| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ লক্ষ ধর্মান্ধ মুসলমানের আধ্যাত্মিক নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইসলামি ও আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে ধারণা পেতে হলে তাঁর ওয়াজ-নসীয়ত শুনুন:
লিঙ্ক: Click This Link
ওয়াজের শেষের অংশ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। সবার বোঝার সুবিধার্থে শেষের বয়ানের অনুবাদ নিচে দেওয়া হল:
শীতকালে ভেজা কাথাঁ গায়ে দিলে যেভাবে শরীরে কাপুঁনি আসে মেয়েলোক দেখলে জওয়ান পুরুষদের শরীরেও সেরকম অনুভুতি আসে। মেয়েলোকেরা বাইশ তাল জানে, এরা পুরুষকে এই বাইশ তালে ফেলে জেনাতে শরীক হতে প্রলুদ্ধ করে। এইজন্য ইসলামে পর্দা ফরজ। ছেলের জন্য বউ দেখার সময় আপনারা শুধু স্কুল-কলেজের মেয়ে খোজেঁন, কি পাশ সেটা দেখেন। অথচ মেয়েটি ৩০ পারা কোরান পড়েছে কিনা নামাজ পড়ে কিনা কখনও জিজ্ঞাসা করেন না।
স্কুল-কলেজে পড়ার সময় ছেলেমেয়েরা অবাধ মিলামিশা করতে করতে বীর্য শেষ করে ফেলেছে, বিয়ের পর বীর্যের অভাবে আর বাচ্ছা হয় না। তখন আমাদের কাছে পানি-পড়া ও তাবিজের জন্য আসে। একটা বা দুটা সন্তান হওয়ার পর আর বাচ্চা হয় না। আবার বলে "জন্ম-নিয়ন্ত্রণ' করে, আসলে বীর্যের অভাবে সন্তান হয় না - সেটা বলে না, বলে 'বাথ কন্ট্রোল'। আরে বেটা মরলে তোর নাম নেয়ার মতো ওয়ারিশ থাকবে না। 'জন্ম-নিয়ন্ত্রণ' মানে কি জানেন? পুরুষকে খাসি বানিয়ে দেওয়া, আর মেয়েলোকের লজ্জাস্থানে হাত ডুকিয়ে বাচ্চাদানী সেলাই করে দেওয়া যাতে বীর্য প্রবেশ করতে না পারে। তোরা নারী-পুরুষকে বন্ধ্যা করছ, যা বনে-জঙ্গলে গিয়ে হাতি, শুকর, বানর - এদেরকে বন্ধ্যা কর। এরা আমাদের ফসলের ক্ষতি করে। আরে বেটা বাথকে কন্ট্রোল করছ, পারলে ডেথকে কন্ট্রোল কর। পারবি? তাতো পারবি না।
আমার নবী (সঃ) বলেছেন এমন নারীকে বিয়ে কর যার বেশি সন্তান-সন্ততি হবে। কেন? কারণ আমার নবী কেয়ামতের মাঠে গর্ব করে বলবেন, "দুনিয়াতে আমার উম্মদ সবচেয়ে বেশি"। বিয়া দুইটা, তিনটা, চারটা পর্যন্ত কর, উম্মদ বাড়াও। এক সাহাবী একটা বিয়ে করার পর আর্থিক অনটনে পড়েন। তখন তিনি নবীর কাছে গিয়ে অভাব-অনটনের কথা বলেন। তখন নবীজী বলেন, 'যা গিয়ে আরেকটা বিয়ে কর।' সাহাবী ইচ্ছে না থাকা সত্বেও নবীজীর কথায় আরেকটা বিয়ে করলেন। এরপরে সংসারে আর অভাব-অনটন রইল না। কারণ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোকেও খাওয়াব এবং তোর সন্তানদেরকে খাওয়াবো। তাহলে তুই কেন বাথ কন্ট্রোল করবি? খবরদার! বড় গুনাহ, বাথ কন্ট্রোল করবা না।
কেয়ামতের দিন আমার পেয়ারা নবী মোহাম্মদ (সাঃ)-এর উম্মতের কাতার হবে ৮০টি, আর আদম (আঃ) থেকে ঈসা (আঃ) পর্যন্ত তাদের উম্মতের কাতার হবে ৪০টি। আর আমরা ওদের দ্বিগুণ হব। সুতরাং খবরদার বাথ কন্ট্রোল করবেন না, এটি বড় গুনাহ। তোমার ১ম পুত্র অন্ধ, ২য় পুত্র খোঁড়া। এখন যদি জন্ম-নিয়ন্ত্রণ করেন তাহলে ভালো সন্তান কেমনে আসবে? তোমার বীর্যের মধ্যে মুফতি আযম, মুফতি ফয়জুল্লাহর মতো দুনিয়া চালানোর মতো সন্তান জন্ম হতো, কিন্তু জন্ম-নিয়ন্ত্রণ করে তুমি তা হতে দাও নাই। ঠিক কিনা বলেন? মেয়ে বিয়ে করার সময় দেখ তার মার, তার নানীর বেশি সন্তান হয়েছে কিনা। সম্ভব হলে চারটি পর্যন্ত বিয়ে করেন, অনুমতি-এজাজত আছে, নবীজী ৯টি-১১টি পর্যন্ত করেছেন। স্কুল-কলেজের ইংরেজি শিক্ষিত লোকেরা এসব বাথ কন্ট্রোল বেদাত কাজ চালু করেছে। সাবধান আপনারা এসব করবেন না।
সাত কিসিমের মানুষ কেয়ামতের দিনে আসতের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক কিসিমের হচ্ছে সেসব জওয়ান যুবক-যুবতীরা যারা তাদের যৌবন কালটা এবাদত-তেলওয়াতের মধ্যে কাটিয়েছে। তারা আসতের নিচে ছায়া পাবে যেদিন কোন ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, ঘর-দুয়ার থাকবে না।
২|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
বঙ্গদর্পণ বলেছেন: ভুলের জন্য দুঃখিত! ঠিক করে দিলাম, ধন্যবাদ।
৩|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
নিয়ামুল ইসলাম বলেছেন: এইসব গুটিকয়েক ভণ্ডদের জন্য আজ আলেমসমাজ বিপদের মুখে।
৪|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
নীলমেঘ আমি বলেছেন: "আপনার মেয়েকে কেন গার্মেন্টসে দিছেন? ফজরে ৭-৮ টায় চলে যায়, রাত ৮-১০ টা ,বারটায়ও আসে না, কোন পুরুষের সঙ্গে ঘুরাফিরা করতেছে, তুমিতো যান না, কত জ্বেনার মধ্যে মুকতালা হচ্ছে। তোমার মেয়ে আর জ্বেনা কইরা কইরা টাকা রোজগার করতেছে, কি বরকত হইবে? আপনার মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে। আরে, ক্লাস ৪/৫ পর্যন্ত লেখা পড়া করান, যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পাইরবে, এমত এতটুকু।
মেয়েরা হইলো তেতুলের মত। দেখলেই দীলের মইধ্যে লালা বাইর হয়। তেতুল গাছের নিছে দিয়া গেলে জিফরায় লালা আসে। এই মহিলাদের সঙ্গে লেখাপড়া কইরতেছেন দিল ঠিক রাখতে পাইরবেন না। যতই বুজুর্গ হউন মহিলাকে দেখলে, তাদের সঙ্গে হ্যান্ডশেক করলে তোমার দিলের মইধ্যেও কূভাব আইসা যাবে, খারাপ খেয়াল এইটা মনের জ্বেনা, দিলের জ্বেনা, দিলের জ্বেনা, হইতে হইতে এইটা আসল জ্বেনায় পরিনত হবে। কেউ যদি বলে,আমি বূড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, কূ খেয়াল দিলের মইধ্যে আসে না, তা হলে আমি বইলবো’ এই ভাই, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নস্ট হইয়্যা গ্যাছে। সেই জন্য মহিলা দেখলে তোমার কূভাব আসে না। আপনার বিবি ‘যাদের সঙ্গে বিবাহ হতে পারে……………..তাদের কাউকে দেখা দিতে পারবে না। আপনার বিবি যদি দেখা দেয় তবে যদি আপনে বাধা না দেন তবে আপনার জন্য বেহেস্ত হারাম হইয়া যাবে।”
আল্লামা শফির বয়ান থেকে লিখিত রুপ।
৫|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০
মোঃ শিবলী সাদিক বলেছেন: জনাব নিয়ামূল ইসলাম, আপনি মাওলানা শফির বক্তব্যে ভন্ডামি কোথায় পেলেন। তিনি তাঁর নিজস্ব বিশ্বাস থেকেই কথাগুলো বলেছেন। আমাদের তথাকথিত রাজনীতিবদিদের মত মনে এক কথা আর মুখে এক কথা না। ভন্ডামি কোনটাকে বলবেন আপনি?
৬|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
নিয়ামুল ইসলাম বলেছেন: আস্তিক নাস্তিক ব্লগার কি জিনিস তা ও জানত না ৬ই মে তে আসা হেফাজতের পক্ষের সেইসব কোমলমতি বাচ্চারা,তাদের কে এনে বিপদে ফেলে নিজেরা চম্পট দিল যারা তাদের কে কি বলব?
৭|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
মোমেরমানুষ৭১ বলেছেন: ধর্ম বিশ্বাসী কিছু লোককে লক্ষ করে কিছু ওয়াজ ও নসীহত করছেন আল্লামা আহমদ শফী দামাবারকাতুহু।
আর এতেই চুলকানী উঠে গেল কিছু শাহবাগী নাস্তিকদের। ব্যাটা ছাগলের বাচ্চা গুলান ধর্ম ভাল লাগে না তো চুপ করে বসে থাক, ধর্ম নিয়ে কটুক্তি করস ক্যা? যারা ধর্ম মানে তাদের কটুক্তি করস ক্যা? তোরাই তো দেশকে একটা স্পস্টতই বিভাজনের দিকে নিয়ে গেছিস। আস্তিক নাস্তিক ইস্যু তৈরী করেছিস। সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে এখন সুচিল সেজে মজা লইতাছিস। তোদের উস্কানীর কারনেই আমরা হারিয়েছি বুয়েটের মেধাবী ছাত্র আরিফকে। আর কত তাজা খুন তোরা চাস? আর কত তাজা প্রানের বিনিময়ে এই খেলা বন্ধ করবি?
৮|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
মো ঃ আবু সাঈদ বলেছেন: প্রত্যেকটা কথা যুক্তি সংগত, বাস্তব। আপনাদেরকে বলে নাই, যারা আখেরাত বিশ্বাস করে, মুসলিম তাদেরকে বলেছে। সত্য কথা তিতাই লাগে।
তেতুলের ব্যাপারটা জাস্ট উপমা। মহিলাকে খারাপ বলা উদ্দেশ্য নয়। পুরুষের জন্য বেগানা মহিলা বিপজ্জনক, এটা বুঝানো উদ্দেশ্য। যেমন কেউ যদি বলে যে, জ্বরের রোগীর জন্য পানি বিপজ্জনক, তাহলে পানির কোন দোষ বলা উদ্দেশ্য নয়, ঐ রোগীর মধ্যে সমস্যা আছে, সেজন্যই উপকারী পানিও তার জন্য ক্ষতিকারক।
নিয়ামুল ইসলাম--ভাই ভুয়া কথা না বলি...
কয়টা বাচ্চর ছবি দেখনাতো....আর দুই চারজন যা আসছে তা তারা নিজের থেকে আসছে...তাদের কে আসতে বলা হয় নাই...৫ই মে এবং এর আগে সমাবেশে আমি নিজেও ছিল...
৯|
১০ ই মে, ২০২৪ দুপুর ১২:৪০
তোম বলেছেন: হয় কীবোর্ড নিয়ন্ত্রণ বা স্পর্শ অঙ্গভঙ্গি, Watermelon Game প্লেয়াররা তাদের অক্ষর বাম এবং ডানে নামাচ্ছেন নেমে আসা তরমুজগুলি ধরতে।
১০|
১০ ই মে, ২০২৪ দুপুর ১২:৪১
তোম বলেছেন: হয় কীবোর্ড নিয়ন্ত্রণ বা স্পর্শ অঙ্গভঙ্গি, [Watermelon Game](https://watermelongame.org) প্লেয়াররা তাদের অক্ষর বাম এবং ডানে নামাচ্ছেন নেমে আসা তরমুজগুলি ধরতে।
১১|
১০ ই মে, ২০২৪ দুপুর ১:৫৮
নতুন বলেছেন: জামানা বদলাইতেছে।
এমন মানুষের কথা কেউই অনুসরন করবেনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
নিষ্কর্মা বলেছেন: লিংকটা কাজ করছে না! আরেকবার দেখে দিন তো।