নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু

বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার কদম্বফুল। (বীথিকার নামে উৎসর্গীকৃত)

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

তুমি আমার কদম্বফুল।



ঘোরতর বর্ষা, আকাশে বিষণ্ণ মেঘ,

বারান্দায় দাঁড়িয়ে দেখি অদূরেই কদম গাছ।

থোকা থোকা কদম দেখে, ও বীথিকা

তখনই তোমার কথা মনে পড়ে গেলো!

"এসো নীপবনে ছায়াবীথি তলে

এসো করি স্নান নবধারা জলে।"

রবীন্দ্রনাথ বুঝি আমার হয়েই লিখেছেন,

যেন আমি তোমায় করি এভাবে আহ্বান!

বর্ষা থেমে গেলো, আকাশে ঠাঁ ঠাঁ রোদ।

রোদের ছায়া দেখেও তোমাকে মনে পড়লো।

তোমার প্রেমের ছোঁয়ায়ই তো বেঁচে আছি।

তোমাকে মনে পড়ে তাই সমগ্র সময় জুড়ে!

৭/৭/১৪

[NB - 'নীপবন মানে হচ্ছে কদম্ববন']

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

 বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.