নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মকথক

আজন্ম আত্মসচেতনতার সংগ্রামে নিবেদিত

আত্মকথক

সদা আত্মসচেতন ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নে ও সংগ্রামে বিভোর

আত্মকথক › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থতার ভয়কে জয় করার ৪টি উপায়: পাউলো কোয়েলো

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

পাউলো কোয়েলো একজন ব্রাজেলিয়ান লেখক। জন্ম ২৪ অগাস্ট, ১৯৪৭। বর্তমান সময়ের শীর্ষস্থানীয় জনপ্রিয় লেখকদের মধ্যে তিনি অন্যতম। প্রায় ৬৬টিরও অধিক ভাষায় তাঁর বিভিন্ন বই অনুদিত হয়েছে। তিনি প্রধানত ঔপন্যাসিক। সর্বকালের সেরা সেলফ-হেলফ বইগুলোর মধ্যে তাঁর লেখা ‘দ্যা এলক্যামিস্ট’ শীর্ষে। পাউলোর জীবনের প্রথম ভাগ ছিল হতাশা, দুর্দশা, ব্যর্থতা আর জটিলতায় পরিপূর্ণ। একসময় ড্রাগস সেবন থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন; তাঁকে জেলও খাটতে হয়েছিল।

তাঁর মধ্যে ধীরে ধীরে আত্ম-উপলব্ধি এবং আত্ম-সচেতনতার উন্মেষ ঘটে এবং পর্যায়ক্রমে আধ্যাত্মিক বোধেও তাড়িত হন। জীবনের অন্তর্নিহিত সত্য, বেঁচে থাকার মহিমা, জীবনের আনাচে-কানাচে পড়ে থাকা বিস্ময়কর অফুরান সৌন্দর্য বোধের প্রেরণা তাঁকে একজন অপ্রতিরুদ্ধ লেখক হয়ে উঠতে বাধ্য করে।

ব্যর্থতার ভয়কে জয় করতে পাউলো কোয়েলোর ৪টি সূত্র উপস্থাপন করা হল।



সূত্র-০১: ব্যর্থতাকে বাস্তবতা হিসাবে মেনে নিন:

ব্যর্থতাকে এড়িয়ে চলার যত বিদ্যাই আপনি শিখুন না কেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ব্যর্থতা আসবেই- এমনকি সবার সেরা যে তার কাছেও। কিন্তু যখনই আপনি এটাকে বাস্তবতা হিসাবে মেনে নিচ্ছেন তখন এটাকে আর তেমন বড় বিষয় মনে হবে না, যতটুকু বড় বিষয় হিসাবে আপনাকে আতংকগ্রস্ত করে তুলতো। এরপর আপনি নিজেই বিস্মিত হবেন, এধরণের আতংক থেকে আপনার মনের মুক্তি অনুভব করে এবং অনুপ্রাণিত হবেন ভীতিহীন মনে সামনে এগিয়ে চলতে, সাফল্যের স্বাদ নিতে ভিন্নমাত্রার চ্যালেঞ্জ গ্রহণ করবেন- যা আপনি আগে কখনে করেননি।



সূত্র-০২: পেছনের ব্যর্থতাকে মনে রাখুন:

ঠিক তা নয়— আপনার জীবনের সর্বশেষ ব্যর্থতার কথা ভাবুন; আপনার উপর সমস্ত কিছুই কি ভেঙ্গে পড়েছিল? এমনকি যদি তা-ই হয়, কিন্তু এটা এখন অতীত, আপনি এটা পাড়ি দিয়ে এসেছেন। সেটা থেকে আপনি যে শিক্ষা পেয়েছেন- এখন আপনি আগের চেয়েও শক্ত, অভিজ্ঞ। আবার যদি এ ধরণের কিছু ঘটে তাহলে আপনি অন্তত আর ব্যর্থতার ভয়ে পঙ্গু হয়ে থাকবেন না, কারণ আপনি জানেন এ ধরণের পরিস্থিতি একবার পাড়ি দিয়ে এসেছেন, এখনও পারবেন।



সূত্র-০৩: অন্যের গল্প শুনুন:

ব্যর্থতার হুমকি থাকা সত্যেও আপনি ঝুঁকি নিতে উৎসাহ বোধ করবেন অন্যদের বড় বড় অর্জনের গল্প যখন আপনি শুনবেন আর তাদের কোনো পরিস্থিতি যদি আপনার অবস্থার সাথে মিল খুঁজে পান তাহলে তো কোনো কথাই নেই। যত বড় আবিষ্কারক কিংবা সেরা সফল ব্যক্তি- বিচিত্র পথে ব্যর্থতার সিঁড়ি বেয়েই কিন্তু তাঁরা আজকের অবস্থানে পৌঁছেছেন।



সূত্র-০৪: শিখুন, প্রতিফলন ঘটান এবং আরও শিখুন:

আপনি সারাদিন ধরে পড়াশুনা বা মুখস্থ করে অনেক কিছুই শিখতে পারেন কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে যা শিখবেন তার সাথে কোনো কিছুর তুলনা চলে না। আগেই যেমন বলেছি ব্যর্থতা জীবনের অচ্ছেদ্য অংশ— কিন্তু এটাকে কীভাবে সামলাচ্ছেন এটাই হল মূল কথা। ব্যর্থতাকে উৎরানোর মধ্য দিয়ে নিজেকে বিনির্মাণের শুধু বিশাল পদক্ষেপই নয়, ব্যর্থতা কেন এবং কীভাবে ঘটে এগুলো অনুধাবন করার মাধ্যমেও সাফল্যের দিকে অগ্রসর হতে সঠিক কৌশল স্থাপিত হয়।



সর্বকালের সেরা শীর্ষ ২০ সেলফ-হেলফ বইয়ের তালিকা:

1. The Alchemist by Paulo Coelho

2. The 7 Habits of Highly Effective People by Stephen R. Covey

3. The Power of Now by Eckhart Tolle

4. Rich Dad, Poor Dad by Robert Kiyosaki

5. How to Win Friends and Influence People by Dale Carnegie

6. The Road Less Traveled by M Scott Peck

7. Think and Grow Rich by Napoleon Hill

8. The Four Agreements by don Miguel Ruiz

9. As a Man Thinketh by James Allen

10. Man's Search for Meaning by Victor Frankl

11. See You at the Top by Zig Ziglar

12. The Celestine Prophecy by James Redfield

13. The Power of Positive Thinking by Norman Vincent Peale

14. The Science of Getting Rich by Wallace D. Wattles

15. The Seven Spiritual Laws of Success by Deepak Chopra

16. The Magic of Thinking Big by David J. Schwartz

17. Feel the Fear and Do It Anyway by Susan Jeffers

18. Awaken the Giant Within by Anthony Robbins

19. The Power of Intention by Wayne W. Dyer

20. What to Say When You Talk to Your Self by Dr. Shad Helmstetter



পাউলো কোয়েলোর একটা সাক্ষাৎকার সংযুক্ত করলাম, তরুণ লেখকরা নিঃসন্দেহে যথেষ্ট অনুপ্রেরণার খোরাক পাবেন।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

বোকামন বলেছেন:
পাউলো কোয়েলোর লেখার সাথে পরিচিত আছি :-)

আপনাকেও ধন্যবাদ চমৎকার এই পোস্টটির জন্য !

ভালো থাকবেন।।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লেখা। আমার প্রিয় একজন লেখক। পাওলো কোয়েলো’র একটি ছবি দিতে পারতেন!

শুভেচ্ছা এবং শুভ ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.