নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবলু খাণ

বাবলু খাণ › বিস্তারিত পোস্টঃ

সাকা-মুজাহিদের ফাঁসির খুশিতে মিষ্টি খাওয়া চলছে

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৭

রাত ৮.৩০, স্থান: সেন্ট্রাল প্যারিসের এক বাঙালি রেস্তোরা। কন কনে শীতের রাতে বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। কফিতে চুমুক দিয়ে আলোচনা এগোয়। বৈশ্বিক রাজনীতি, অভিবাসন, বাংলাদেশ, সন্ত্রাসবাদ, প্রেম-ভালবাসা আরো কত কি আলোচনা। হঠাৎ কানে এলো বক্তৃতা-বিবৃতি আর স্লোগানের শব্দ। ওয়েটারকে জিজ্ঞাসা করতেই বলল ''সাকা-মুজাহিদের ফাঁসির খুশিতে মিষ্টি খাওয়া চলছে ''। নিরুত্তাপ কন্ঠে আবার জিজ্ঞাসা করলাম কারা মিষ্টি খাচ্ছে, ''ফ্রান্স আওয়ামিলিগ ফাঁসি উদযাপন করার জন্য সভা ডেকেছে এবং মিষ্টি খাচ্ছে '' । মানুষ গুলোকে দেখার জন্য উপরতলায় গেলাম। জনা বিশেক হবে, চা আর মিষ্টি খাচ্ছে সাথে সিগারেটের সুখটান। ''সাকা-মুজাহিদের ফাঁসি বাংলাদেশকে আরো উন্নত করবে'' বক্তৃতাকারীদের একজন বলছে। গভীর আগ্রহে শুনতে লাগলাম তাদের বক্তৃতা। আরেকজন বলল ''সাকা-মুজাহিদের দাম্ভিকতার অবসান হলো'' । সর্বশেষ, উপস্থাপক একজনকে অনুরোধ করলেন 'মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ' বক্তৃতা দেয়ার জন্য। লোকটি ইতস্তত বোধ করতেই উপস্থাপক তাকে অভয় দিয়ে বলল '' মনে করেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান, সাকা-মুজাহিদের ফাঁসিতে শুধু আপনার প্রতিক্রিয়া বলেন'' । লোকটি বিরদর্পে শুরু করলো ''সাকা বেয়াদব, সাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, তার ফাঁসিতে আমি আনন্দিত...হ য র ল '' । ২০ সেকেন্ড বলার পর আর কোনো শব্দ খুঁজে না পেয়ে তিনি রনে ভঙ্গ দিলেন। আমার বন্ধু বলে, সাকা-মুজাহিদের চেয়ে এই মানুষগুলোকে বেশি নৃশংস মনে হচ্ছে। আমি বললাম ''তাদের পিতা শেখ মজিব আরো বেশি নৃশংস ছিলেন।''
পুনশ্চ: সভ্য হতে আর কত দেরী পাঞ্জেরী ?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:

প্যারিসে বোমা টোমা মেরে বাকী বাংগালীদের বিপদে ফেলবেন না।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:

লেখায় তো মনে হচ্ছে পাকীদের সন্তান, সিরিয়া যাচ্ছেন নাকি?

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

রাফা বলেছেন: ল্যান্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড.....।অনেক কিছুই যে নিজে বানিয়ে লিখছেন এতে কোনই সন্দেহ নাই।
ছাগুদের চরিত্রই এটা।নিজেকে সাধু প্রমাণ করার যথেষ্ট চেষ্টা সত্বেও ফলপ্রসু হয়না।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


প্রবাসে বাংগালীরা ইডিয়ট নয়, কারো ফাঁসীতে মিস্টি খাবে

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

কলাবাগান১ বলেছেন: কিছুক্ষন পরে লেখক বলবেন যে উনার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

ডা: এনামুল বলেছেন: সর্বশেষ, উপস্থাপক একজনকে অনুরোধ করলেন 'মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ' বক্তৃতা দেয়ার জন্য। লোকটি ইতস্তত বোধ করতেই উপস্থাপক তাকে অভয় দিয়ে বলল '' মনে করেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান, সাকা-মুজাহিদের ফাঁসিতে শুধু আপনার প্রতিক্রিয়া বলেন''

লুল

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

এই আমি সেই আমি বলেছেন: "প্যারিসের রাস্তায় বন্যা "। আপনি বরঞ্চ এই শিরোনামে একটি পোস্ট দিন। সেখানে থাকবে সাকা আর মুজাহিদের ফাসিতে পাকি প্রমিকদের কান্নায় কিভাবে সয়লাব প্যারীর রাস্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.