নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু [email protected]

রবিউল করিম বাবু › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই, শান্তি চাই

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৬





নতুন সংবিধান অনুযায়ী আওয়ামীলীগ সরকারের অধীনেই বিএনপি হয়তো নির্বাচনে অংশ নিত যদি গত ৫ বছর সরকার বিরোধীদলের সাথে কাদা ছুড়াছুড়ি না করে তাদের সঙ্গে স্বদাচরণের মধ্যে দিয়ে নিজেদের প্রতি বিরোধীদলের আস্থা ও বিশ্বাস তৈরি করাতে পারতো। করেছে বরং উল্টোটি যেমন বিএনপির তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে প্রধানমন্ত্রী যুদ্ধপরাধীদের বাঁচানোর আন্দোলন বলে চালিয়ে দিতে চেয়েছেন। রানা প্লাজার অবোকাঠামোগত দুর্বলতার কারনে বিল্ডিং ধসে পড়ার অপবাদটিও সরকার চাপিয়েছে বিএনপির উপরে! এরকম অযৌক্তিক দোষারোপ করলে সরকারের সাথে বিরোধীদলের মিত্রতা কিভাবে হয়? জাতীয় পার্টি নির্বাচন বর্জন করায় স্বৈরাচারী এরশাদকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য সমঝোতার ব্যাপারে যতটা আন্তরিক হয়েছে সরকার ততটা হয়নি বিএনপির প্রতি। রাজত্ব ধরে রাখতে সরকার যেন প্রতিজ্ঞা করেছে বিএনপিকে নিশ্চিহ্ন করতেই হবে। মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রী ত্যাগ স্বীকার করতে চেয়েছিলেন। দেশে আজ এতো অশান্তির পরেও প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্র“তি রক্ষা না করে সেই একচুল না নড়ার জেদ বজায় রেখেছেন। প্রায় সময় তাঁর পিতা বঙ্গবন্ধুর নির্মম মৃত্যুর স্বৃতি মনে করে তিনি কেঁদে ফেলেন, তাহলে তিনি কেন বুঝতে পারছেন না রাজনৈতিক সহিংসতার স্বীকার হয়ে যেই নিরপরাধ মানুষগুলো আগুনে পুড়ে মারা যাচ্ছে তারাওতো বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান অথবা হাসিনা, খালেদার মতই আরেকজন রক্ত মাংসের প্রাণি। তাদেরও মরতে কষ্ট হয়, তারাও কারো বাবা মা অথবা সন্তান, তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, সেই পরিবারো কাঁদে আর অভিশাপ দেয় দুই নেত্রীকে!

এই দেশে কোন আমলেই জনগনের প্রয়োজন ও চাহিদাকে আন্তরিকভাবে গুরুত্ব দেয়নি সরকার বরং সরকারী দলের নেতা কর্মীরা জনগনের মাথায় কাঁঠাল ভেঙে জনগনেরই অর্থসম্পদ আত্মসাৎ ও চঁাঁদাবাজী করেছে, তাই কোন সরকারই জনগনের পরিপুর্ণ সন্তষ্টি আদায় করতে পারেনি। রাজনীতির নামে চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজী আর মানুষ হত্যার কারনে আজ সাধারন মানুষ রাজনীতিবিদদের ঘৃনার চোখে দেখে। শিক্ষিত তরুণ সমাজ যারা বাংলাদেশকে সুন্দর ও আধুনিক করার স্বপ্ন দেখে তাদের প্রায় ৮০ ভাগ তরুনেরা মনে করে বাংলাদেশে রাজনীতি মানে নোংরামী আর ঠকবাজী। তাহলে কি আমাদের রাজনীতি দখল হয়ে গেছে মিথ্যুক, ভন্ড আর স্বার্থপর লোকদের হাতে! যুদ্ধাপরাধীর শাস্তির দাবীতে যদি একটি গণজাগরন মঞ্চ তৈরি হতে পারে তাহলে আজ এই নিরপরাধ মানুষ হত্যা বন্ধের দাবীতে, মানুষের মুক্তি ও শান্তির দাবিতে কেন আবার জেগে উঠছে না মানুষ?



[email protected]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমি চাই অশান্তি

একটা বড় ধরণের অশান্তি একটা বিশাল ঝড় এসব না জলে এই দেশ শান্ত হবেনা কোনদিন
অধর্য্য হয়েননা ভাই নিজেরা নিরাপদে থাকুন আর নেতাদের শেষ দেখতা থাকুন ওরা নিজেরাই নিজেদের শেষ করুক দেশ সান্ত হয়ে যাবে :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

আপনি লিখেছেন, "শিক্ষিত তরুণ সমাজ যারা বাংলাদেশকে সুন্দর ও আধুনিক করার স্বপ্ন দেখে তাদের প্রায় ৮০ ভাগ তরুনেরা মনে করে বাংলাদেশে রাজনীতি মানে নোংরামী আর ঠকবাজী। "

স্বপ্নকে বাস্তবতায় পরিণত করতে হয়, তরুণেরা রাজনীতি করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.