| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলামায়ের ছেলে
বিশ্ববিদ্যালয় ছাত্র, কয়েকটি দেশী ও বিদেশী সংগঠনের সাথে সহশিক্ষা কার্যক্রমে জড়িত, ভালোবাসি লেখালেখি করতে
দেশবাসীর বহুদিনের প্রতীক্ষা, নিরন্তর দাবিকে প্রতারণা করে ৬টি সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধের ৫টি প্রমাণিত হওয়া সত্ত্বেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে একাত্তরের কসাই জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। সামায়িকভাবে হতোবুদ্ধি হয়ে পড়া মানুষ ঘুরে দাঁড়িয়েছে এরপরেই। এতদিন ধরে অনলাইনে ব্লগ ও ফেসবুক মাধ্যমে রাজাকার, আলবদর, আলশামসদের বিচারের দাবিতে ভার্চুয়াল লড়াই চালিয়ে যাওয়া “ব্লগার এণ্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক” এর কয়েকঘণ্টার নোটিশে ডাকা বিকেল ৩টার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এখন রূপ নিয়েছে স্বতঃস্ফূর্ত সড়ক অবরোধ কর্মসূচীতে। হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে শাহবাগের মোড়ে। সংহতি প্রকাশ করছে বিভিন্নস্তরের প্রগতিশীল ব্যক্তি ও সংগঠনসমূহ।
এই কর্মসূচী'র দাবি একটাই- রাজাকারের ফাঁসি চাই। আর এই দাবিকে সামনে রেখে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য আব্দুল মান্নান সহ প্রমুখ রাজনীতিক, পেশাজীবী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ এখানে সহাবস্থান নিয়েছেন, সমর্থন জানিয়েছেন। সকলের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে খাবার রান্নার বন্দোবস্তও চলছে সমান তালে।
এখন আর ঘরে বসে থাকার সময় নয়। মুক্তিযুদ্ধ চেতনার উত্তরসূরীদের এবার মাঠের লড়াইয়ে নামার সময়। যারা এখনো এসে উপস্থিত হতে পারেন নি, তাদেরকেও আহবান জানানো যাচ্ছে, আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। রাজাকারের ফাঁসিকামী প্রতিটি সচেতন মানুষ এই আন্দোলনে আন্তরিকভাবে স্বাগত। ইতোমধ্যে অবস্থানকারীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
তাই যারা এখনো ঘরে বসে আছেন, চলে আসুন, অতি অবশ্যই চলে আসুন। সচেতনতার চিৎকারে রাজাকার আর তাদের দোসরমুক্ত হোক আমাদের মাতৃভূমি বাংলাদেশ।
আরো বিস্তারিত জানতে এই পোস্টটি পড়ূন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
বাংলামায়ের ছেলে বলেছেন:
দামাল ছেলে মরে নাই
রাজাকারের ফাঁসি চাই
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
বাতাসের রূপকথা বলেছেন: কার অপরাধ বেশী, কাদের মোল্লার নাকি বাচ্চু রাজাকারের। আমার মনে হয় বাচ্চু রাজাকারের অপরাধ কাদের মোল্লার চেয়ে অ-নে-ক বেশী। এই জন্য একজনের মৃত্যুদন্ড এবং আরেকজনের যাবজ্জীবন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
বাংলামায়ের ছেলে বলেছেন: বেশি কমের চেয়েও বড় কথা, কাদের মোল্লা কয়েকশ মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, কবি মেহেরুন্নেসা কে হত্যা করেছে, মুক্তিযুদ্ধা হত্যা করেছে। এর যেকোন একটিও কি ফাঁসি দেবার জন্য যথেষ্ট নয়?
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
উপমা সৈয়দ বলেছেন: আমরা যারা আসতে পারছি না বিভিন্নি সীমাবদ্ধতার কারনে, আমরা সবাই আপনাদের সাথে আছি ।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++++++
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫
তুহিন সরকার বলেছেন: কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই,ফাঁসি।
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এখন আর ঘরে বসে থাকার সময় নয়। মুক্তিযুদ্ধ চেতনার উত্তরসূরীদের এবার মাঠের লড়াইয়ে নামার সময়। যারা এখনো এসে উপস্থিত হতে পারেন নি, তাদেরকেও আহবান জানানো যাচ্ছে, আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। রাজাকারের ফাঁসিকামী প্রতিটি সচেতন মানুষ এই আন্দোলনে আন্তরিকভাবে স্বাগত। ইতোমধ্যে অবস্থানকারীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
বাতাসের রূপকথা বলেছেন: কি বিচার শুরু করল - যেটা পালাইয়া আছে (বাচ্চু রাজাকার) তার বিচার সব শেষে শুরু হয়ে সবার আগে রায় হয়েছে, এবং অবশ্যই মৃত্যুদন্ড। কারন সে হাতের কাছে নাই!
তারপর হলো মীরপুরের বধ্যভুমির ভিলেন কাদেরের যাবজ্জীবন। অথচ সবার প্রথমে ধরা হয়েছিল সাকা চৌধুরীকে এবং শুরু হয়েছিল তারটাই প্রথমে।
সাকা, সাঈদী বুঝতে পারছে তাদের ষষ্ষ্ঠ ইন্দ্রীয় দিয়ে, তাদের ঘোর অমাবশ্যার অন্ধকার আলোতে পরিনত হতে আর বেশী দেরী নাই।
আর গোলাম আজম যদি এমনিতে বয়সের ভারে মরে যায় তাহলেতো কোন কথা-ই নাই।