| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ ক'দিন পর দেখা! তাই আমি পাগলের মত এক নিশ্বাসে সব বলে গেলাম দাঁড়ি - কমা ছাড়াই। খেয়ালই করিনি এতক্ষণ তুমি হা করে আমার মুখ পানে তাকিয়ে ছিলে, শুনছিলে আমার কথা শেষ না হওয়া অবধি। তোমার চোখে বন্যার পানি এসেছিল। আজ বুঝতে পারি সেদিন তুমি প্রতিটা মূহুর্ত আনইজি ফিল করছিলে।
তুমি: “আজ তবে যাই”?
আমি: “যাও”
মাঝে মধ্যে “ভালবাসি” বলে তুমি যেমন আমাকে খুশি করতে, ঠিক তেমন ভাবেই “যাও” বলে আমি তোমাকে খুশি করেছিলাম। “যাও” বলাতে তুমি যদি এত খুশি হও তবে আমি বারংবার বলব যাও, যাও, যাও...
কিন্তু তুমি কি পারছ? তুমি আগে থেকে ফোন ব্যবহার করতে না। আবার চলে গেছ আগের দিনগুলোতে। বাসার ফোন থেকে ফোন দিয়েও কোন কথা বলছ না।
তুমার স্বপ্ন অনেক বড় অনেক বড় হবে তুমি। স্বপ্ন আমিও দেখি, তবে সে স্বপ্নে থাক তুমি। তোমার সবুজ শাড়ি, দু'হাত ভরা চুড়ি,কপালে টিপ, চোখে কাজল, হীরের নাকফুল, এলো চুল আপন মহিমার পসরা সাজিয়ে ভোরের শিশিরে আনমনে বসে আছ। সূর্যের সাথে তোমার নিদারুন সখ্যতা, প্রগাঢ় বন্ধুত্ব, কুয়াশায় লুকিয়ে থেকে তোমাকে অভিবাদন জানাচ্ছে। খানিক পরপর ধেয়ে আসা হিমেল হাওয়া তোমার এলো চুলকে দিগ্বিদিক করে আমার হৃদয়ে দোলা দিচ্ছে।
তোমার নিজের প্রতি, আমাদের ভালবাসার প্রতি যদি তোমার সামান্যতম ভরসা না থাকে সেটাতো তোমার দুর্বলতা। ভালবাসার চেয়ে আমাকে মহান করার ইচ্ছা তোমার অনেক বেশি। কি হবে তুমিহীন মহান হয়ে? যদি সত্যিই ভালবাস তবে আস অচেনা পথে দিগ্বিদিক হারিয়ে যাই, চল অজানা অনিশ্চিত্যের দিকে যেথায় থাকবে না কোন মোহ। তুমি পাশে থাকলে অথই সাগরে প্রেমের ভেলায় ভাসতে ভাসতে অজানা কোন দ্বীপে ঘর বাঁধতেও আমার কোন ভয় নেই। এখন সপ্নগুলো আমার সব সাদাকালো, স্বপ্নগুলো রাঙাতে ফিরে আস, ফিরে আস আবার॥
©somewhere in net ltd.