নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিতীয় শীত

দ্বিতীয় শীত

দ্বিতীয় শীত

চাকুরী নিয়ে জোহানেসবার্গ এসেছি। প্রতিদিনের কথা লেখাই আমার উদ্দেশ্য।

দ্বিতীয় শীত › বিস্তারিত পোস্টঃ

প্রথম লেখাঃ নামকরণের বিষয়ে

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

আমার ব্লগের নাম দিয়েছি দ্বিতীয় শীত। নামটা ধার করা না।আবার এক্কেবারে নিজের মাথা থেকেই বের হয়েছে তাও না। এক ব্লগের নাম থেকে প্রভাবিত হয়েই আমার ব্লগের এই নাম। ওনার ব্লগের নাম ছিল ২ সামারস। ভৌগলিক কারণে তিনি এক বছরে ২ টি গ্রীষ্ম পেয়েছেন এবং তিনি এতে অনেক অনেক আনন্দিত হয়েই ওনার ব্লগের নাম দিয়েছেন ২ সামারস। আমিও ভৌগলিক কারণে ২ টি শীত পেয়েছি এক বছরে। ঢাকা তে শীত পেলাম, আবার জোহানেসবার্গ এ শীত শুরু হল কেবল। কাজেই ২য় শীত নামটি বেঁছে নিতে দেরী করলাম না। তবে আমার এই নাম লেখা ঐ লেখিকার মত আনন্দিত হয়ে নয় বরং শীতের মতই বিবর্ণ রূপ নেয়া আমার জীবনের কষ্ট থেকেই নামটির সার্থকতা যেন।

শীতের শুরুটা হয়েছিল ঢাকায়। শীতের শুরুতেই আমার স্ত্রীর কোল জুড়ে এসেছে আমার ছেলে। শীত তখন উজ্জ্বল যেন বসন্তের চেয়েও আমার কাছে। চারিদিকে আমার আনন্দ। যদিও বুকের ভেতরে চিনচিনে একটা ব্যাথা ছিল। আমি জানতাম যে কোন দিন চলে যেতে হবে আমার। আমার স্ত্রী আর সন্তান কে ছেড়ে থাকতে হবে। তবে আনন্দের মাত্রা এতখানি ছিল যে চিন চিন ব্যাথা টা আমি সহজেই উপেক্ষা করতে পেরেছিলাম।

তারপর হঠাৎ করেই তীব্র ব্যাথাটা উপস্থিত হল। আমার যাবার দিন চলে এল।সুতীব্র বেদনা নিয়ে এয়ারপোর্ট এ বিদায় জানালাম আমার সুখ দুঃখের সাথী আমার স্ত্রী কে আর আমার একমাস নয়দিন বয়সী ছেলে কে। কষ্ট যে এমন হতে পারে আমি তা ধারণাও করিনি।

শুরু হল প্রবাসী জীবন। স্কাইপে তে ছেলে আর তার মা কে দেখি আর চোখের পানি ফেলি। সন্ধার পর খালি ঘরে ঢুকতে গিয়ে চোখে পানি চলে আসে। টোনাটুনির সংসার ছিল আমাদের। অফিস থেকে ফিরে দুজনে কতই না গল্প করতাম! কতই না সুন্দর সময়! তখন যে ঝগড়া করিনি তা নয়। কিন্ত সে ঝগড়াও এখন অনেক মধুর লাগছে। একাকীত্ব খুব খারাপ। জোহানেসবার্গ এ শীতের সময় পাতা ঝড়ছে চারিদিকে। এত গাছ এখানে, এত সবুজ চারিদিক! সব গাছের পাতা নাকি ঝড়ে যাবে স্থানীয় লোকেরা বলছে। আমার জীবনের মতই বিবর্ণ রূপ ধারণ করবে জোহানেসবার্গ। আমার দ্বিতীয় শীত শুরু হল।

তবে শেলীর ode to west wind কবিতার যে লাইনটার অনেক চর্বিত চর্বন হয়েছে, সেটাই আবার বলতে হয়, "if winter comes can spring be far behind"। আমার জীবনে যেহেতু একবছরে দুইটি শীতের মত ঘটনা ঘটল, এখন আশায় আছি একসাথে দুইটি বসন্তের আনন্দের।

আমার স্ত্রী আর ছেলে আসছে দুই মাসের মধেই ইনশাআল্লাহ। তখনো শীত থাকবে যদিও জোহানেসবার্গে, আমার জীবনে বসন্ত আসবে তার বিপুল আনন্দ নিয়ে। তবে আমি লিখে যাবো ২য় শীত ব্লগে আমার জীবনের "আনন্দ বেদনার কাব্য"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.