নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেনামী

সব মানুষই কার্বন। পার্থক্য শুধু একটাই, কেউ হয় কয়লা কেউ হয় হীরা।

নাঈমুল ইসলাম অয়ন

নিজের সম্পর্কে কিছু বলার মত যোগ্যতা এখনো হয় নাই।

নাঈমুল ইসলাম অয়ন › বিস্তারিত পোস্টঃ

সনেট লেখার ব্যর্থ চেষ্টা

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

সনেট লেখা খুব কষ্টকর ব্যাপার। ভয়ে কখনো চেষ্টাই করা হয়নি। প্রথমবারের মত চেষ্টা করলাম। আদৌ সনেট হয়েছে কিনা কিংবা সনেট হলেও কেমন হয়েছে ঠিক বুঝে উঠতে পারছি না। যারা ভালো বোঝেন তারা মতামত দিলে এবং ভুলগুলো ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব।





স্বর্গ দোলনচাঁপা





স্মৃতিকথা যত স্মরি, হৃদয় মন্দিরে,

নিশীথ জাগরণ, নিদ্রাহীনার গানে।

বর্ষাকালের হ্রদে মোদের বৃষ্টিস্নানে,

ভ্রান্তির বেহালা বিস্মৃত করূণ সুরে।

সঙ্গী হয়ে ভ্রমণ অনিঃশেষ সুদূরে।

তোমার স্নিগ্ধ হাসি, নিপুণ অভিমানে

কাজল রাঙ্গা আঁখি, কৃষ্ণ কেশের ঘ্রাণে

সিক্ত ভালোবাসা প্রেয়সীর রত্নাকরে।



স্রোতস্বিনীর তটে, নবীন শতদল,

তন্দ্রাহীনার আহত স্বপ্ন জাগরণ।

আপনার প্রেম সিন্ধু, প্রগাঢ় অতল

এ প্রবীণ প্রণয়ে তোমার নিমন্ত্রণ।

বাঁধবো নীড় দুজনে দূর অন্তরীক্ষে ,

স্বর্গ দোলনচাঁপা, প্রণয়িনীর বৃক্ষে।







অন্ত্যমিলঃ কখখক : কখখক :: গঘগঘ : ঙঙ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.