নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ

আমি হল বলরাম স্কন্ধে , আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে

বাদল দিনে

বাদল দিনে › বিস্তারিত পোস্টঃ

জেগে ওঠার এখনই সময়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

যারা বাংলাদেশের পতাকায় বিশ্বাস করেনা, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করেনা, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা আমরা এখনও তাদের জন্য সুযোগ রেখেছি এদেশকে নেতৃত্ব দেবার। আমরা দেশদ্রোহীদের প্রকাশ্যে হামলা করতে দেই। সবচেয়ে বড় কথা তারা তাদের অপরাধের জন্য বিন্দুমাত্রও লজ্জিত নয়। বরং তারা আমাদের দিকে v চিহ্ন দেখায়। এর চেয়ে ঘৃণ্য আর কি হতেপারে ।

তারা ধর্মকে হাতিয়ার করে মানুষকে বোকা বানাচ্ছে। যারা ধর্ম নিয়ে ব্যবসা করতে পারে তারা নিজের স্বজনকে (আমি খারাপ কথা লিখতে চাইনা ) নিয়েও ব্যবসা করতে পারে। তাই এখন ই সময় তাদের এই ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করা।

আজকে যদি আমরা না জাগি তাহলে বুঝতে হবে আমাদের অন্তর মরে গেছে। আজকে যদি আমরা চুপ থাকি তাহলে মুন্তাসির মামুন এর কথায় বলতে হয় , "আবার যেদিন জামাত শিবির রাজাকার রা আমাদের ঘর থেকে মা বোন দেরকে নিয়ে যাবে, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করবে তখন আমাদের শিক্ষা হবে হয়ত।"

ফাঁসি তাদের হবেই, হতেই হবে। কিন্তু এটা শেষ কথা নয়। বরং আমাদের লক্ষ কণ্ঠে আজ ধ্বনিত হোক "ধর্ম নিয়ে রাজনীতি চলবেনা।

আমাদের ভাগ্য নিয়ে রাজনীতি চল্বেনা।

শাসকগোষ্ঠী জেনে রাখুক, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি। অত্যাচারিত হতে হতে যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষের কাছে জীবন তুচ্ছ হয়ে যায়। অধিকার আদায়ের নেশা অদম্য। একে দমন করা যায় এমন শক্তির এখনও আবির্ভাব হয়নি।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে

Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

বাদল দিনে বলেছেন: আপনি যদি আন্দোলনের সাথে থাকেন তবে আন্দোলন আপনার হাতেই আছে

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

দূরবী৩২১ বলেছেন: মোঃ_হাসান_আরিফ আপনার সমস্যাটা কি?

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আমার সমস্যা হচ্ছে আন্দোলন অন্যের হাতে যেতে পারবে না
ব্লগারদের হাতেই থাকতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.