| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলামায়ের ছেলে
বিশ্ববিদ্যালয় ছাত্র, কয়েকটি দেশী ও বিদেশী সংগঠনের সাথে সহশিক্ষা কার্যক্রমে জড়িত, ভালোবাসি লেখালেখি করতে
ধর্ম হেফাজতের নামে, ধর্ম রক্ষার নামে, ধর্মের অজুহাতে যারা ধর্মের নীতি না মেনে, বাণী না পড়ে-শুনে-জেনে, ধর্মকে বিকৃত করে মানুষের ধর্ম বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে, যারা না জেনে, না বুঝেই মানুষকে গণহারে নাস্তিক বলে ফতোয়া দেয়, মানুষকে মুরতাদ বলে, কাফির বলে, যারা উস্কানি দেয় মানুষের উপর সহিংস হামলায়, যারা প্রতিবেশীর ঘরবাড়িতে আগুন, ধর্ষণ, লুটপাটে উৎসাহিত করে ধর্মের নামে বিভ্রান্তির জাল রচনার মধ্য দিয়ে, যারা মানুষকে অবমাননা করে মালাউন-বিধর্মী বলে, কিছু নরপশুকে বাঁচাতে যারা বিপক্ষে দাঁড়ায় ন্যায়ের সংগ্রামের, যারা হুঙ্কার দেয় গণমানুষের অন্তরের দাবির বিপক্ষে- আমি লানত দিচ্ছি সেই মোল্লাদেরকে, সেই ধর্ম-ব্যবসায়ীদেরকে, সেই ভণ্ডদের আর তাদের দোসরদের প্রতি; খোদার গজব বর্ষিত হোক আপনাদের উপর; ধ্বংস হোন আপনারা, ধ্বংস হোক আপনাদের দম্ভ; বিলুপ্ত হোক আপনাদের বিষাক্ত নিঃশ্বাস হতে নির্গত গরল বাণীময় শেষ বায়ুকণাটিও; আর রক্ষা পাক মহান বিধাতার অশেষ রহমতে গড়া এই অনিন্দ্যসুন্দর দুনিয়া, সাত আসমান; রক্ষা পাক তাঁর ‘আশরাফুল মাখলুকাত’।
©somewhere in net ltd.