নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি

আমি

মো: বেলাল হোসেন(বাদল)

ইচ্ছা এবং সামর্থ্য থাকলে উপায় হয়

মো: বেলাল হোসেন(বাদল) › বিস্তারিত পোস্টঃ

দ্বীপের নাম ছেড়া দ্বীপ

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২



দূর থেকে দেখলে মনে হয় সাগরের মাঝে একটি পাথর ভাসছে আবার সাগরের ডেউয়ে তলিয়ে যাচ্ছে।ধীরে ধীরে কাছে আসলে চোখে পড়ে এক সারি নারিকেল গাছ পাশাপাশি মাথা উচু করে দাড়িয়ে আছে।তারা পাশাপাশি দাড়িয়ে ঘোষনা করছে তাদের অবদানেই টিকে আছে এই দ্বীপ।দ্বীপের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক খাল।খালের আশে পাশে গড়ে উঠেছে গুটি কয়েক বসতি।মুসলমান ও হিন্দুদের সমন্বয়ে গড়ে উঠেছে বসতি।দ্বীপের অধিকাংশ মানুষ কৃষি কাজ ও মাছ ধরার সাথে জড়িত।সকালে সূয উদয়ের মধ্য দিয়ে শুরু হয় দ্বীপের মানুষের কর্মচঞ্চলতা এবং সন্ধ্যায় রক্তিম সূর্যের বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মচঞ্চল একটি দিনের।কর্মচঞ্চল মানুষগুলো কাজশেষে ফিরে আসে তাদের ছোট্ট কুটিরে।সাগর তীরের হিমেল হাওয়ায় তাদের প্রাণটা জুড়িয়ে যায়।সাগর তীরের হিমেল হাওয়ার সাথে সূর্যের বিদায় মুহূর্তের রক্তিম আভা মিলিয়ে এক মায়াজগতের আবহ সৃষ্টি করে।রাতের বেলায় আকাশের শত শত তারা সাগরের বুকে লুকোচুরি খেলে।সাগরের ডেউয়ে একবার হারিয়ে যাচ্ছে আবার মুখটা উচিয়ে ধরছে।আকাশের চাদটাকে দেখলে মনে হয় সাগরের বুকে নেমে এসে সাগরের ডেউয়ের সাথে মিতালী গড়েছে।সাগরের তীর ঘেষে দাড়িয়ে থাকা নারিকেল গাছের পাতা ঝিরি ঝিরি বাতাসে দুলছে আর এক গাছের পাতা অন্য গাছের পাতাকে স্পর্শ করে বন্ধুকে স্পর্শ করার আনন্দে ভেসে যাচ্ছে।নারিকেলের ছেড়া পাতাগুলো ঝিরি ঝিরি বাতাসে এক মায়াবী সুর মূর্ছনার সৃষ্টি করছে।..(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.