| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তমেয়ে
হে প্রভু, তুমি আমাকে অকল্যাণ বয়ে আনা এবং অর্থহীন কথা ও কাজ থেকে রক্ষা করো! [link|http://www.somewhereinblog.net/shondhabatiblog|Ges Avwg]
একটা ব্লগ থেকে উপরের অ্যাভেটরটা পেলাম। সাথে কঠিন কপিরাইট ল', চুরির বিরুদ্ধে বহুৎ হুমকি ধামকি। আমি তবু লোভ সামলাতে পারলাম না। আমার বড়ই মন:পুত হয়েছে ছবিটা। কৃতজ্ঞতা স্বীকার করছি ওই ব্লগারের, তবে লিঙ্কটা এখানে দেয় যাচ্ছে না কিছু অনিবার্য কারণ বশত:।
যাহাই হউক, অ্যাভেটরটা আমার মনের কথা বলেছে। আচ্ছা, ছেলেরা দাড়ি কেন চাঁছে? নো অফেন্স টু দাড়ি চাঁছা পিপল, কিন্তু দাড়ি সহ ছেলেদের যে কত স্বাভাবিক সুন্দর লাগে, সেটা কি করে সবার চোখ এড়িয়ে যায়?
বাবা বিয়ের এক বছর পরে দাড়ি রাখা শুরু করেছে মায়ের অনুমতি নিয়ে। আগে নাকি দাড়ি রাখতো না দাড়ি রাখলে কোন মেয়ে বিয়ে করবে না সেই ভয়ে! সত্তরের দশকের বাবার বেলবটম প্যান্ট সহ ক্লীন শেভড নায়ক নায়ক ছবিগুলো দেখে অবশ্য আমি হাসি থামাতে পারি না... হা হা হা।
সত্যি বলতে কি, দাড়ি চাঁছাদের আমার একটু ক্যামন জানি লাগে... অন্তত: ক্লীন শেভডদের... স্লাইট মাকুন্দ মাকুন্দ। পুরুষ মাত্রই আধা সেন্টিমিটার হলেও দাড়ি রাখা উচিৎ--আস্তমেয়ের সুচিন্তিত মতামত
।
দাড়ির অবশ্য ধরণ ধারণ আছে। জে এম বি স্টাইল দাড়ি = বিগ ফ্যাট "নো"। চুল সুন্দর করার জন্য মেয়েরা কত কষ্ট করে, ছেলেদেরও উচিৎ দাড়ি রেখে দাড়ির যন্ত্রনা সহ্য করা, নিয়মিত যত্ন-আত্তি করা...
২|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: হঁ্যা, সে রকম মেয়ে অনেক আছে... ![]()
৩|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: কারো যদি ছাগল দাড়ি হয়? 
৪|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: ছাগলা দাঁড়িকে ফ্রেঞ্চ কাটের রূপ দেয়া যায়... গতবার যে অস্ট্রেলিয়ান আইডলে রানার আপ হল, তার ফ্রেঞ্চ কাট দাঁড়ি... ভাল লাগে তো.. 
৫|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: ফ্রেঞ্চ কাট দেখলে আমার কেমন ভিলেন ভিলেন লাগে.... আমার এক বন্ধুর ভাল চাপ দাড়ি আছে.. বাট বেটা একটা আস্ত গাধা... সুন্দর দাড়িগুলোকে কেটে ফ্রেঞ্চকাট করে ফেলেছে.. দেখতেও ভাল লাগে না...
আচ্ছা.. দাড়ি রাখার ব্যাপারে আমার একটু কনফিউশন আছে.... এটা কি আসলেই অবশ্য পালনীয়? সঠিক ভাবে কিছু জানলে জানাবেন।
৬|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: আমি যতটুকু জানি এটা সুন্দর একটা সুন্নাহ। এ ব্যপারে মতভেদ আছে, কেউ বলে ওয়াজিব, কেউ বলে গুরুত্বপূর্ন সুন্নাহ, কেউ বলে হালকা সুন্নাহ... প্রত্যেকের নিজেস্ব যুক্তি আছে... আমার মনে করি এটা চমৎকার একটা সুন্নাহ
চাপ দাঁড়ি অবশ্য সবচেয়ে সুন্দর... তবে ফ্রেঞ্চ কাট করতে জানলে খারাপ লাগে না..
৭|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: হুমমম.... এখনো পরিস্কার হলো না... অনেক বই পড়েও ব্যাপারটায় শিওর হতে পারছি না... যাই হোক... আল্লাহ হয়তো জানার ব্যাবস্থা করে দিবেন।
ওয়ালী আপনি এই পোষ্টটা পড়ে থাকলে জানাবেন... অপেক্ষায় আছি...
ঘুমাবো... 10টায় আবার উঠেযেতে হবে
আলাহ হাফেজ।
৮|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: একটু রিসার্চ করে দিলাম আপনার জন্য। দু'টো ফতোয়া পড়তে পারেন, বেশ পরিষ্কার করে বলা এখানে:
Click This Link
Click This Link
আমি যত বারই অাঁতলামি বিবর্জিত পোস্ট করি, ততবারই কেন অাঁতলামি শুরু হয়ে যায়? কঠিন রহস্যময় ব্যপার...
৯|
০২ রা মে, ২০০৬ ভোর ৪:০৫
অতিথি বলেছেন: আস্তমেয়ে করছ কি ???
শেষপর্যন্ত দাঁড়ি লইয়া পোস্ট , দেইখ শেষে না আবার জে এম বি 'র সহযোগী হিসাবে তোমারে ধইরা লইয়া যায়।
আজকাল দাঁড়ি রাখাও বিপদ!!!!!!


১০|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: দাঁড়িতে খুসকি, উকুন, ময়লা জমার সম্ভাবনা থাকে। তাছাড়া দাঁড়ি ছাটা (সাইজ করা) দাঁড়ি কাটার তুলনায় সময় সাপেক্ষ। খাওয়া দাওয়ার সময় দাঁড়ি গোঁফ অনেক সময় বিব্রত অবস্থায় ফেলতে পারে। তাছাড়া দাঁড়িওয়ালা মানুষ অবচেতন মনে অনেক সময় নিজ দাঁড়িতে হাত প্রাক্ষলন করে যা অনেকের কাছে দৃষ্টিকটু।
আমি দেখেছি শিখরা তাদের দাড়ি আর পাগড়ীর জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কাজ পায় না পশ্চিমা দেশগুলিতে। সুতরাং .......
১১|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: মেয়েদেরও লম্বা চুলে খুসকি, উকুন, ময়লা জমার সম্ভবনা থাকে আরও অনেক বেশি... সপ্তাহে একবার মেহদী দেয়া, শ্যাম্পু+কন্ডিশনার দেয়া, প্রতিদিন চুল আচড়ানো, চুল বাঁধা... বহুৎ ঝামেলার... আমি বলি কি, মেয়েরাও ইকুয়েল ট্রিটমেন্ট হিসেবে চুল শেইভ করে ফেলুক...
শিখরা কখনও চুল কাটে না, দাঁড়ি কাটে না... আমার একটা শিখ বান্ধবী আছে, তার মতে শিখ মেয়েরাও কখনও চুল কাটে না... আমি সে কথা বলছি না... দাঁড়ি রাখা উচিত, কিন্তু যত্নের সাথে... নিয়মিত কাটা এবং যত্ননেয়া... 
১২|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: আবু সালেহ, আমার ভাইয়া এবার বাংলাদেশে যাওয়ার পরে এই জে এম বি জ্বরের জন্যই দাঁড়ি একদম ছোট করে ছেটে রাখত... হা হা হা। জে এম বিদের আনকেম্পট দাঁড়ি দেখলেই চেনা যায়... সেটা আমার চরম অপছন্দ...
১৩|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
শমিত বলেছেন: বিষয় নিয়ে বিশেষ কিছু বলার নেই । একটা অনুরোধ , দাঁড়ি বানানটা ঠিক করে দাড়ি লিখুন প্লীজ । স্ক্রীনজোড়া ভুল বানান দেখে দেখে মন খারাপ হয় , হাজার হোক নিজের ভাষা তো!
১৪|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: দাড়িতে চন্দ্রবিন্দু নেই? কি সর্বনাশ! সরি 
১৫|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
শমিত বলেছেন: দাঁড়ি - 1. পূর্ণচ্ছেদ চিহ্ন , 2. যে দাঁড় টানে , 3. ওজন যন্ত্র
১৬|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: হুম, ডিকশনারী চেক করলাম.. আমি এতক্ষণ নৌকার '।'--এই দাঁড়ি নিয়ে লাফালাফি করছিলাম... কি দুস্কজনক ব্যপার...
১৭|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: ধন্যবাদ... আপনি আরেকটু আগে রিসার্চটা দিলে আরেকটা ধন্যবাদ দিতাম... তাহলে আমার স্টাডিরুম পর্যন্ত গিয়ে বাংলা ডিকশনারী ঘাটার মত বিরক্তিকর কাজটা করা লাগত না 
১৮|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
শমিত বলেছেন: দাড়ি (Beard অর্থে) শব্দটি এসেছে সম্ভবতঃ সংস্কৃত 'দাঢ়িকা' থেকে , যার অর্থ থুৎনি বা চিবুকের নিম্নভাগ ।
১৯|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
শমিত বলেছেন: রিসার্চ নয় ভাই , এ শুধুই নিজের ভাষাটিকে ছোটোবেলা থেকেই খুব ভালোবেসে জেনে রাখার ফল আর বয়সজনিত অভিজ্ঞতা ।
আমার অনুরোধ রাখার জন্য মস্তবড় ধন্যবাদ । 
২০|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
এম বলেছেন: সাজেদ ভাই, দাড়ি সাইজ করতে কিন্তু মোটেই বেশি সময় লাগে না যদি সঠিক যন্ত্রটি থাকে। আপনাদের ওদিকে কি পাওয়া যায় আমি জানি না, কিন্তু Norelco Accuvac টাইপ-এর trimmer যদি পাওয়া যায়, তাহলে সপ্তাহেও আপনার পনেরো মিনিট সময়ও লাগা উচিৎ না to keep a decent, trimmed full beard. আর ছাত্র/শিক্ষক যদি হন, তাহলে পশ্চিমে থাকলেও দাড়ি রাখা কিন্তু সমস্যা হওয়া উচিৎ না (যদি না Orthodox Jewish কিংবা JMB-style দাড়ি হয়
)।
২১|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: আমিও চেষ্টা করি যখনই দরকার পড়ে ডিকশনারী ঘেটে বানান ঠিক করার... কিন্তু গত চার বছর ধরে ইনফরমাল চিঠি লেখা ছাড়া বাংলা লেখালেখির সাথে যোগাযোগ নেই... ব্লগে আসলাম, আপনাদের মত মানুষদের দিয়ে একটু ভাষা-শিক্ষিত হব আশা করছি
। এরকম অনুরোধ করতে দ্্বিধা করবেন না... বানান ভুল করতে আমারও বিচ্ছিরি লাগে... ঠিক করতে পারলে ভাল লাগবে।
আপনাকে ধন্যবাদ। 
২২|
০২ রা মে, ২০০৬ ভোর ৬:০৫
অতিথি বলেছেন: আমার দাড়ি আছে । ( লর্ড অব দ্যা রিং স্টাইলে ) !!!
২৩|
০২ রা মে, ২০০৬ সকাল ৭:০৫
দাদন মাহমুদ বলেছেন: আমার তো ভাই দাড়ি [ফ্রেঞ্চ কাট] রাখার ইচছা....কিন্তু সবাই বলে দেখতে গুন্ডাদের মত লাগে....কি করা যায় বলতো??
২৪|
০২ রা মে, ২০০৬ সকাল ৭:০৫
আমি বলেছেন: ভাল লিখেছেন আস্তমেয়ে। তো আপনি কেমন আছেন?
২৫|
০২ রা মে, ২০০৬ সকাল ৭:০৫
আরাফাত রহমান বলেছেন: দাড়ি কি JMB'র বাপের সম্পত্তি ?
পশ্চিমা দেশগুলোতে দাড়ি রাখার প্রবণতা আছে। আমার মনে হয় আমরা হিনমন্যতায় ভুগছি।
২৬|
০২ রা মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: তা যা বলেছেন আরাফাত...
২৭|
০২ রা মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: আল্যান আপনার একটা ছবি আপলোড করেন... লর্ড অব দ্যা রিং ষ্টাইলের দাড়ি থাকলে আমিও মনেহয় কোনদিন সেভ করতাম না
দাদন... আমার এক বন্ধু কাজটি করেছে... তাকে দেখতে ঠিকই গুন্ডা গুন্ডা লাগে.. তবে আমার এক মামার ফ্রেঞ্চকাট... জোস লাগে দেখতে... ফ্রেঞ্চকাট আসলে চেহারা বুঝে রাখতে হয়.. সবাইকে সবকিছুতে ভাল লাগে না...
এম ভাই.. জেএমবি স্টাইল দাড়িটা আবার কি? হাহাহা... আরাফাত সুন্দর বলছেন এব্যাপারে...
যাক একটা ব্যাপার ভাল লাগছে... সবার ভেতর সহনশীলতা ফিরে আসছে... এরকম হলে এখানে অনেক দিন কাটানো যাবে... আরো অনেকে উৎসাহ পাবে... আমি অনেক মানুষকে দেখলাম খুব ইনসালেটড ফিল করার পর আর আসেনি এখানে...
ধন্যবাদ সবাইকে।
২৮|
০২ রা মে, ২০০৬ সকাল ১০:০৫
শাহানা বলেছেন: হালকা দাড়ি আমিও পছন্দ করি। অনেকে যাকে বলেন রাকেশ রোশনের ছেলের মতোন। ছেলের নামের বানান টাইপ করতে পারছিনা।
২৯|
০২ রা মে, ২০০৬ বিকাল ৫:০৫
ওয়ালী বলেছেন: হা হা হা.......... ইমোকটিনে দাড়িওয়ালা হাসি নাই থাকলে লেখতাম (ফ্রেঞ্চকাটহাসি)
(ইয়াদাড়িহাসি)
(সুন্নতিহাসি)
আর বিশেষ ব্যাক্তিরা হয়তো লিখতো:
(জেএমবিহাসি)
(কেহেরমানহাসি)
(জামাতিহাসি)
যাই হোক এখন একটু চামহাসি ...
ইয়ে মানে দাড়ি আমার উঠেনা পুরাপুরি। অনেক চাছাচাছি করি কিন্তু থুতনি আর ঠেঁটের উপরিভাগ ছাড়া দাড়ি গঁজায় না মানে বাব দাদার পরম্পরা। কাহারো এতুটুকের বেশী দাড়ি নাই। (ক্লোজআপহাসি)। তাই আমার জন্য দোয়া করা হোক যেন আমি দাড়ি চাছা বন্ধ করতে পারি...
। তবে বিয়ে যদি কপালে থাকে তাইলে বউ এর অনুমতি লাগবেনা মানে এমন বউ চয়েস করমু যে গালে হাত দিয়েই বলবে "তোমার গালে হাত দিলে অন্য মেয়ের মতো যেন মনে না হয়"
। তবে এর স্বাভাবিক বৃদ্ধিই কাম্য। মজার ব্যাপার হলেও সত্য ফ্রানেসর সব আইডিগুলোতে আমার মোছ ছাড়া শুধু থুতনির দাড়ি মানে অর্ধ ফ্রেঞ্চকাট বদনের ছবি।
। একটা বয়স্ক বয়স্ক ভাব আসে (আমার মধ্যে)। তাই হয়তো চাছি মানে ছোট থাকার আবাল্য মোহ। তবে দাড়িয়ালদের দেখলে শ্রদ্ধাবোধ জাগে অন্তরের মধ্যে থেকে দিব্যি দিয়ে বলিেছ
।
কবে যে দাড়ি ঠিকমতো গঁজাবে.....
.
৩০|
০২ রা মে, ২০০৬ বিকাল ৫:০৫
ওয়ালী বলেছেন: ও আরেকটা কথা কতর্ৃপক্ষের কাছে একটা আবদার করা যেতে পারে দাড়িওয়ালা ইমোকটিন দেয়ার ব্যাপারে। (সুন্নতিহাসি)
৩১|
০২ রা মে, ২০০৬ বিকাল ৫:০৫
অতিথি বলেছেন: হাহাহা... ওয়ালী দরবেশ হাসিটা মিস হয়ে গেছে... (দরবেশহাসি) 
৩২|
০২ রা মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
অতিথি বলেছেন: আমারও দাড়ি আছে....
৩৩|
০২ রা মে, ২০০৬ রাত ৯:০৫
এম বলেছেন:
ওয়ালী ভাই, classic একটা মন্তব্য দিলেন! জোর দোওয়া করছি... ইনশা আল্লাহ যতটুকু গজায় ততটুকুই যেন রাখতে পারেন
।
আরাফাত ভাই - *salute* - সরি
! আসলে আমার কাছে JMB দাড়ি আর orthodox Jewish দাড়ি অনেকটা একরকমই লাগে - তাই একইসাথে এই দু' টাইপের নাম লিখেছিলাম আগের মন্তব্যে - একটু ভয় ভয় লাগে আরকি
!!
৩৪|
০২ রা মে, ২০০৬ রাত ১০:০৫
অতিথি বলেছেন: সবাই দেখি মারামারি অবস্থা.. আমার এখন রাগে দাড়ি (ভবিষ্যতে যখন বড় হবে) ছিড়তে ইচ্ছে করছে
আস্ত... আপনার লোকেশন বের করলাম.... দেখুনতো ঠিক আছে কিনা..
Click This Link
৩৫|
০২ রা মে, ২০০৬ রাত ১০:০৫
অতিথি বলেছেন: মেয়েদেরও দাড়ি হয় সে ক্ষেত্রে কি নিয়ম?
৩৬|
০৩ রা মে, ২০০৬ রাত ১:০৫
অতিথি বলেছেন: হা হা হা। ওয়ালী, হাসিগুলো আমার খুব পছন্দ হয়েছে। (জেএমবিহাসি) একটা অবশ্যই দরকার... আচ্ছা (নিকাবীহাসি) [যেটাকে কেউ কেউ ডাকবেন (নিনজাহাসি)] আর (হিজাবীহাসি)ও কিন্তু দরকার...
বেশি দুস্ক করেন না, দাড়ি উঠে যাবে। আমার ভাইয়া আগে থেকে নিয়াত করেছিল ইউনি শুরু করবে গাল ভরা দাড়ি নিয়ে। এইচ এস সির পরে দাড়ি রাখার শুরু করেছে, কিন্তু গাল আর ভরে না। মাদ্রাসার ছেলেদের মত ক্যামন আউদা খাউদা হয়ে থাকে। এত দিনে, দাড়ি রাখার এক বছর পরে মোটামোটি ঘন দাড়ি হয়েছে। ও সাহস করে রাখতে পারত না, একটা ট্রিক করতে হয়েছে, ওকে চরম বিচ্ছিরি লাগলেও বলতাম সুন্দর লাগছে... হে হে। লাভের মধ্যে লাভ হয়েছে, এখন দেখতে একটু বড় বড় লাগে
।
ত্রিভুজ, আরেকটু ডিটেইলস বাইর করেন... নাইলে তো ক্রেডিট দেয়া যাচ্ছে না
রাসেল (...), কিসের নিয়ম? মানে আই লাভ বেয়ার্ড তাদের ক্ষেত্রে খাটে কি না? ইয়ে... না...
সুমন চৌধুরির তো শুনি টাকও আছে 
৩৭|
০৩ রা মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: আস্ত মেয়ে আপনার কাছ থেকে লেখা ছাপানোর অনুমতি পাই নি। কোন ই-মেইলেও পাই নি। আপনি কি দয়া করে বিষয়টার প্রতি একটু নজর দিবেন?
৩৮|
০৩ রা মে, ২০০৬ সকাল ১০:০৫
শাওন বলেছেন: কি হয়েছে এখানে ? দাড়ি রাখা হচ্ছে ? ইনকিলাবে দাড়ির প্রতিযোগিতা দেখলাম জার্মানীতে হয়ে গেল ।
ঐ দাড়ি গুলা জোশ ।
৩৯|
০৪ ঠা মে, ২০০৬ রাত ২:০৫
অতিথি বলেছেন: শাওন তোমার দাড়ি গজাইছে? যার দাড়ি গজায় নাই তার দাড়ি বিষয়ক পোষ্টে কি কাম?
হাহাহা... শাওন একটা লিংক দেখ...
Click This Link
ওহহ.. লিংকটা আসলে আস্তকে দিছি... শাওনকে চ্যাটরুমে বলছিলাম দাবা পারো কিনা... আমার কথা শুনলই না.. মাথায় কিছু থাকলে তো দাবা খেলব
আস্ত দাড়ি লইয়া গবেষনা পরে কর.. দেখি তোমার বুদ্ধির জোর কেমন... লেটস প্লে চেসসসসস....
বাইদ্যাওয়ে.. আমি রাতে আসব... বিডি টাইম 10:00 তখন খেলা শুরু হবে। পারলে থেকো... (যদি খেলতে পার)
৪০|
০৪ ঠা মে, ২০০৬ রাত ৩:০৫
অতিথি বলেছেন: "অ্যালন" তাড়াতাড়ি আপনার লর্ড অব দ্যা রিং স্টাইলের ছবিটা পোস্ট করেন ।
জব্বর বলেছেন "ওয়ালী"। সত্যিই ক্লাসিক।হাসিগুলো বেশ পছন্দ হয়েছে আমারও।
(নিমহাসি)!!!
আপনার জন্য দোয়া করছি যেন আপনার উঠানে পরিপূর্ন দাড়ি গজায়। তবে এক্ষেত্রে ওয়ালী ভাই আমি ভাগ্যবান আমার উঠানে দাড়ির কমতি নাই।
তয় সমস্যা হয় তখন, যখন দাড়ি একটু বড় রাখি ,কেউ বলে কিরে মজনু হইয়া গেলি কেণ,কেউ বলে কিরে কার জন্য দিওয়ানা হইলি,কেউ বলে কিরে সেভ করার টাকা নাই নাকি ,আর কত কি।
আবার কেউ বলে অত বড় দাড়িতে তোকে ভালো দেখায় না, খোঁচা খোঁচা দাড়িতে তোকে ভালো দেখায়।
এবার কহেন দেখি কি করি???????
"ত্রিভূজ" ভাই থাক আর দাড়ি ছিড়তে হবে না শেষে নিজেই কান্নাকাটি করবেন।
"শমিত"কে ধন্যবাদ বানান ঠিক করার জন্য।
৪১|
০৪ ঠা মে, ২০০৬ রাত ৩:০৫
এম বলেছেন: সালেহ ভাই, এর পর দাড়ি রাখার পর প্রশ্ন করলে বলবেন "রাসুলুল্লাহ (সা
এর সুন্নতের প্রেমে পড়েছেন" - তাই তো আসল কারণ হওয়া উচিৎ আমাদের সবার জন্য, নাকি
?
৪২|
০৪ ঠা মে, ২০০৬ সকাল ৭:০৫
57 বলেছেন: যাকে দাড়ি রাখলে ভালো লাগে তার দাড়ি রাখা উচিৎ ,ভালো না লাগলে রাখবেন না।ভালো লাগার ব্যাপার টা খুব বেশি ঝটিল না (আসলে কি তাই !?!)
দাড়ির সাথে ধর্মটেনে আনার মানে হয় না।আমি অবশ্য ধর্ম নিয়ে কোন মন্তব্য করতে চাই।একদিন ও প্রেয়ার করে না এমন লোককে তার ধর্ম নিয়ে কিছু বললে খুন করতে ও দ্্বধা করে না !!!!
আমাকে দাড়ি রাখলে ভালো লাগে না ,তাই ক্লিন সেভ।
না জানি এরপর হয়তো কেউ মাথায় চুল রাখা নিয়ে কিছু লিখবে এবং এটা নিয়ে প্যাচাল শুরু হবে :-)
৪৩|
০১ লা জুন, ২০০৬ রাত ২:০৬
অতিথি বলেছেন: দাড়ি নিয়ে এই পোষ্টটা পড়লাম আজ, বেশ লাগলো। দাড়ি শ্রীবৃদ্ধি ও ব্যক্তিত্ববৃদ্ধিতে সহায়ক, এ প্রমাণ অনেক পেয়েছি। আর বিয়ে? আমার তো মনে হয় অন্ততঃ আর কিছু না হোক 80 ভাগ ক্ষেত্রে দাড়ি একজন বিশ্বাসী ও চরিত্রবান কাউকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে সাহায্য করে। পছন্দের পরিমাণটা না হয় নাই বা বললাম এখানে।
তবে ছাগল দাড়ি নিয়ে আমার এক বন্ধুকে দেখতাম প্রায়ই সশব্দেই দোআ কর েছ। তার ছাগল দাড়ি ওর নিজেরই পছন্দ না, তথাপি বেশ সুন্দর করেই রেখেছে। এতদিনে হয়তো সংসারী হয়ে গেছে। এখন মনে হয় এ নিয়ে আর দোআ করতে হয় না ![]()
৪৪|
০১ লা জুন, ২০০৬ রাত ২:০৬
এই আমি মীরা বলেছেন: জে এম বি স্টাইল দাড়ি কিন্তু আমার কাছে সুন্দর লাগে!
৪৫|
০১ লা জুন, ২০০৬ রাত ৩:০৬
হযবরল বলেছেন: আমি অনেকদিন দাড়ি রেখেছিলাম। মায়ে কইছে তফাৎ যা। বাপজানরে জিগাইলাম আপনারে তো আমি জন্মের পর থিকা দাড়ি সহ দেখতেছি কারণ কি? কইল ' আমি তো আর বিয়া করুম না তাই'। আমার একসময় মনে হইতো উনি দাড়ি নিয়া জন্মগ্রহন করছেন ।
৪৬|
০১ লা জুন, ২০০৬ ভোর ৪:০৬
অতিথি বলেছেন: হযবরল আমি কিছু বললাম ন।া
৪৭|
০১ লা জুন, ২০০৬ ভোর ৪:০৬
মাধবী বলেছেন: দাড়ি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস গুলোর একটি। মাফ কইরা দেওয়া যায় না!
৪৮|
০১ লা জুন, ২০০৬ ভোর ৪:০৬
হযবরল বলেছেন: দেওয়া যায় মাধবি কিন্তু এই সাবি্বর টা কে , কি বলতে চায় সে ?
৪৯|
০১ লা জুন, ২০০৬ ভোর ৫:০৬
মাধবী বলেছেন: ইনি আসলে কিছু বলেন নি। আমরা যা দেখছি ভুল দেখছি (ক্লোজআপহাসি)।
৫০|
০১ লা জুন, ২০০৬ ভোর ৫:০৬
অতিথি বলেছেন: আম্মা তো চিনতাই চিনতাই শেস পোলারে কেমনে বিয়া দিব ।দায়িত্ব কিনতু হযবরল তোমার উপরেই পরবো।
৫১|
০১ লা জুন, ২০০৬ ভোর ৫:০৬
হযবরল বলেছেন: তোমারে কইছি না 50 টাকা আড্ডার বাক্সে ফেলিয়া , বদু ভাইয়ের দুয়া লইয়া , আমার কাছে আস । মাধবীর কাছে ও যাইতে পার ও হইল আমার এসিসট্যান্ট ।ওরফে পাখি আপা ।
৫২|
০১ লা জুন, ২০০৬ ভোর ৬:০৬
কালপুরুষ বলেছেন: আমার ঠোঁটের আগে আমার খস্খসে এলোমেলো দাড়ি
আমার প্রেমিকার গাল ছোঁবে এ আমি কি করে সহ্য করি।
বাজারে যাই ব্লেড কিনি, দেয়ালে ঝুলানো আয়নাটা মুখের সামনে আনি
মুখটা হা করে ঘাড় বেকিয়ে অনেক যত্নে গালে রেজারের ঠ্যাং ধরে টানি
পরিষ্কার মুখ তাকিয়ে দেখি, চক চকে গাল, মুখে তৃপ্তির গদ গদ হাসি
মনে মনে ভাবি, নিঘর্াত পাশের বাড়ির মেয়েটা আজ বলবে, "আমি তোমাকে ভালবাসি"।
৫৩|
০১ লা জুন, ২০০৬ ভোর ৬:০৬
হযবরল বলেছেন: হা হা বলবে না কালপুরুষ
এত ভাব নিয়া ক্লিন শেভ হবে না
আর পাশের রুমে গিনি্নদেখলে
সব জারিজুরি ফেসে যাবে ।
৫৪|
১০ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬
মদন বলেছেন: 40 বছর হইলে দাড়ি রাখার ইচ্ছা রাখি ইনশা আল্লাহ
৫৫|
২৩ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
বিবেক সত্যি বলেছেন: আচ্ছা, নজরুলের,
"কান্ডারী এ-তরীর পাকা মাঝি-মাল্লা
দাড়ীমুখে সারিগান, লা-শারীক আল্লাহ"....
এখানে "দাড়ী" কোন দাড়ী, মুখের দাড়ি নাকি দাঁড় বাওয়া দাড়ি ?
(বানান মনে না থাকায় প্রশ্নটি)
মে ২০০৬ এর এই পোষ্টে ৫ দিলাম আজ
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০০৬ রাত ২:০৫
এম বলেছেন: "...দাঁড়ি রাখলে কোন মেয়ে বিয়ে করবে না সেয় ভয়ে..."

আমার তো ধারণা অন্তত: কিছু মেয়েু আছে যারা দাঁড়িওয়ালা ছাড়া বিয়ে করতে আমতা আমতা করবে, ভুল বললাম নাকি? আমার মতে সেই মেয়েরাও কিন্তু অনেক সময়ে বেশ appealing.