নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই রাজা

বাশের কলম

বাশের কলম › বিস্তারিত পোস্টঃ

প্রেমের সমাধি - প্রেমের চিঠি

০৩ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭

এই চিঠিটা আমার “ভালবাসার সমাধি” উপন্যাস থেকে নেয়া।



ওগো আমার হৃদয়হীনা “প্রিয়া”,

লেখার শুরুতেই তোমাকে জানাই আমার ব্যথা ভরা বেদনার্থ হৃদয়ের অফুরন্ত ভালবাসা সহ একগুচ্ছ হাসনাহেনার শুভেচ্ছা। আশা করি তুমি তোমার প্রথম প্রেমিক “প্রিয়” কে ভুলে দ্বিতীয় প্রেমিককে নিয়ে সুখে স্বাচ্ছন্দে দিন অববাহিত করছো। দুইদিন পরে হয়তো শুনবো তুমি তোমার দ্বিতীয় প্রেমিককে ভুলে তৃতীয় কিংবা চতুর্থ প্রেমিক তৈরী করে ফেলেছো। কারন তোমার মত ছলনাময়ী বিশ্বাস ঘাতক, চরিত্রহীনা মেয়ের কাছে দিনের পর দিন নতুন নতুন প্রেমিক তৈরী করে আমার মত ছেলেদের জীবন ধ্বংস করা কোন ঘটনাই নয়। আমার ভাবতে অবাগ লাগছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কী করে তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে! ভাল যদি নাই বাসবে তাহলে কেন তোমার বুকে ঠাঁই দিয়েছিলে আর কেনই-বা আমার হৃদয় সিংহাসনে আসন পেতে বসেছিলে?

কী দোষ ছিল আমার? আজ আমি বুঝতে পেরেছি যে এতদিন তুমি আমার মাটির মত নরম মনটা কে শুধু ফাঁকি দিয়ে এসেছো। “প্রিয়া” শিশু থেকে কৈশোর; কৈশোর থেকে প্রথম যৌবন পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালবেসে আসছি। তুমি আমার প্রথম প্রেম প্রথম ভালবাসা। তুমিই প্রথম আমার অন্ধকার হৃদয়ে ভালবাসার প্রদীপ জ্বালিয়ে আলোকিত্ব করেছো আমার মনের বাগানকে। আজ কেন সেই প্রদীপ চিরদিনের মত নিস্তধ্ব করতে চাও? তুমিই তো সেদিন তোমাকে ভুলতে বারণ করেছিলে আমাকে। তুমি নাকি বাচঁবে না আমাকে ছাড়া। আর আজ! আজ নাকি তুমি অন্য একজনকে ভালবাস, আজ তুমি নতুন ভাবে ভালবাসতে শিখেছো, নতুন করে প্রেম করতে শিখেছো। বাহ! কী চমৎকার! কী চমৎকার তোমার বিবেক! আজ তোমার বিবেকের প্রশংসা নাকরে পারছি না। “প্রিয়া” আজ তুমি যে প্রতারনা আমার সাথে করেছো, সেই প্রতারনার কালি বুকে নিয়ে আমি মৃত্যুর পরেও বেঁচে থাকবো আজীবন।

কবিতা………।



প্রিয়া ভুলে যাবে তবে কেন ভালবাসলে?

মিথ্যে আশায় কেন হৃদয় নিলে?

আমি তো চাইনি প্রথম ভালবাসা তোমার!

বিষন্ন বেদনা আর অনির্বান উপহার।

তোমার কথা যখন মনে পড়ে

দুচোখে আমার অবিরাম অশ্রু ঝড়ে,

একবার এসে দেখেযাও আমায়

হৃদয় দিয়ে ভালবেসেছিলাম তোমায়।

তোমাকে নিয়ে যে চোখে স্বপ্ন ছিল আমার

আজ সে চোখে শুধু বিরহের জল আমার।

প্রিয়তমা তুমি ছিলে আমার হৃদয়ের ভুমি

আজ তুমি নেই তাই সবই মরুভুমি।

হৃদয়ের কুটিরে কত যে মায়া মমতা

কখনো তুমি বুঝতে চাওনি তা।

চোখের দৃষ্টিতে আকাশ যেমন কাছে

হৃদয়ের দৃষ্টিতে ঠিক তুমি আমার পাশে।

কবে আমি সেই তোমার মধুর নামে ডাকব

জানিনা তোমায় আমি কি করে ভুলে থাকব।

নিস্তধ্ব পৃথিবীর আকাশের নীচে আমি

ভুলা যায় না অতীতের স্মৃতি শুধু তুমি

ভাবতে পারিনা কোনদিনও আমি

ছলনার পৃথিবীতে প্রতারনা করবে তুমি।



“প্রিয়া” তোমার একটি ধারনা সম্পূর্ন ভুল, তুমি একটি কথা মনে রাখবে যে, আমি তোমাকে কোন দিনও অভিশাপ দিতে পারব না। কারন আমি যে তোমাকে ভালবাসি। যাকে ভালবাসা যায় তাকে তো অভিশাপ দেয়া যায় না। তুমি যদি খারাপ কিছু করে থাক তাহলে অভিশাপ হইতো সৃষ্টিকর্তার তরফ থেকেই ছুটে আসবে।

আমি আশির্বাদ করি তুমি সুখে থাক আজীবন। যদিও আমি আমার অন্তর থেকে কথাটি বলতে পারছি না।

আর এই মুহূর্তে কেউ বলতেও পারবে না।

আর বিশেষ কী লিখব! শুধু এতটুকু লিখে শেষ করতে চাই যে, আমার ভালবাসা যদি এ দেশের মাটির মত খাঁটি হয়ে থাকে, আমার ভালবাসা যদি বাইবেল, কোরআন আর গীতার মত পবিত্র হয়ে থাকে তাহলে আমার দুচোখ থেকে তুমি যে কফোঁটা অশ্রু ঝড়িয়েছো ঠিক সে কফোঁটা অশ্রু একদিন তোমার চোখ থেকে অন্যকেউ ঝড়বেই। সেদিন হয়তো আমি এ নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকব না।

ইতি

তোমার ছলনার শিকার

–“প্রিয়”==







মূল লেখক ঃ অন্তরীক্ষ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.