| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দ্বৈতসত্তা প্রতিনিয়ত খেলছে আমায় নিয়ে
কবিত্ব বলে ভেঙ্গে ফেলো সবকিছু
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে,
অনু থেকে পরমাণু
সবকিছু্ । ডুবে থাক
ছোট বড় সকল দ্বীপপুঞ্জ , শহর নগরী বিস্তৃত স্থলভাগ,
পতিত জমি,
জেগে উঠুক ভালবাসার নিষিদ্ধ অতৃপ্ত বেলাভূমি।
জেগে উঠুক মহীরুহ , প্রাণ, কবিত্ব।
বাস্তববাদী স্বার্থপর , সৎ অস্তিত্ত
আমায় শাসন করে, অবজ্ঞা করে
নির্মমভাবে ভেঙে দেয় শুধু আমার আমিকে।
এই ভাঙ্গায় নাকি আছে অতৃপ্তির স্বাদ
এই ভাঙ্গায় নাকি আছে জীবনের ছবি।
এইখানেই বেচে থাকে রক্তাক্ত হৃদয়ের শাসিত কবি।।
২|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
আতিক রিজভী বলেছেন: সর্বহারা ৭১ আপনাকে ধন্যবাদ .।।
৩|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
আতিক রিজভী বলেছেন: নিজেকে নিয়ে আমার লেখা একটি কবিতা। আমার আমি কে জানার আগ্রহ আমার নিজের ই অনেক। কে আমি ? কখনো চরম বাস্তবাদী, কখন শুধুই কবি।।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।