নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আতা গাছ কথা কয়

আতা গাছ আমার লেখা প্রথম উপন্যাসের নাম। সৃষ্টির নামেই নিজের নামকরন করলাম! কেমন হলো কি জানি....

আতা গাছ

নিয়তঃবিক্ষুব্ধ তরঙ্গ রাশি যেখানে গিয়ে দিক হারায়, মনুষ্য কল্পনা যেখানে গিয়ে অসীমের বাঁধা ডিঙ্গাতে চায় সেখানেই আমার অস্তিত্ব ! নিজের সম্পর্কে তাই হুট করে কিছু বলে ফেলাটা অসম্ভব ই ! চির সবুজ, চির সুখী এক আতা গাছ, অনন্ত আলোর দিকে নিখাদ স্বপ্নবাজ এক পথিক। প্রকৃতির সীমা ছাড়িয়ে...

আতা গাছ › বিস্তারিত পোস্টঃ

আতা গাছ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬


আমি আতা গাছ।
হয়তো আতা গাছ বলেই
আবেগ নাই, অনুভুতি নাই, কষ্টও নাই।

হয়তো আতা গাছ বলেই-
বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই
সবুজ ঘাসের শিশির বিন্দুতে উল্লাস খুজে পাই।

আমি আতা গাছ বলেই-
আনন্দ আমাকে হাসাতে পারেনা
কিংবা কষ্ট পারেনা কাঁদাতে; এই ই।

আমি আতা গাছ তাই-
বন্ধুর চরম কোমলতা কিংবা মলিন মুখ
ঝড় তোলে না প্রানে
চলে যাওয়া মেনে নেই।

আতা গাছ বলেই বিবেক নাই-
অবহেলিত চোখের অসহায়ত্বে মন কাঁদে না
সুখেও না! দু:খেও না!
হাজার বছরের পুরনো ব্যাথা
মনে হয় যেন মনে নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.