নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি কইতে কি কই

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আউলা

আউলা › বিস্তারিত পোস্টঃ

হতাশা যখন মানুষকে কুড়ে কুড়ে খায়:|

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

আরে বস....হ্যা বস...কেমন আছেন?....কি খবর?....হ্য বস আমরা কালকে থেকে অনলাইনের মধ্যে ঢুকে যাচ্ছি (যেন কোন টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে তারা)....হ্যা বস...আমাদের অফিসের ছাদে মাস্তুলটাস্তুল (টাওয়ার) বসিয়ে এলাহি কারবার....কামাল সাহেব ফোনে তার পুরানো সহকর্মীকে বলছে।

( প্রথমেই বলে নেই এটা একটা ব্যাংকের কিছু টুকরো ঘটনা নিয়ে লেখা একটা সিরিজ হয়তো বা এবং কামাল সাহেব চল্লিশের কাছাকাছি একজন মানুষ, সবসময় ফূর্তির মুডে থাকেন। অধিকাংশ সময়ই তার ২কানে ২টা ফোন লাগানো থাকে। মাঝে মাঝে ৩টা ফোন আসলে তিনি একটাকে বসিয়ে রাখেন। পাকা শেয়ার ব্যবসায়ী তার শেয়ার নিয়ে লাফালাফির কাহিনী পরে আসবে। এই অফিসের টিভিটায় শুধু একুশে টিভিই দেখা হয় কারণ শেয়ার প্রাইস দেখায়।)

হ্যা বলুন, সামনে দাড়ানো মহিলা কাস্টমারকে বললেন কামাল সাহেব।

জিনিয়া: আমার সৌদি থেকে টাকা আসবে।(কাস্টমার এর নাম ধরি জিনিয়া সুলতানা)

কামাল সাহেব: জ্বি.. কি নামে?

জিনিয়া: জিনিয়া সুলতানা।

কামাল সাহেব: হ্যা এসেছে এই নামে টাকা। আপনি কি কোন আইডি কার্ড এনেছেন?

জিনিয়ার এমন ভঙ্গী করলো যেন কামাল সাহেব খুবই অফেনসিভ কথা বলে ফেলেছেন তারমত বিখ্যাত মহিলার কাছে আইডি কার্ড চেয়ে।

জিনিয়া: দেখেন সৌদি এসবের ধার ধারে না আমি তো ওখানেই থাকি......

কামাল সাহেব: দেখুন আইডি কার্ড ছাড়া আমি কোন টাকা দিতে পারবো না।

জিনিয়া: এইটা কি কোন কথা হল!! (বিরক্ত) (জিনিয়া ব্যাগ থেকে ফোন বের করে তার ভাইকে ফোন করে ডেকে আনলো, তার ভাইও একটু মাস্তানি মারা ভাব মারতে লাগলো। কিন্তু পাত্তা না পেয়ে জিনিয়া একটু নরম হয়ে গেল।)

জিনিয়া ব্যাগ খুজে একটা ক্রেডিট কার্ড বের করল যেটাতে ফটো আছে

কামাল সাহেব: দেখুন আমি আজকের জন্য আপনাকে কনসিডার করলাম তবে এরপরের দিন যদি আসেন সব কিছু ঠিকঠক করে আসবেন।

জিনিয়া: হ্যা তা তো অবশ্যই। তবে ভাইয়া এদেশের উপর আমি হতাশ..আমাদের সৌদিতে সবকিছু কত সহজ..

কামাল সাহেব: আপনাদের ওখানে ক্রাইম কেমন হয়?

জিনিয়া: ক্রাইম!! সেটা কি জিনিস!! ওখানে আমি এসবের নামও শুনি নাই...একটা নাম্বার আছে যদি কেউ সামান্য সমস্যায়ও পড়ে তাহলে ওই নাম্বারে কল করে ফোন রাখার আগেই পুলিশ দরজায়....

কামাল সাহেব: এখনও কি ওখানে প্রকাশ্যে মানুষ জবাই করে?

জিনিয়া: হ্যা করে...

কামাল সাহেব: কোন বিচার হয় না?

জিনিয়া: না...শুধু কোন মেয়ে যদি কোন ছেলের নামে নালিশ করে ব্যস ...ওই ছেলেকে জবাই ....

কামাল সাহেব: মর্মান্তিক

জিনিয়া: হ্যা ওরা বর্বর জাতি... উঠি ভাইয়া...থ্যাঙ্কস...

কামাল সাহেব জিনিয়া চলে যাবার পর তার পাশের চেয়ারের রফিক সাহেবকে বললেন, দেখলেন এত সৌদি আরব ভাল আবার সেই সৌদি আরবকে বর্বর জাতি বলে গেল।



এ অফিসের ফাকিবাজ লিস্টে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে আছেন ২জন, একজন এফএভিপি শর্মিলা ম্যাডাম আরেকজন টিবয় শরিফুল। শরিফুল প্রায়ই বিভিন্ন কারণ ২দিনের ছুটির কথা বলে ৭দিন কাটিয়ে আসে। আর শর্মিলা ম্যাডাম তার অফিসের পিসিতে বসে ২টা কাজই করেন অধিকাংশ সময়...রবিনহুড গেমটা খেলা আর টম এ্যান্ড জেরি সাউন্ড অফ করে দেখা। বিষয়টা অফিসের সবার কাছে খুবই স্বাভাবিক হয়েগেছে তবে নতুন কেউ এসে যখন দেখে চল্লিশোর্ধ একজন বিশাল মোটা একজন মহিলা টম এ্যান্ড জেরি দেখে অফিস ফাটিয়ে হাসছে..তখন তাদের হজম করতে কষ্টই হয়।





মন্তব্য ৪৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

শিরোনামহীন বলেছেন: সৌদিতে ক্রাইম হয়না কিন্তু ওরা বর্বর জাতি..... হেহেহেহহে!!!

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

আউলা বলেছেন: কি খবর? অফিস কেমন চলে?:)

২| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

ফ্রুলিংক্স বলেছেন: ভালো পর্যবেক্ষন। টম এন্ড জেরী দেখে তো ৮০ বছরের মানুষগুলোও হাসবে আর উনি তো মাত্র চল্লিশোর্ধ :)

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

আউলা বলেছেন: ভাইরে ৮০ বছরের মানুষগুলোতো আর অফিসে বসে টম এ্যনড জেরি দেখে না!!;)

৩| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২

শিরোনামহীন বলেছেন: আমার বাসা্য ঘুরে যাও :)

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

আউলা বলেছেন: হ্যা তা তো অবশ্যই:)

৪| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

মাহফুজ ইসলাম বলেছেন: হ্যা ভাই ঠিকই কইছেন।

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

আউলা বলেছেন: আমি তো এখনও বলাই শুরু করতে পারলাম না /:)

৫| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি তো কার্টুন বলতে শুধু টম এন্ড জেরীই দেখি

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

আউলা বলেছেন: আমি টেনালি রামান দেখতে পছন্দ করতাম:( এখন কিছুই দেখি না :(

৬| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

মানুষ বলেছেন: ইহার মধ্যে হতাশার কিছুতো দেখলাম না।

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

আউলা বলেছেন: চোখে যদি ক্যামেরা পরে থাকিস তো কিভাবে দেখবি!!

৭| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

নিঃসঙ্গ বলেছেন: হুমম পড়লাম :|

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

আউলা বলেছেন: আহারে কি কষ্টই না করেছেন :(

৮| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১

মানুষ বলেছেন: বুঝতে পেরেছি। থাক জনগনের সামনে আর সেসব কথা তুললাম না।

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

আউলা বলেছেন: আমিও তো চুপ করেই আছি তোর কচি মুখখানার দিকে চেয়ে।

৯| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

জেরী বলেছেন: এফএভিপি গুলো কি যে ফাঁকিবাজ যারা দেখে তারা জানে। সারাদিন খালি বিভিন্ন অফিসিয়াল চিঠিতে সাইন করা ছাড়া আর কোন কাজই করেনা........X(

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

আউলা বলেছেন: এই তো জেলি বু চলে এসেছেন। যাক একজন সাক্ষী পাইলাম :D:D

১০| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

জেরী বলেছেন: ঐ দিন আপনাগো ব্যাংকের মতিঝিল শাখার এক ম্যাডাম আমারে যে জ্বালাইছে.......কি কমু দুঃখের কতা.............. উনারে শায়েস্তা করার নয়া তরিকা খুজঁতেছি:)

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

আউলা বলেছেন: ঐ জেলিবু আপনাগো ব্যাঙ্ক এইটা কি ধরনের কতা!! আমি ডিসেম্বরের পরেই ফটুবো

১১| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪

জেরী বলেছেন: ডিসেম্বর পযর্ন্তই বলবো.....।একজন ইণ্টার্নি হিসেবে ঐ ম্যাডামের দায় ভার আপনার উপর ও কিছুটা বর্তায়......। উনি আমার মান হানি করেছে..X(

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

আউলা বলেছেন: ওহ তাই নাকি!! ফু দিয়ে ওড়াই আমি আপনাদের মত তুচ্ছ প্রাণীদের

১২| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

তানজু রাহমান বলেছেন: আহারে... কষ্টই লাগলো পড়ে। আপনিও চামে চামে গেম খেলতে পারেনন?!

১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

আউলা বলেছেন: জ্বি না তবে মাঝে মাঝে বান্ধবীর ফেইসবুক চেক করি

১৩| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

সাইফুর বলেছেন: টম এন্ড জেরী ভালো লাগে

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০০

আউলা বলেছেন: আমারও :)

১৪| ১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

আফরোজ_জাহান বলেছেন: হতাশার মাঝেও আমরা আশার আলো খুজি...

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০২

আউলা বলেছেন: আপা আমি কিন্তু এখনও হতাশা আনি নাই :( আপনি তার আগেই আলো দেখাইয়া আমার পোস্টের সর্বনাশ করবেন না প্লিজ /:)

১৫| ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫

জেরী বলেছেন: ইণ্দুর বলিয়া আপনি আমাকে এমন করিয়া ফু দিয়া ওড়াইয়া দিলেন :((:((

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৮

আউলা বলেছেন: ফু দিয়েছি শুকরিয়া করেন চিল দিয়া যে ধরায় দিই নই!!

১৬| ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১

মাহমুদ৬৯ বলেছেন: জেরী তো আইসা পড়ছে টম কই?

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

আউলা বলেছেন: সেটা জেরিই ভাল বলতে পারবে।

১৭| ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আপিস চিনতে পারছি। আসতেচি কাইল।

১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৯

আউলা বলেছেন: আহারে সবাইকে বিদিশা ক্যানো যে ভাবো!!

১৮| ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১১

বিবর্তনবাদী বলেছেন: ব্যাংকিং সেকটর তো আলতু ফালতু লোকে ভাইসা গেল গা। দেশের যে কি হবে:|

১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৬

আউলা বলেছেন: আজকে মুড নাই তাই কিছুই বললাম না।

১৯| ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

জয়িতা বলেছেন: আমিও বসে বসে গান শুনি, ব্লগিং করি, গান শুনি....ফাঁকিবাজে দেশটা ভইরা গেলো।এইজন্য দেশের উন্নতি হয় না।


১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

আউলা বলেছেন: হায় রে

২০| ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

জেরী বলেছেন: লোঝিণা আফা আমি কি করছি??? টার্গেট করলেন ক্যান:((:((
সবাই খালি টার্গেট করলে কবে জানি ক্রশ-ফায়ারে আমি নাই:((

১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

আউলা বলেছেন: এটা ক্রস ফায়ার না ব্রাশফায়ার হবে

২১| ১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

জেরী বলেছেন: আমি কি করেছি,আফাগোগোগো:((:((

১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

আউলা বলেছেন: খালি আমার শইলে জোর নাই বলে নয়তো আজই ধরতাম ;)

২২| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪২

জেরী বলেছেন: আম্মাগোগোগোগো থুক্কু এখন তো বড় হয়ে গেছি,তারে ডাকি.....

ওগোগোগোগোগোগগোগোগোগো;););)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

আউলা বলেছেন: :):)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

আউলা বলেছেন: :):)

২৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১

আলী আরাফাত শান্ত বলেছেন: পরে পড়বো!

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

আউলা বলেছেন: আইচ্চা।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.