নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল ও এর নেপথ্যের কিছু কথা!

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

ইদানিং কালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তর্কোন্দলের জন্যে দায়ী কারা?
আমার কাছে যদি এক বাক্যে উত্তর চাওয়া হয় তবে আমি সরাসরি বলবো, আগের কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারি সহ নেতৃস্থানীয় হ্যাডাম সিনিয়রেরা যারা শ্রম দেওয়া পোলাপানগুলারে পোস্ট না দিয়া পোস্ট দেয় দুইদিনের গজানো অনুগত পোলাপান, নিজের গ্রামের বাড়ির পোলাপান, ছাত্রের বাপ উমুক এলাকার লীগের তমুক এরকম অযোগ্য ছেলেদের যাদের নিজের বিশ্ববিদ্যালয়ে ন্যূন্যতম ছাত্রনেতা ট্যাগ পর্যন্ত নাই।

প্রশ্ন আসবে, এতে তাদের লাভ কি?
- লাভ একটাই, নেক্সট কমিটি থাকবে তার হাতে। নেক্সট কমিটি হাতে থাকা মানেই ক্যাম্পাসের সব পোলাপান আরো কয়েক বছর তার হাতে থাকা। যাদের দিয়া কামলা খাটাইয়া তিনি আরো বড় নেতা হবেন...

আর ঠিক এই কারণেই শুরু হয় দলের অন্তর্কোন্দল! অনেক ভালো একটিভ ছাত্রনেতার নাম শুধুমাত্র একটা ভালো পোস্টের অভাবেই ঢাকা পড়ে যায়। তাঁরা ইতিহাস হয়না। হয়না বললে ভুল হবে, তাদের হতে দেওয়া হয়না। যেমন যার হবার কথা প্রেসিডেন্ট তাকে হয়তো বানিয়ে দেওয়া হচ্ছে ভাইস প্রেসিডেন্ট! তারা দলের জন্যে কতটুকু নিবেদিত তাও দেখা হয়না। বহু ছাত্রনেতার জীবন এভাবেই মূল্যায়নের অভাবে এভাবেই নষ্ট করে দিয়েছেন তাদের বিশবিদ্যালয়ের তথাকথিত বড় ভাইয়েরা শুধুমাত্র ছেলেটা তার নিজের এলাকার নয় বলে, তার বাপ উমুক এলাকার লীগের নেতা নয় বলে... তার কখনো এটা ভাবেন নাই যে আমি যোগ্য ছেলেটাকে সঠিক পদে আসীন করলে এই ছেলেটাই হয়তো কৃতজ্ঞতাবোধ থেকে হয়তো আমার সবচাইতে বড় কাজেই আসবে, কখনো এটা নিয়ে অনুশোচনা হয়নাই যে তিনি একটা ছেলের পলিটিকাল ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন, কখনো মনে হয়নাই এই ছেলেটার জায়গায় আমি হলে কি হত!

এনিওয়ে, আমি খুব ছোট মানুষ। আমি ছাত্রলীগের কোন নেতা না, জাস্ট একজন সাধারণ কর্মী। একজন গর্বিত কর্মী! অল্প বয়সে খুব বেশী ফটর ফটর করা আমার অভ্যেসে পরিনত হয়েছে। জানি আমি এগুলা বললে কারো কিছুই আসবে যাবে না। সিনিয়র ভাইয়েরা দেখে হেসে হয়ত কুটিকুটি হবেন। তারপরেও যা আমি নিজের সামনে দেখি তা আমি বলবই। কারণ, ছাত্রলীগ-ছাত্রলীগ মারামারি কোন্দল নিয়ে কেউ দু-চারখানা কটূক্তি করলে তো আমার গায়েও এসে লাগে!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

সন্ধি মুহিদ বলেছেন: একমত

২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু বলেছেন: হুম! :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

গোলাম সাব্বির বলেছেন: আপনার ধারনা যুক্তিসম্মত।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.