| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মতো উন্নয়নশীল দেশে রাজনৈতিক প্রতিবাদের ভাষা হরতাল হতে পারে না।প্রতিবাদেরতো অনেক প্রন্থা রয়েছে , তার মধ্যে যেকোন টি বেছে নিক ।বর্তমান পরিস্থিতি এমন দাড়িয়েছে যে রাজনৈতিক প্রতিবাদের একমাত্র হাতিয়ার হয়ে দাড়িয়েছে হরতাল।পান থেকে চুন খোসলেই হরতাল, অথচ দেশের স্বার্থবিরোধী যে সকল কর্মকান্ড ঘটে তার জন্য বিরোধী দলকে কখনো হরতাল দিতে দেখা যায় না।অথচ তাদের কোন নেতার লুঙ্গি পাওয়া না গেলে পরের দিন হরতাল।হরতালে মন্ত্রিদের কোন গাড়ি পোড়াতে আদৌ আমি দেখেনি, দেখেছি একটা বৃদ্ধ সি.এন.জি ড্রাইভারকে গাড়ির মধ্যে রেখে আগুন ধরিয়ে দিতে।হরতালের মাধ্যমে সরকারের কোনই ক্ষতি হয় না ,ক্ষতি হয় সাধারণ জনগনের ।যাদের পেটের ভাতের জন্য প্রতিদিন রাস্তায় নামতে হয়।আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে হরতাল নামের দুর্যোগ কে চিরতরে বিদায় জানানো দরকার।
©somewhere in net ltd.