| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর রাজনৈতিক অঙ্গনে সরকারীভাবে সম্ভবত সবচেয়ে বেশিবার উচ্চারিত একঘেয়ামী বাক্যটি ছিল যুদ্ধাপরাধীদের বাঁচাতে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বিরোধীদল। যদিও বিরোধীদল বিএনপির তরফ থেকে এরকম কোন বক্তব্য কখোনই শোনা যায়নি। তবে এ বিষয়ে অন্তত আর কোন সন্দেহ থাকার কথা নয় যে গনতন্ত্র প্রতিষ্ঠার নামে পুরো দেশকে বিপদগ্রস্ত করে সরকার শুধু রাজত্ব ধরে রাখতেই সাংবিধানিক জেদ বজায় রেখে একতরফা নির্বাচন করলো। ফাঁকা মাঠে গোল দেওয়ার পরেও যদি নির্বাচনে এতো চুরি জালিয়াতি হয় তাহলে বিরোধীদল অংশ নিলে আরো কতো কারচুপি আর নোংরামী হতো সেটা বুঝতে এখন আর কারো অসুবিধা হওয়ার কথা নয়।
আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর অনেক বড় একজন ভক্ত। তাঁর বলিষ্ঠ কন্ঠে স্বাধীনতার হুংকার, আত্মমর্যাদাবোধ আর নেতৃত্বগুন ভিষন মুগ্ধ করে আমাকে। এই দেশে কোন অন্যায় পরাধীনতা দেখলেই আমি তাঁর অভাববোধ করি এবং বিশ্বাস করি তিনি বেচেঁ থাকলে পাকিস্তান দ্বীতিয়বারের মতো বাংলাদেশের দিকে আঙুল তুলার দুঃসাহস দেখাতোনা। কিন্তু দুঃখ লাগে বঙ্গবন্ধুর আদর্শ মনে রাখেনি বর্তমান আওয়ামীলীগ প্রজন্ম। না হলে জনগণকে বিপদে ফেলে এমন অন্যায়ভাবে কেন তারা ক্ষমতা ধরে রাখবে? কেন মুক্তিযোদ্ধার ব্যানার হাতে নিয়ে হামলা চালাবে আইনজীবি আর সাংবাদিকের উপর!
স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ মাথা উচু করে রাস্তায় হাটতে লজ্জা লাগে আমার। বাংলাদেশের মানুষ কী আবার পরাধীন হয়ে গেল?
রবিউল করিম বাবু,
[email protected]
২|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১
হাসিব০৭ বলেছেন: Click This Link
৩|
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: @হাসিব.. ভাবা যায় কি নির্লজ্জ!! কি বেহায়া!!!!!!!!!!!!!!!!!
তার মানে তাদের বিগত নির্ভাচনেও যে বিশঅল জাল ভোট এভং জালীযাতির ফলাফলেই তারা একক সংখ্যাগরিষ্টতা পেয়েছিল তার সত্যতাই স্বীকার করলেন প্রকারান্তরে!!!!!!
৪|
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
রবিউল করিম বাবু বলেছেন: বাসে এক যাত্রী ভাড়া দিচ্ছেনা তাই বাসের সুপারভাইজার রেগে গিয়ে যাত্রীকে বলল ভাড়া না দিলে আপনাকে জুতা পিটা কইরা অপমান করুম। যাত্রী বলল কি কন মিয়া এর আগের গাড়িতে আমার লুঙ্গী খুইল্লা নিছে তাও আমি অপমান হইনাই আর আপনি আমারে জুতা পিটা করবেন এইটা কোন ব্যাপার হইলো!!
বুঝুন অবস্থা ! আসলে যার মধ্যে অপমানবোধ নাই তাকে কিভাবে অপমান করা যায় বলুন? বাংলাদেশের এই নির্বাচন নিয়ে গনমাধ্যম, শিক্ষিত তরুন এবং সুশিল সমাজ সহ সারা বিশ্ব যেখানে ছিঃ ছিঃ করছে সেখানে লজ্জা পাচ্ছেনা শুধু ক্ষমতালোভী আওয়ামীলীগ!!!
৫|
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ রকবা বলেছেন.............
বাংলাদেশের এই নির্বাচন নিয়ে গনমাধ্যম, শিক্ষিত তরুন এবং সুশিল সমাজ সহ সারা বিশ্ব যেখানে ছিঃ ছিঃ করছে সেখানে লজ্জা পাচ্ছেনা শুধু ক্ষমতালোভী আওয়ামীলীগ!!!
যা গপ্প শোনাইলেন!! তিনারা দেখা যাইতেছে ডোন্ট মাইন্ড ফেমিলির লুক!!! কোন কিছূতেই শরম পায় না
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধূ কলংক বললে কলংকও হয়তো রাগ করবে!!!
স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র। গণতন্ত্রের প্রাণ হল জনগণ।
সেই জনগনের ৫২% এর ভৌটাধিকার কেড়ে নিয়ে বাকী ৪৮% এর ৫% উপস্থিতি নিয়ে যারা গর্ব করে তারাযে আসলেই মাথা নষ্ট তাতে আর সন্দেহ কি?
একণ পুরা জাতির ত্রাণকর্তা হিসেবে কে দায়িত্ব নেয় তা দেখার পালা!!
আমজনতা ভোটক্রেন্দে না গিয়ে তাদের চাওয়াকে ষ্পষ্ট করে দিয়েছে।
তারা বন্দুকে বদলে বন্দুক নাই বলে,
জলকামান আমার রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দাড়াবেনা বলেই-ৎ
নিরব ভোটাস্ত্র প্রয়োগ করে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে তারা নেই।
অথচ এখনও তাদের কি নিলজ্জ বেয়াহাপনা। কি মিথ্যাচারিতা!