| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কি বলতে পারেন ১৯৭১ এ সারদা পুলিশ একাডেমীর ভূমিকা কি ছিল??এখানে মুক্তিযুদ্ধপক্ষীয় কোন ধরনের ট্রেনিং বা কিছু হতো কি? কারো কি কোন ধারনা আছে??বা এই সংক্রান্ত কোন বই আছে?? কারো জানা থাকলে জানাবেন একটু কষ্ট করে..
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
সত্তা বলেছেন: এইটুক আমিও পাইসি...এক জন ভদ্রলোক সেখানে নাকি ট্রেনিং এ ছিলেন কিন্তু আমি যদ্দুর জানি ঐ সময় সারদা পাকিস্তানের দখলে ছিল!! ভদ্রলোক আসলে কিসের ট্রেনিং এ ছিলেন জানার জন্য! গোয়েন্দাগিরি আরকি!
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: খবর নিচ্ছি । আমার নানাবাড়ি থেকে খুব বেশি হলে ১০ মিনিট হাটা পথ ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
সত্তা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!! একটু জানাবেন কষ্ট করে...
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬
সময়একাত্তর বলেছেন: দ্বিতীয় লিঙ্কে বলা হয়েছে অন্য কথা,
"১৩ এপ্রিল চারঘাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী অতর্কিত চারঘাট আক্রমণ করে পাঁচ শতাধিক নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন দুপুর ১২টার দিকে চারঘাট বাজারের পূর্ব ও উত্তর দিক দিয়ে পাকবাহিনী ২০/২৫টি গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করলে আনসার, পুলিশ, ইপিআরসহ মুক্তিযোদ্ধারা প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় চারঘাট বাজার ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির মতো গুলিবর্ষণে শতাধিক ব্যক্তি নিহত হন। এরপর পাকসেনারা সারদা পুলিশ একাডেমীতে অবস্থান নেয়।"
২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
সত্তা বলেছেন: আমার দাদার বড়ভাই পুলিশে ছিলেন ঐসময় সারদায়। উনি মুক্তিযোদ্ধাদের পক্ষে যুদ্ধ করে ওদেরকে নিরাপদ জায়গায় সরায়ে দিয়েছিলেন কিন্তু নিজের ফ্যামিলির কথা ভুলে গিয়েছিলেন। ফ্যামিলির কাছে ফিরতে গিয়ে ধরা পড়লেন পাকিদের কাছে। He had to serve the Pakistani army for the sake of his family
৪|
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
প্রত্যাবর্তন@ বলেছেন: মন্তব্য থেকে কিছু কিছু জানতে পারলাম
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
সময়একাত্তর বলেছেন: "...মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ১৩ এপ্রিল এ প্রতিষ্ঠানে প্রায় ২০০০ পাকিস্তান সেনা প্রবেশ করতে গেলে প্রতিষ্ঠানের তৎকালীন অধ্যক্ষ এমএ খালেক পিএসপির নেতৃত্বে কর্মরত কর্মকর্তা, শিক্ষানবীশ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিরোধ গড়ে তুললে ঐদিনই ২৪ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী শহীদ হন।"
তথ্যসুত্রঃ Click This Link
Click This Link
এতটুকুই পেলাম অনলাইন। হাতের কাছে বই নেই কোন। কেন বলতো?