবস্থাতে, কোনভাবেই কোন নারীকে বিরক্ত করি না।
এজন্য বলছি তুমি আমাকে জামাত আখ্যা দিয়েছ আসলে আমি জামাতের কেউ নয়।
এক্ষেত্রে সম্বোধন পাল্টে যাবে,
সম্বোধন হবে, জনাব,
আপনি আমারচে পাকা মুসলমান নন,
ইসলাম আপনি আমারচে ভালভাবে পালন করেন না,
ইসলাম সম্পর্কে আপনার আমারচে বেশি ধারণা নেই।
বোঝা গেছে?
জামাতি নন তা অ্যাক্টিভিটিজে প্রমাণ করতে হবে।
রাইট?
আমি জামাতি না, এই কথায় আর প্রমাণ হবার যোগ নেই।
আপনাকে আপনি সম্বোধন করলাম,
বাই চান্স, যদি আপনি শাহবাগ বিপ্লবের পক্ষে থেকে থাকেন,
বাই চান্স, যদি আপনি সত্যিই প্রকৃত জামাত বিরোধী হয়ে থাকেন,
বাই চান্স, যদি আপনি সত্যিই সব হত্যাকারী-ধর্ষণকারী ও এই কাজে সরাসরি মদদকারীর ফঁঅসি চেয়ে থাকেন- একাত্তরের।
তাহলে আমি বিন্দুমাত্র দ্বিধা না করেই আপনার কাছে ক্ষমা চাইব এবং আপনার সাথে বাকী জীবন সৌহার্দ্যপূর্ণ সময় কাটাবো।
আর যদি আপনার অ্যাক্টিভিটিজে ক্লিন এন শাইনিং এন্টিজামাতিস্টিক ব্যাপার স্যাপার না থাকে,
যেহেতু আপনি একবার সন্দেহের তালিকায় পড়েছেন,
আমর বাজে জিহ্বার জন্য ভবিষ্যতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে।
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
স্পাইসিস্পাই001 বলেছেন: ++++্
রাজাকারের ফাসি চাই .....
ছাগুমুক্ত সামু চাই......
সবার চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি......
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
খুব সাধারন একজন বলেছেন: বিজয় আগে চোখে রটে,
বিজয় তখন বিজয় বটে।
৬|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩
তৌহিদুল ইসলাম রাসেল বলেছেন: আমরাও ছিলাম স্টুটগার্ট জার্মানী থেকে সংহতি জানাতে। ধন্যবাদ Click This Link
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link