নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনামী

সব মানুষই কার্বন। পার্থক্য শুধু একটাই, কেউ হয় কয়লা কেউ হয় হীরা।

নাঈমুল ইসলাম অয়ন

নিজের সম্পর্কে কিছু বলার মত যোগ্যতা এখনো হয় নাই।

নাঈমুল ইসলাম অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতা (ওরা ভালবাসতে জানে না)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ওরা ভালোবাসতে জানে না



হয়ত আবার কোন একদিন,

বছর কুড়ি পরে,

পাব তোমার দেখা

এই ৪০০ বছরের শহরে।



বলবে, "ভাল আছ?"

আমি বলব "এইত, তুমি?"

উত্তরটা না দিয়েই প্রশ্ন করবে,

"কোথায় চললে?"

"জানি না।"

"এখনো ভবঘুরে?"

"নাহ বাউন্ডুলে।"

সেই মুচকি হাসি,

"বদলাও নি একটুও"



"তোমার সংসার?"

"চলছে ভালই, সাদাকালো জীবন।"

তোমার পরণে থাকবে সেই নীল শাড়ী,

যেইদিন তোমার শেষ দেখেছিলাম।

"নীল শাড়ী তুমি আজো পড়?"

"আমার অন্য রঙের শাড়ী নেই"

"ও!!!"



"শার্ট এর বোতাম আজো ছেঁড়া?"

"সেলাই করার কেউ নেই।"

"গিটার?"

"ভেঙ্গে গেছে, তারেরা আমার কথা শুনে না"

"কবিতা লেখ এখনও?"

"নাহ ডায়েরীটা ছিঁড়ে ফেলেছিলাম সেইদিন"

"কেন?"

"ওরা কবিতা বুঝে না,

ওরা ভালবাসতে জানে না।"



হয়ত হঠাৎ বৃষ্টি নামবে,

তুমি বলবে "যাবার সময় হল"

আমি কিছুই বলব না, হেঁটে যাব।



হয়ত তুমি দেখবে না,

সেই কুড়ি বছর আগের মত,

এক ব্যর্থ প্রেমিকের চোখের কোণে জমে থাকা,

দু'ফোটা অশ্রু জল।

দেখবে কি করে?

সেদিনের মত আজো যে আকাশের অনেক দুঃখ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মাকসুদুল আলম বলেছেন: ভালো হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

মরে যওয়া স্বপ্ন বলেছেন: জদি তারে পাই আপনার এই কবিতটা তারে শুনাবো।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: :) আশা করি একদিন তারে পাবেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: বেসম্ভব সুন্দর + ভালো লাগা

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: বেসম্ভব ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.