| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখো তুমি অশ্রু আমার যাচ্ছে মিশে শ্রাবণ ধারায়
দেখো আমার আকড়ে ধরা পবন কায়া
দেখো আমার অপূর্ণ প্রভাত তোমার আশায়
দেখো না আমার রাত্রি জাগা নিঃসঙ্গতা
শুনছ তুমি? হাসছি আমি উচ্চস্বরে!
দেখছো আমার ভাঙ্গা গড়া নুতন করে?
আজো সবাই ক্ষতগুলোতে রক্ত ঝরায় ইচ্ছে করে;
আজো সবার বিদ্রুপ আমার ভাগ্য ঘিরে।
জেনো তোমার সুখপ্রহরে কাঁপে নধর আমার;
জেনো তোমার শিশুর ছায়ায় আমার জীবন আধার;
বুঝো আজো আমার পাশে অভাব তোমার?
বুঝবেনা তাই তোমার ভয়ে ছুটছি আবার।
দেখো না কেনো এই অভাগার কষ্টগুলো?
জানি আজো তুমি চোখগুলোতে দিচ্ছ ধুলো;
জানি সুখ পেয়েছো ভাগ্যে তোমার রূপের গুনে,
তাই ভেবেছো থাকবে পড়ে সব অতীত গুলো;
কালগুলো সব এই শবাধার করবে বহন আমরণ,
জীবন শেষে ক্লান্ত তোমার ইচ্ছে হলে করো স্মরণ;
জানবে তুমি, ছিলো আমার শক্ত জবান।
পাবে আমায় এই নদীটার কোলে শয়ান।।
-
২০.০৩.২০১৫
©somewhere in net ltd.