| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী ঈদের কেনাকাটা শেষ করে ফেলেছেন? আপনার ছোট্ট সোনামনি কী আবারো বায়না ধরেছে এ ড্রেস তার পছন্দ না ঐ লাল রং এর ড্রেসটা চাই?অথবা আপনার জন্য যে ড্রেস কিনেছেন সেটা খুব একটা ভালো লাগছে না বলে আরেকটা ড্রেস কেনার পরিকল্পনা করছেন। একবার ও কী ভেবে দেখেছেন যে সকল পথশিশুরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে একটা ছেড়া জামা গায়ে অথবা আদুল গায়ে এই ঈদে ওরা কী নতুন জামা পড়ে ঈদ করতে পারবে? আপনি চাইলেই কিন্তু পারেন একটা জামা ওর হাতে তুলে দিয়ে ওর মুখের অমূল্য হাসিটুকু আপনার করে নিতে।আপনার কাছে হয়তো ১০০-২০০ টাকার একটা জামা তেমন কিছু না , কিন্তু ওর কাছে সেটা মহামূল্যবান।আপনি চাইলেই সম্ভব, একবার মনে মনে ঠিক করেন যে এবারের ঈদে অন্তত একটা পথ শিশুর হাতে আপনি নতুন জামা তুলে দিবেন, দেখবেন সেটা সম্ভব হবেই।
©somewhere in net ltd.