নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনামী

সব মানুষই কার্বন। পার্থক্য শুধু একটাই, কেউ হয় কয়লা কেউ হয় হীরা।

নাঈমুল ইসলাম অয়ন

নিজের সম্পর্কে কিছু বলার মত যোগ্যতা এখনো হয় নাই।

নাঈমুল ইসলাম অয়ন › বিস্তারিত পোস্টঃ

বাচ্চুরে নিয়া একটা স্ট্যাটাস এবং প্রতিক্রিয়া

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

কিছুদিন আগে আমার অন্যতম অপছন্দের ব্যাক্তি আসিফ মহিউদ্দিন এর উপরে হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেই। যদিও আমি তাকে প্রবলভাবে ঘৃণা করি, কিন্তু তাই বলে তার উপরে হামলাটা আমার পছন্দ হয়নি। তার সাথে লড়াই হবে ব্লগে, লড়াই হবে কথায়, লড়াই হবে যুক্তিতে। তার উপরে আক্রমন মানে এই দাঁড়ায় যে আমরা কথায় না পেরে অস্ত্রের আশ্রয় নিচ্ছি। ইসলাম শান্তির ধর্ম, মারামারি হানাহানির না। কথার বিপরীতে কথাই হবে। কিন্তু আমার স্ট্যাটাস দেওয়ার পরে অনেকে তার মৃত্যু কামনা করে এবং আমাকেও অপমান করে।



এরপরে দুইদিন আগে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হলে, এই রায়কে স্বাগত জানায়া একটা স্ট্যাটাস দেই। এবং কিছুক্ষন পরে একটা ইনবক্স পাই। যা লেখা ছিল তার সারমর্মটা এমন, "তোমাদের এ কেমন মানবতা আমি বুঝি না। একজন ব্লগার যে নাস্তিক তাকে নিয়ে সমবেদনা জানাও আর একজন ফাঁসির আসামীকে টিটকারী মারো? তোমার লেখা দেখে তোমাকে কিছু না বলে পারলাম না। পাপকে ঘৃণা কর পাপীকে না। হয়ত সে ৭১ এ কিছু ভুল করছিল, কিন্তু গত ৪২ বছর ইসলাম প্রচার করে কাটায় দিছে তাকে তোমরা ধর্ষক বানায় দিলা?"



উনি আমার দূরসম্পর্কের আত্মীয়, অনেক সিনিয়র মানুষ তাই তাকে আমি তেমন ভয়াবহ কোন রিপ্লাই দেই নাই। কিন্তু কিছু কথা না বললেই না। প্রথম কথা হইল দেশপ্রেম হইল ঈমানের অঙ্গ। যেই লোকটা ৭১ এ কিছু ভুল করছে সেইটা যত বড় বা ছোটই হোক না কেন তাকে কি মাফ করা যায়? নাহ, কখনই না। আমরা তাকে ধর্ষক বানাইছি শুইনা মজা পাইছি। এই কথার মানে দাঁড়ায় আমরা চাইলেই যে কাউকে ধর্ষক বানায় দিতে পারি। যেমন আপনি (যে এখন এই ব্লগটা পড়তেছেন) একটা ধর্ষক। আপনারে আমি একটা ধর্ষক বানায়া দিলাম। কি সোজা তাই না? যেই লোকটা নিজের হাতে বাঙ্গালিকে হত্যা করছে, বাংলাদেশকে পাকিস্তান বানাইতে চাইছে তাকে ক্ষমা করব কোন যুক্তিতে? তার প্রতি কিসের মানবতা? আর পাপীকে নয় পাপকে ঘৃণা কর এইটা তো আসিফ মহিউদ্দিনের বেলাতেও সত্য। আপনারা তখন আনন্দ করতে পারলে আমি এখন পারব না? আর কেউ যদি পাপ কাজ করে, শত শত মানুষ মেরে, ধর্ষণ করে ৪২ বছর ভাল কাজ করলে তাকে ক্ষমা করা যায় কিনা প্রশ্নটা আমাদেরকে না করে করা উচিৎ তাদের যাদের বাবা এইসব রাজাকারের হাতে খুন হয়েছে, যাদের মা এইসব রাজাকারের দ্বারা ধর্ষিত হয়েছে। কেউ কি পারে তার বাবার খুনি, মায়ের ধর্ষিতাকে ক্ষমা করতে?



আমার কাছে তাদের কোন ক্ষমা নাই। আসিফ মহিউদ্দিনকেও ঘৃণা করে যাব, তবে আল্লাহ উনাকে হেদায়েত করুক সঠিক পথ দেখাক এইটা চাই। কিন্তু রাজাকারদের জন্যে আল্লাহর কাছে একটাই চাওয়া এদেরকে আমরা ক্ষমা করি নাই, তুমিও কইরো না আল্লাহ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

সুফিয়ান শাকিল বলেছেন: আসিফ মহিউদ্দিন কে ঘৃণা করে কি লাভ? উনার মতো আরও হাজার আসিফ মহিউদ্দিন আছে। যদি পারেন তাহলে তাদের যুক্তি গুলো খণ্ডান। আবেগ আর বিশ্বাসের দিন শেষ। এখন বিজ্ঞানের যুগ। আমরা প্রমান চাই ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: আমি যুক্তি খন্ডাতে বেশি পটু না, তাই সেইটা করতেও চাই না। আর বিশ্বাসের দিন এখনো শেষ? আপনে কি কাউরেই বিশ্বাস করেন না?

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার সাথে সহমত।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

ট্যামময বলেছেন: আপনার সাথে সহমত।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

নাঈমুল ইসলাম অয়ন বলেছেন: :)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

সাব্বির ০০৭ বলেছেন: নাস্তিকেরা কোন যুক্তি বোঝে না, ওরা বোঝে ওরাই ঠিক, আর বাকি দুনিয়ার সব অন্ধ!!! যুক্তিহীনের কাছে যুক্তি দিয়ে কথা বলার কোন মানে হয় না! @সুফিয়ান শাকিল, কথাটা অন্যভাবে নিয়েন না, আপনি যাকে আপনার বাবা বলে জানেন, তিনি আসলেই আপনার বাবা তো? কিম্বা আপনার মা?? কারণ আপনি তো আর নিজে দেখেননি যে কার ফসল হিসেবে কার গর্ভ থেকে আপনি বের হচ্ছেন!!!(ফটোর কথা কইতে আইসেন না, ফটোশপের যুগে ঐটার আর অতো ভরসা নাই! আপনি তো আবার প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করেন না! আর আমারে অগ্রিম ব্যান মোবারক জানাইতে ভুইলেন না!!!)

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সুফিয়ান শাকিল বলেছেন: সাব্বির ভাই,
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। নাস্তিকেরা যুক্তি বোঝে না এই কথাটার সাথে আমি একদমই একমত না। বরং নাস্তিকরা যুক্তির উপর নির্ভরশীল দেখেই ধর্ম বিশ্বাস করতে চায় না।আর বললেন, ওরা মনে করে ওরাই ঠিক বাকি সব অন্ধ! এই কথা কিন্তু সবার ক্ষেত্রেই খাটে। এমন কোনো ধর্মের লোককে দেখাতে পারবেন যে মনে করে অন্য ধর্মগুলোও ঠিক। একটা ব্যাপার খেয়াল করেন, বিশ্বাস জিনিসটা তখনি আসে যখন কোনো বিষয়ে উপর সন্দেহের অবকাশ হয়। চন্দ্রসূর্য কিংবা নদী নালা এসবের উপর আমাদের বিশ্বাস স্থাপনের প্রয়োজন নাই, কারন এই সবকিছুই প্রমানিত।
আর আপনি ঠিকই বলেছেন, হতে পারে আমি যাকে আমার বাবা-মা ভাবছি তারা আমার বাবা মা নয়। এটা সম্পূর্ণই আমার বিশ্বাস। এখন আমার মনে যদি কোনোরকম সন্দেহ থাকে তাহলে আমার ডিএনএ টেস্ট করে বুঝতে পারবো আমার বাবা-মা সত্যিই আমার জন্মদাতা এবং জন্মদাত্রী কিনা? ডিএনএ টেস্ট করে যখন প্রমান হয়ে যাবে এরাই আমার বাবা-মা এরপর কিন্তু আর বিশ্বাসেরও প্রয়োজন নেই। আপনার প্রতি শুভকামনা রইল।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সাব্বির ০০৭ বলেছেন: " নাস্তিকরা যুক্তির উপর নির্ভরশীল দেখেই ধর্ম বিশ্বাস করতে চায় না।আর বললেন, ওরা মনে করে ওরাই ঠিক বাকি সব অন্ধ! এই কথা কিন্তু সবার ক্ষেত্রেই খাটে। এমন কোনো ধর্মের লোককে দেখাতে পারবেন যে মনে করে অন্য ধর্মগুলোও ঠিক।" জনাব, নাস্তিকদের তথাকথিত অনেক অব্যর্থ যুক্তির উত্তর ধর্মের স্কলাররা অনেক আগেই দিয়েছেন। এমন অসংখ্য কেস আছে, কিম্বা সম্মুখ বিতর্ক আছে, যেখানে নামকরা নাস্তিকরা ধর্মীয় নেতাদের যুক্তির সাথে পেরে উঠেনি। আর আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, যুক্তি বিষয়টা অনেক ক্ষেত্রেই আপেক্ষিক, নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গীর উপর! "এখন আমার মনে যদি কোনোরকম সন্দেহ থাকে তাহলে আমার ডিএনএ টেস্ট করে বুঝতে পারবো আমার বাবা-মা সত্যিই আমার জন্মদাতা এবং জন্মদাত্রী কিনা? ডিএনএ টেস্ট করে যখন প্রমান হয়ে যাবে এরাই আমার বাবা-মা এরপর কিন্তু আর বিশ্বাসেরও প্রয়োজন নেই।" আপনি ডিএনএ টেষ্টের কথা বলছেন ভাই? বুকে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবেন আজ থেকে ১০০ বা ২০০ বছর পর এই ডিএনএ টেষ্ট নিয়ে মানুষ হাসাহাসি করবে না? যুক্তির কথা একটু আগে বলেছেন, আপনারা নাস্তিক্যবাদের শুরু করেছেন যার থিওরীদিয়ে, সেই ডারউইনের বিবর্তনবাদ কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে হাসির বস্তু হয়ে যাচ্ছে! একটা ব্যাপার কি জানেন, যে যুক্তিগুলোর উপর ভিত্তি করে আপনারা সারাটা জীবন গলাবাজী করে এসেছেন, তার কোনটাই কিন্তু কখনো চিরন্তন ছিল না! একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আধুনিক বিজ্ঞান আজ যা বলছে, আশ্চর্য হলেও সত্য যে, এর অনেক কিছুরই আভাষ বা কথা প্রাচীণ ধর্মগ্রন্হগুলোতে পাওয়া যায়! ধারণা করা হয় যে, এই ধর্মগ্রন্হগুলোর সময়ে বিজ্ঞান এখনকার তো দূর, আজ থেকে ২০০ -৩০০ বছর আগের সভ্যতারও ধারে কাছে পৌছায়নি!

যাই হোক, আপনার প্রতিও শুভকামনা থাকল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.