| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতা গাছ
নিয়তঃবিক্ষুব্ধ তরঙ্গ রাশি যেখানে গিয়ে দিক হারায়, মনুষ্য কল্পনা যেখানে গিয়ে অসীমের বাঁধা ডিঙ্গাতে চায় সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই হুট করে কিছু বলে ফেলাটা অসম্ভব ই ! চির সবুজ, চির সুখী এক আতা গাছ, অনন্ত আলোর দিকে নিখাদ স্বপ্নবাজ এক পথিক। প্রকৃতির সীমা ছাড়িয়ে...
ছেলেটি একা হতে চায়,
যেমনটি সে দেখেছে পানির নিচে নিজের মুখ
যখন ঝরা পাতারা নাড়া দেয় পুকুরের বুকে।
একটা ঝরা পাতা,
অথচ নাড়া দেয় পুরো মানুষটিকে!
সে একা হতে চায়,
নির্জন নদীর মতো
যখন নদীটি ক্রমেই চুমে সাগরের বুক
নি:শেষ করে দেয় নিজেকে!
একা হতে চায় নিজের পদচিহ্নের মতো,
যখন সে টলতে টলতে লুটিয়ে পড়ে
মিশে যায় বসুধার সাথে
কিন্তু কেউ থাকেনা সেখানে
যে তাকে লুটাতে দেবেনা।
ছেলেটি একা হতে চায়,
শূন্যতার মতো একা
যেখানে বন্ধু নামের কোন কীট নেই
একাকিত্বকে নষ্ট করবার।
২|
০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৫৭
আতা গাছ বলেছেন: কিছু না শিখেই বসে আছি মনে হয়।
অথবা আপনার কথা বুঝিই নি!
৩|
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: একা একা থাকাই ভালো।
শান্তিতে থাকা যায় ভাইয়া!![]()
৪|
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
আতা গাছ বলেছেন: বড়ই সত্য কথা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
মায়াবী রূপকথা বলেছেন: নিকটা নিয়ে বলি, পোস্ট নয়।
আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ।
আমরা অনেক কিছু শিখতে পারি এই লাইনের থেকে, যেমন কিছু না শিখেও বসে থাকতে পারি। নিকটারও দুরকম অর্থ করা যায়।