নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিতীয় শীত

দ্বিতীয় শীত

দ্বিতীয় শীত

চাকুরী নিয়ে জোহানেসবার্গ এসেছি। প্রতিদিনের কথা লেখাই আমার উদ্দেশ্য।

দ্বিতীয় শীত › বিস্তারিত পোস্টঃ

আজ আমার মন ভাল নেই

১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৮

শীত নাকি এখনো পড়েনি জোহানেসবার্গে। অথচ আমার অবস্থা ভয়াবহ। শীতে পুরোপুরি কাবু। তাপমাত্রা সর্বচ্চ ২১ আর সর্বনিম্ন ৬ এ নেমেছিলো কাল রাতে।

গতকাল রাত। ঘুমাইনি এক ফোটাও। একাকী নির্জন রাত। কবির কাছে হয়ত কাঙ্ক্ষিত, আমার কাছে না।আমি সাধারণ মানুষ, সাধারণ দুঃখ কষ্ট আমাকে তাই অনেক নাড়া দেয়। একা একা থাকার এই সময়টা বড্ড খারাপ। রাতে দেশের পত্রিকা পড়ার চেষ্টা করলাম। কিন্ত ভাল লাগলো না পড়তে। নারায়নগঞ্জের সাত খুনের কাহিনী এবং তা নিয়ে বিভিন্ন খবর আর লেখায় ভরা পত্রিকা গুলি। ভাল লাগেনা পড়তে।

"রাতের তারার মত একদিন নীরবে অন্ধকারে যাবো ঝড়ে"/আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে" জীবনানন্দের কথা গুলিকে খুব সুন্দর সুরে বেধেছেন সানী জুবায়ের। গানটি শুনলেই অনেক বড় একটা দীর্ঘশ্বাস বেরোয়। আমাকে পেয়ে বসে জীবনানন্দের নিঃসংগতা আর একাকীত্বের অনুভূতি। বড় অদ্ভুত এই কবি। জীবনে নিঃসংগ ছিলেন না তিনি, কিন্তু মাথার মধ্যে কি এক "বোধ" নিয়ে তিনি একাকী, নিঃসংগ। ভীড়ের মধ্যে থেকেও তিনি আলাদা। আমাকেও কেমন যেন নিঃসংগতায় পেয়ে বসে। তবে আমার নিঃসংগতা কবির মত নয়, আগে যেমনটি বলেছি, সাধারণ মানুষের বরং।

আমার একাকীত্ব শুধুই আমার স্ত্রী আর একমাত্র ছেলের জন্য। ওদের রেখে এসেছি দেশে। ওদের ছাড়া আমার আমি যেন অপূর্ন। এর মধ্যে সানী জুবায়ের এর আরেকটা গান শুরু হলো,"আজ আমার মন ভাল নেই" আমার ও মন ভাল নেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ রাত ৯:০৩

পংবাড়ী বলেছেন: ওখানে কি করছেন? দেশে কি কিছুই পেলেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.