নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা বদলাই না

কি আর কমু ভাই!!!!

বাংলার অতুল

তথাকথিত তরুন বুদ্বিজীবী

বাংলার অতুল › বিস্তারিত পোস্টঃ

নিউজ মিডিয়ার পক্ষপাতিত্ব: প্রসঙ্গ হরতাল

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

আজকের হরতালের আপডেট জানতে টিভি অন করে একটু অবাক হলাম। প্রায় সবগুলা চ্যানেলেই দেখাচ্ছে যে হরতাল পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল অব্যাহত, তাই একটু সস্থি পেলাম।

কিন্তু 'একাত্তর টিভি' অন করে হরতালের উল্টো চিত্র দেখলাম। আর তখনি বুঝলাম সরকারের পরোক্ষ সমর্থনে আজ একাত্তর ছাড়া বাকি চ্যানেলগুলো বিটিভির ভূমিকা নিচ্ছে, মানে হরতালে সারাদেশে তুলকালাম হলেও 'একাত্তর' ব্যতিত বাকি চ্যনেলগুলো বলছে দেশে শান্তিপূর্ণ হরতাল অথচ মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্টিত হওয়া সত্ত্বেও 'একাত্তর টিভি' জামাত-শিবিরের হরতালের প্রকৃত টেলিকাস্ট দেখাচ্ছে।

কারণ একাত্তর বুঝে গেছে যে, সংবাদের ক্ষেত্রে জনগন পক্ষপাতিত্ব সমর্থন করেনা, কারন তারা দেখেছে যে, কয়েকদিন আগে 'আমার দেশ' স্কাইপ কেলেন্কারি প্রকাশ করে ঐ দিন বিক্রির শীর্ষে ছিল।

কারন আমাদের দেশের মানুষ যে যেই দল করুক না কেন, ব্রেকিং নিউজ আমাদের বেশি আকৃষ্ট করে। তাই মিডিয়া কে বলছি, সংবাদের পেশাদারিত্ব এনে সরকারের ভয়কে জয় করে নিউজ প্রচার করুন, এতে জণগনের বাহবা পাবেন, আর সরকারের চাটুকারিতা করে নিজেদের সাময়িক সুবিধা পাবেন সরকারের কাছ থেকে, কিন্তু জণগনের কাছে পাবেন চিরকালের ধুয়োধনি।

মনে রাখবেন, একুশে টিভি যখন বিম্পি সরকার নিষিদ্ধ করেছিল, তখন সেই একুশে টিভির জন্যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল।

সুতরাং মনে রাখবেন, জণগন নিরপেক্ষতায় বেশি সমর্থন করে।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

স্পর্শহীন কিছুদিন বলেছেন: একদম একমত। বিশেষ ইভেন্ট গুলোতে একাত্তর টিভি অন্যসব টিভি থেকে অনেক অনেকগুন এগিয়ে।


জণগন নিরপেক্ষতায় বেশি সমর্থন করে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

বাংলার অতুল বলেছেন: হ্যা ভাই,
এতদিন সময় টেলিভিশন কে ভাবতাম, এরাই জনগনের সাথে থাকে, কিন্তু এরাই আজকে আমাকে বেশি হতাশ করেছে X(

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

হিহিহি !!

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

বাংলার অতুল বলেছেন: ভাই, হাসার কি হইল!!!!!!!! /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.