নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু

রবিউল করিম বাবু [email protected]

রবিউল করিম বাবু › বিস্তারিত পোস্টঃ

আজকে সাকিব আল হাসান থাকলেই আমরা জিততাম..

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪২



গতবার এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমান সময়ের মতো এতোটা ধারাবাহিক ছিলনা। তখন মুশফিকুর রহিমকেও আলাদাভাবে কেউ তারকা মনে করতো না। তখন একমাত্র সাকিব আল হাসান ছিল বাংলাশের আন্তর্জাতিক ক্রিকেট তারকা। প্রায় প্রতিটি ম্যাচেই বিশেষ করে ব্যাটিং এর সময় দেখা যেত বাংলাদেশের প্রত্যেকটা ব্যাট্স্ম্যান কী চরম দায়ীত্বজ্ঞানহীনভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেত! তখন অন্তত সম্মান বাঁচানোর জন্য একমাত্র সাকিবের ব্যাটের দিকেই তাকিয়ে থাকতো পুরো দেশবাসী। সাকিব পাহাড় সমান প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে মাঠে নামতো ব্যাটিং করতে। সে দর্শকদের নিরাশ করেনি বরং অসংখ্যবার এই চাপ জয় করে বাংলাদেশ ক্রিকেটকে পরিয়েছে সম্মানের মুুকুট! সবাই তখন ভাবতো আরেকটা সাকিব কবে পাবো আমরা? আমরা নিশ্চয়ই পেয়েছি। মুশফিক, নাসির, এনামুলরা অনেকটা সাকিবের মতই দায়িত্ব নিতে শিখেছে এখন কিন্তু এই সাকিবতো ওই সাকিবকে ডিঙিয়ে পৌছে গেছে আরো অনেক বড় উচ্চতায়। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়ে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে হাজারগুন বেশি। সম্প্রতি বাংলাদেশ শ্রিলঙ্কা সিরিজে তার অশভোন আচরণের কারনে যেই শাস্তি তাকে দেওয়া হয়েছে তার যোগ্যতার বিবেচনায় দলীয় এবং দেশের স্বার্থে শাস্তি কি কিছুটা কমানো যেতনা? বিসিবি তো আগে থেকেই জানতো তামিম অসুস্থ সে হয়তো আর খেলতে পারবেনা এবং সামনে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম খেলা ইন্ডিয়ার সঙ্গে অতএব সাকিব একরকম অপরিহার্যই ছিল ওই ম্যাচটার জন্য। তাকে এক ম্যাচ নিষিদ্ধ করলেই পারতো। তাছাড়া ভুলটির জন্য সে অনুতপ্ত হয়েছে এবং ক্ষমা চেয়েছে আর মুশফিকুর রহিমতো রিতিমতো দরক্ষাস্ত দিয়ে অনুরোধ জানিয়েছিল সাকিবকে নেওয়ার জন্য। তারপরেও বিসিবি তাদের জেদ বজায় রাখলো!! তাহলে ক্ষমার জায়গাটা থাকলো কোথায়? আমি বিশ্বাস করি ভারত এবং আজকে আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান থাকলে আমরা অবশ্যই জিততাম। এই ক্ষতি কি শুধু সাকিবের? ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। বিসিবি খুব অন্যায় করেছে এটা। বিসিবিকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হোক!!!!

[email protected]



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৪

উজবুক ইশতি বলেছেন: গত দু ম্যাচ এ সাকিব রে অনেক মিস করেছি

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:২২

নিশাত তাসনিম বলেছেন: তবে কি ভারতের সাথে বাংলাদেশ জিততে না পারার হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই সাকিবকে বাদ দেওয়া হয়েছে?

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:২৯

রবিউল করিম বাবু বলেছেন: হতেও পারে! বুঝলেন ভাই .. সব জায়গাতেই রাজনীতি ঢুকে পড়েছে।।

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ২:০৫

পথহারা নাবিক বলেছেন: ভাই এইটা কোন ছাকিবের ছবি!!

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

রবিউল করিম বাবু বলেছেন: কোনটা ভাই?

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৩:৫৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমি মনে করি না যে সাকিব থাকলে এমন কিছু হয়ে যেত। শ্রীলংকার সাথেও তো সাকিব খেলেছে। কি এমন করে ফেলেছে? সাকিব না থাকলে আফগানিস্তানের সাথে জিতা যাবে না, কোন দল যদি এমন মানসিকতা থাকে, তাদের খেলাধুলা ছেড়ে দেয়াই উত্তম।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:০২

রবিউল করিম বাবু বলেছেন: ভাই বাংলাদেশে আগে সাকিব মুশফিকদের মতো আরো দুই তিনজন খেলোয়াড় তৈরি হোক তারপর আমরা আপনার সাথে একমত হতে পারবো। ধন্যবাদ।

৫| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৪:০৮

ভোরের সূর্য বলেছেন: যত বড় খেলোয়াড় তত বেশি রেসপনসিবিলটি। বিসিবি তাকেই বেশি বেতন দিয়ে রাখে। এবং সেই টাকাগুলো বাংলাদেশের জনগণের তাই সে কোন অশোভন আচরণ করলে সেটা সবার চোখে বেশি করে ধড়া পরে।যত ভাল খেলোয়াড়ই হোকনাকেন অপরাধ করলে তাকে শাস্তি তাকে পেতেই হবে।আজকে তাকে মাফ করলে অন্যরাও সাহস পেয়ে যাবে।দেশের খেলোয়াড় যখন বাজে আচরণ করে তখন বিশ্ববাসির কাছে আমরা ছোট হয়ে যাই সম্মান হারাই। আবার অপরাধিকে শাস্তি না দিলেও আমরা ছোট হয়ে যাব কিন্তু একটা খেলায় হেরে গেলে আমরা ছোট হয়ে যাবনা।

সাকিব আজকে খেললে বাংলাদেশ হারতো না জিততো সেটা কেউ জানে না কিনতু সাকিব বাজে আচরণ করেছে এটাই সত্য। নিজের দেশের খেলার স্বার্থে একজন অপরাধী খেলোয়াড়ের শাস্তি কমিয়ে কিংবা মাফ করে দেয়া আরেকটি অপরাধ।

ধরুন দেলোয়ার হোসেন সাঈদি খুব ভাল ওয়াজ মাহফিল করেন, ভাল হাদিস জানেন,ওনার ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসেন। কিন্তু এখন আর ওয়াজ মাহফিল হয় না। মানুষ আর ইসলাম হাদিসের কথা শুনতে পায় না।

আপনি কি এখন মানুষকে ওয়াজ মাহফিল এবং হাদিস শোনানোর জন্য দেলোয়ার হোসেন সাঈদির শাস্তি মাফ করে দিয়ে জেল থেকে বেড় করে আনবেন?

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৩৪

রবিউল করিম বাবু বলেছেন: আপনি বলতে চেয়েছেন সাকিব ক্ষমা না পাওয়ার মতো ভয়ঙ্কর একটি অপরাধ করেছে।আপনি সম্ভবত আমার লেখাটা মনযোগ দিয়ে পড়েননি। আমি মূলত যেই বিষয়টির উপরে দৃষ্টি আকর্ষন করেছি সেটা হলো বিসিবি যেহেতু আগে থেকেই জানতো যে সামনে এশিয়া কাপের মতো গুরুত্বপুর্ণ একটি সিরিজ রয়েছে এবং ইন্ডিয়া যেহেতু ক্রিকেটে বাংলাদেশকে অবহেলা করে তাই এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরী ছিলো। অথচ সেখানে তামিমের মতো বড় একজন খেলোয়াড় অসুস্থতার কারনে খেলতে পারছেননা। তাই বিসিবি অন্তত দেশের স্বার্থে সাকিবকে তিন ম্যাচের পরিবর্তে এক ম্যাচ বহিস্কার রেখে প্রয়োজোনে তাকে তিন লক্ষ টাকার জায়গায় দশ লক্ষ টাকা জরিমানা করতো। এটা করলে কি তার শাস্তি পাওয়া হতোনা? হতো। সাপও মরতো, লাঠিও ভাঙতো না। ধন্যবাদ।

৬| ০২ রা মার্চ, ২০১৪ ভোর ৬:২১

নিশি মানব বলেছেন: আসলো কথা কি জানেন ভাই,
আমাদের দেশে কেউ ভুল স্বীকার করলে আর মাফ চাইলে ট্যাঁরও শাস্তির পরিমানটা একটু বেশী হয়ে থাকে। আর কেউ ভুলকে স্বীকার না করে তার শাস্তির পরিমান কম হয়ে থাকে।,

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ভোরের সূর্য বলেছেন: আপনার লেখা ভালভাবেই পড়েছি এবং আপনি আপনার কমেন্টে যা বলেছেন সেটার উত্তর আমার আগের কমেন্টেই আছে।

সাকিব যা করেছে সেটা অপরাধ এবং সেটার শাস্তি সে পেয়েছে। টাকা দিয়ে যদি ক্ষমা পাওয়া যেত তাহলেতো সবাই টাকা দিয়েই পার পেয়ে যেত। আপনার কথা হচ্ছে দেশের স্বার্থে সাকিব কে ক্ষমা করে দেয়া!!!! এবং ৫লাখ বা ১০ লাখ দিয়ে ক্ষমা কেনা।খেলোয়ারদের আচরণের জন্য কোড অফ কন্ডাক্ট আছে যেটা সে ভঙ্গ করেছে।
আপনি ভাই আবেগের কথা বলেছেন।মনে আছে কিছুদিন আগে সাউথ আফ্রিকার অলিম্পিকের সোনাজয়ী খেলোয়ার পিস্টোরিয়াস তার মেয়ে বন্ধু কে খুন করে। এখন তাকে কি দেশের স্বার্থে ক্ষমা করে দেয়া যায় টাকার বিণিময়ে? সে বড় অপরাধ করেছে তাই কয়েক মিলিয়ন ডলার দিয়ে তার অপরাধ মাফ বা কমিয়ে দেয়া কারণ তাহলে সে দেশের জন্য আবার সোনা নিয়ে আসবে।
ইন্ডিয়া আমাদেরকে অবহেলা করে সেটা আমরা আমাদের যোগ্যতা দিয়ে প্রতিরোধ করবো। আর এক সাকিব এর উপর যেই দেশ ক্রিকেটে জয়ের জন্য নির্ভর করে সেখানে আর কি বলার আছে? আফগানিস্তানের সাথে খেলায় সেটা আমরা দেখেছি।

সাকিবকে কোন বিরাট শাস্তি দেয়া হয়নি।ভাই ইমোশন থেকে বের হয়ে আসুন। বাস্তবটা ইমোশন দিয়ে চলেনা। হয়তো আপনার বয়স কম তাই সাকিবের বাজে অঙ্গভঙ্গি আপনার কাছে মজার কিছু ফাযলামি মনে হয়েছে।কিন্তু আপনি যখন একটা সমাজে যাবেন,বড় কোন জায়গায় কাজ করবেন তখন দেখবেন এই বিষয়গুলো খুব ছোট না।

আপনি কি জানেন যে কোন দেশের খেলোয়ার কিংবা শিল্পীকে কে সেই দেশের এম্বাসেডার বলা হয়। কারণ তাদের আচার আচরণের উপর দেশের ভাবমূর্তি নির্ভর করে।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:০৭

রবিউল করিম বাবু বলেছেন: পিস্টোরিয়াস একজন মানুষ খুন করেছে আর সাকিব করেছে বেয়াদবি। এই দুইটা অপরাধ কি এক হলো? কিসের ভিতরে কি,, পান্তা ভাতে ঘি। না ভাই আপনি মনে হয় ক্রিকেট খেলাটা ঠিকমতো বুঝেন না। আপনার সাথে কথা বলে লাভ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.