নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু [email protected]

রবিউল করিম বাবু › বিস্তারিত পোস্টঃ

ছিঃ নেমা হোক সিনেমা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

আমার কাছে আমাদের টিভি নাটকগুলো পৃথিবীর অন্যতম সেরা নাটক।এটা আমি একজন বাংলাদেশি বলে বলছিনা, অন্য যেকোন দেশের নাগরিক হলেও (বাংলা বুঝলে) আমি হয়তো বাংলা নাটকগুলোকেই সেরা বলতাম আর বাংলা সিনেমা গুলোকে বলতাম সর্ব নিম্নমানের সিনমা (কয়েকটা বাদে), কারন নায়ক নায়িকার ধাক্কা লেগেই প্রেম, নায়ক ক্লাসের অবধারিত ফাষ্ট বয় অথবা নায়িকার ভাই মানেই গুন্ডা বদমাশ... এইসব বস্তাপচা সস্তা আর অবাস্তব কাহিনী সুস্থ শিক্ষিত বাঙালী দর্শকদের চাহিদা স্পর্শ করতে পারেনি কোনদিনই। তাই বিকল্প হিসেবে যাঁরা ইংরেজি বা হিন্দি সিনেমার প্রতি আকৃষ্ট আশ্চর্য তাঁদেরকে অনেকেই অবজ্ঞার চোখে দেখেন। তাঁরা নাকি বাংলা সংস্কৃতির বিরুদ্ধে! কিন্তু একটু ভালোমত লক্ষ্য করলেই বুঝা যায় হিন্দি সিনেমা শুধু জাকজমক পোশাক আর উন্নত শুটিং স্পটের উপর নির্ভরশীল নয়। তাদের এমনো সিনেমা রয়েছে যা শুরু হয়েছে বাস বা ট্রেনের মধ্যে আর সমাপ্তি ঘটেছে ট্রেনটি গন্তব্যে পৌছানো মাত্রই বা পৌছানোর আগেই।অর্থাৎ ট্রেনের ভেতরে ঘটে যাওয়া সামান্য কিছু ঘটনাকে পুঁজি করেই তাঁরা একটি পুর্ণদৈর্ঘ ছায়াছবি তৈরী করে ফেলেন। তাঁদের প্রতিটি সিনেমায় আলাদা আলাদা গল্প, নতুন ডায়ালগ ও পৃথক বৈশিষ্ট থাকে। কাজটা খুব কঠিন কিছু না।মানুষের জীবনের প্রতিটি দিন একেকটা গল্প, সেখান থেকে কিছু বিশেষ ঘটনাকে আলাদা করে একটু কল্পনা মিশিয়ে কাহিনী নির্মাণ করলে আমরাও কিন্তু চলচ্চিত্রে নতুনত্ব আনতে পারি। এটার জন্য থাইল্যান্ড আমেরিকায় শুটিংয়ে যাওয়ার প্রয়োজন হয়না। প্রয়োজন হয় সুস্থ সুন্দর ও নতুন একটি গল্পের। এই সহজ কথাগুলো আর কবে বুঝবেন আমাদের চলচ্চিত্র নির্মাতারা ?



রবিউল করিম বাবু,

[email protected]

01943- 67 99 56

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

রবিউল করিম বাবু বলেছেন: লেখাটি পড়ে খুব ভালো লাগলো..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.