নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাব উল হাবীব

বাব উল হাবীব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার পরবর্তি ইসলামিক স্টেইট ?

১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১৪

আমি,
১৯৬৯ এর গণআন্দোলনে’র ইতিহাস পড়েছি।
১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি।
১৯৭৫ এর শেখ মুজিব হত্যাকান্ডে’র কথা শুনেছি।
১৯৯০ এর এরশাদ পতন আন্দোলন দেখেছি।
২০২৪ এর হাসিনা পতন আন্দোলন এইমাত্র দেখলাম।

কিন্তু কখনও দেশে এত ভয়ংকর জঙ্গিবাদের উত্থান দেখিনি, মৌলবাদীদের এত বিপুল ধ্বংসযজ্ঞ দেখিনি। মনে হচ্ছে ছাত্র আন্দোলন সম্পূর্ণই ছিল বাংলাদেশকে ইসলামি স্টেইট এর হাতে তুলে দেয়ার আন্দোলন।

বাংলাদেশি তালেবানরা যেন দেশের সমস্ত জাদুঘর, ভাষ্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য, ছবি, স্মৃতি, বীরশ্রেষ্ঠদের যা কিছু স্মৃতি, স্মৃতিস্তম্ভ, মিউজিয়াম, ভাষ্কর্য সব ভেঙ্গে গুঁড়ো করতে পারে, পুড়িয়ে ছাই করতে পারে, তার-ই আন্দোলন। বাংলাদেশি তালেবানরা হিন্দুদের, আহমদিয়াদের এবং সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। ইউনুস সাহেব ছাত্রদের খুশি করতে বলছেন তিনি ছাত্রহত্যার বিচার করবেন। একবারও বলেননি যারা দেশজুড়ে ধ্বংসযজ্ঞ করছে, তাদের বিচার করবেন। তাহলে কি তিনিও চাইছেন দেশটা চলে যাক মৌলবাদী ইসলাম পন্থিদের হাতে? দক্ষিণ এশিয়ায় প্রতিস্টিত হোক আরেকটি ইসলামিক স্টেইট?

অনভিজ্ঞ ছাত্ররা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ট্রাফিক সামলাচ্ছে, বাজার মনিটর করছে আর জঙ্গিরা দখল ক’রে নিচ্ছে দেশ আর চিৎকার করে জানিয়ে দিচ্ছে, দেশে ইসলামের পতাকা উড়বে।

মনে রাখুন,
ইউনুস সাহেবদেরকে এখন এই মৌলবাদী তালেবানদের আদেশ পালন করতে হবে, নয়তো জঙ্গিদের হাতে খুন হয়ে যেতে হবে।

জনতার বিবেক জেগে উঠতে হবে; সবটুকু সময় ফুরিয়ে যাবার আগেই!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০১

সত্যান্বেষীজীবন বলেছেন: শেখ হাসিন খারাপ এটা মেনেই বলতেছি এই কোমলমতিরা একটা সময় পালানোর পথ পাবে না, আবেগী জনতাকে ট্রেনিংপ্রাপ্ত কোমলমতিরা বেশিদিন বশ করে রাখতে পারবে না। বিশেষ করে নাহিদ ওর ভবিষ্যত আমি অন্ধকার দেখতেছি, এরা অতি চালাক সাজতেছে, একটা কথা ওরা ভুলেই গেছে অতি চালাকের গলা দড়ি।

২| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:১১

সিরাজ১৭৫৭ বলেছেন: ক্ষমতা আসলে কার কাছে: ছাত্র, ওয়াকার, ইউনুস, হেফাজত, সিআইএ কিছুই বুঝতে পারছি না।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৭

আলামিন১০৪ বলেছেন: ভাভাগো ভাভা, আসল নিক নিয়া লিখতেও ডর?

৪| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৩

এনামেল হউক বলেছেন: পাছা জ্বলে, জ্বলে রে, ভাড়তীয় পাছা জ্বলে যায়।

কানতে থাকুন, pasay থাকুন।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৬

কামাল১৮ বলেছেন: আস্তে আস্তে সব কিছু পরিস্কার হয়ে যাবে।হেফাজত চরমোনাই নাকি অন্য কোন ইসলামী দল ক্ষমতায় আসবে।একটু সময় লাগবে।বিএনপিও চেষ্টা করবে ক্ষমতায় যেতে।তবে যেই ক্ষমতায় যাক সাময়িক।

৬| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৮

নয়া পাঠক বলেছেন: ফটোশপে এডিট করা ছবি দেখিয়ে এই সব প্রপাগান্ডা বন্ধ করুন। কোন পত্রিকায়, মিডিয়ায় এরকম কোন পতাকার ছবি দেখিনি। যেখানে দূর্নীতি, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনতা জেগে উঠায় এক স্বৈরসাশককে দেশ ছেড়ে কুত্তার মত ভাগতে হয়েছে, সেখানে আপনি এসব দেখিয়ে কি করতে চাইছেন বলুন তো। লুট করা টাকার কিয়দাংশ মনে হয় আপনাকেও দেওয়া হয়েছে।

ভূয়া নির্বাচনের নামে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অন্যায়ভাবে যদি লুটেরা সরকার ১৬ বছর ক্ষমতা দখল করে রাখতে পারে, নিরস্ত্র সাধারণ জনগণের উপর সন্ত্রাসলীগ গুলি করে মারতে পারে, তাহলে যদি দেশে সত্যিকারের ভোট হয়, আর তাতে হেফাজত, চরমোনাই, বিএনপি, আওয়ামীগ যেই আসুক সমস্যা তো নেই। তবে তার আগে দেশের আইন-কানুন, বাক স্বাধীনতা, সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে নৈরাজ্য প্রতিহত করে দেশে একটা নতুন বিপ্লব ঘটতে চলেছে। দেখা যাক এইসব প্রপাগাণ্ডা আর কতদিন চালাতে পারেন।

৭| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:০৯

এক্সম্যান বলেছেন: ফাইট্যা যায়, বুকটা ফাইট্যা যায়।

যাইহোক, সো কলড ট্রেনিংপ্রাপ্ত কোমলমতিরা যদি গন হত্যার বিচার, দ্রব্যমুল্য নিয়ন্ত্রন, দুর্নিতি নিয়ন্ত্রন, সন্ত্রাস নিয়ন্ত্রন এই ধরনের জনবান্ধব কিছু কঠিন কিন্তু পসিবল কাজ করতে পারে তাহলে স্বয়ং মোদিও কিছু করতে পারবেনা।

কিন্তু গনহত্যাকারিরাতো আর বসে থাকবেনা, প্রতি পদে পদে বাধা দিবে।

৮| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:১১

কাঁউটাল বলেছেন: বিভিন্ন প্রকারের লীগ এবং ভারতের দালালদের খারাপ সময় আরম্ভ হল।

৯| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১২

খাঁজা বাবা বলেছেন: সব ছাগু কমেন্টে

১০| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭

নূর আলম হিরণ বলেছেন: ইউনূস সাহেব দেশ ঠিকভাবে চালাতে পারবেন না এদের কারণে। উনাকে পদে পদে এরা আটকাবে।

১১| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩

শার্দূল ২২ বলেছেন: আজকে শুনলাম তারা চক করেছে বাংলার নাম বদলে রাখবে ইসলামিক বাংলাস্তান, পতাকা বদলাাবে। জামাতের আমির গেছে ঢাকেশ্বর মন্দির দেখতে কতটা ভাংগার কথা কতটা ভাংগছে।৩২ নাম্বার বাড়ি কোন রাজনৈতিক অফিস ছিলোনা, ওটা ছিলো আমাদের বাংলাদেশের আতুড় ঘর। যেখানে আমার বাবারো কেটেছে ৪টি বছর। যিনি হাসিনা সরকার কে পছন্দ করেননা তিনিও কাল কেঁদেছেন এই ঘরটার জন্য। আমি বুকে হাত দিয়ে বলতে পারি। বাংগালি এর মাশুল দিবে আগামি দুই বছরের মধ্যে, আশা করি আগামি দুই বছর আমার এই মন্তব্য এখানেই থাকবে।

১২| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪

নতুন বলেছেন: গুজব যারা ছড়ায় তারা নৈতিক ভাবে কতটা খারাপ মানুষ সেটা বুঝতে পারলেই সবাই তাদের বয়টক করবে।

১৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১

আল ইফরান বলেছেন: কত টাকা দিলো এই প্রপাগান্ডা লেখার জন্য?

১৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




হয়তো এরাই ৩২ নম্বরে আগুন দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.