| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে ১০-১২ বছর আগেও শুনতাম- "বাংলাদেশ" নামে যে একটা দেশ আছে এইটাই নাকি অনেক উন্নত দেশের মানুষ জানে না। অথচ গত মাসেরই শেষ কয়েকদিনে আন্তর্জাতিক নেতৃত্বের কয়েকটা নির্বাচনে বাংলাদেশের ধারাবাহিক জয়ে আমরা অবাক হই কত উন্নত হয়েছি আমরা, উন্নতির কতটা ঊর্ধ্বগামীতা থাকলে এত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা সম্ভব আর বিশ্ব আমাদের নেতৃত্ব মেনে নিতে আগ্রহী হওয়া সম্ভব। তারপরও কিছু অধম নামমাত্র বাংলাদেশী নিজের দেশ নিয়ে গর্ব করতে অপ্রস্তুত, দেশের নিন্দায় বিভোর; তাদের প্রতি থাকলো ঘৃণামিশ্রিত সমবেদনা।
.
বাংলাদেশের সাম্প্রতিক কিছু বড় জয়ঃ
.
* ২৭/১০/'১৪ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থার (আইটিইউ) নির্বাচনে বিজয়ী হয়ে কাউন্সিল সদস্য নির্বাচিত হল বাংলাদেশ। নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে বাংলাদেশ ১১৫ ভোট পেয়ে সপ্তম অবস্থান দখল করে চার বছরের জন্য নির্বাচিত হয়, যেখানে মোট ১৩ কাউন্সিল সদস্য নির্বাচিত হয় ১৬৭ দেশের মধ্যে।
.
* ২১/১০/'১৪ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তিন বছর মেয়াদে (২০১৫-২০১৭) সদস্য পদ জিতেছে বাংলাদেশ। বিশ্বের সবদেশেরই একটি তীব্র প্রতিযোগিতা থাকে এই কাউন্সিলের সদস্য পদের জন্য। যেখানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১২৮ টি ভোটের দরকার ছিল সেখানে ১৪৯ সদস্য দেশের সমর্থন পেয়ে বাংলাদেশ জিতলো। জাতিসংঘে নিরাপত্তা পরিষদের পরই এই মানবাধিকার পরিষদের অবস্থান।
.
* ১৬/১০/'১৪ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩১তম সাধারণ অধিবেশনে ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলাদেশের প্রতিনিধি সাবের হোসেন চৌধুরী।
.
* ০৯/১০/'১৪ ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে-তে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬০তম সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপারসন নির্বাচিত হন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
* ২৮/১১/'১৪ লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) এর ২৩তম সাধারণ সভায় এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মহাপরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ। সংস্থাটির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো উন্নয়নশীল দেশের প্রার্থী মহাপরিচালক হিসেবে নির্বাচিত হলেন।
.
#বাংলাদেশ হোক বিশ্বের কাছে আদর্শ. . #বাংলাদেশীরা হোক শ্রেষ্ঠ. . .
অফটপিক- ৫ই জানুয়ারীর দশম জাতীয় নির্বাচন যদি অবৈধই হয়, তাহলে অবৈধ সরকারের প্রতিনিধিদের আন্তর্জাতিক পরিমন্ডলে গনতান্ত্রিকভাবে নির্বাচিত করল কেন আন্তর্জাতিক বিশ্ব? বিশ্ব কি ঘাস খায় তোমাদের মত (যারা দশম জাতীয় নির্বাচনকে অবৈধ বলে)?
©somewhere in net ltd.