নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

me mine. .

সকালের সোনা রোদ

someone simple

সকালের সোনা রোদ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

২০১১ সাল ।

আমি বাপন ।

তখন নরসিংদি থাকি ।

ক্লাস টেনে ,রোকন আহমেদ স্কুল এন্ড কলেজে পড়ি ।

এক শুক্র বারে সেলুনে বসে আছি।

ইজি চেয়ারে এমনভাবে বসে ছিলাম যেন মার্কিন অপারেশন্স রুমের এক জেনারেল ।

চুল কাটারঅপেক্ষায় আছি ।

এমন সময় এক ভিখারিনী দোকানে ঢুকলো।

সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে বলল

"আল্লাহ আপনেগো মসিবত দূর করবো "।

কথাটা শুনে মনে মনে একটা মুচকি হাসি দিলাম । চোখের সামনে ভেসে উঠল ২ বছর আগেরকার কাহিনী।

গণিত পরীক্ষা দিকে স্কুলে যাচ্ছিলাম। যাবার পথে দেখলামএক বৃদ্ধ ভিক্ষা করছেন। খারাপ লাগলো। পকেটে কাকিমনির দেয়া 10 টাকা ছিলো যেন কিছু খাই। সেটা দিয়ে বললাম প

"কাকা দোয়া করবেন, পরীক্ষা" ।

দ্য মিরাকল ইজ সেই টার্মে শুধু গণিতেই ফেল করলাম আর কিছুতেই না।



ভিক্ষুকটির ভিক্ষা নেয়া শেষ।যা পেয়েছে তাই

নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম "দাঁড়ানখালাম্মা" ,উনি পেছন ফিরে চাইতেই ২ বছর আগের সেই স্টাইলে পকেট হতে দশ টাকা বের করে দিলাম । তিনি খুব খুশি হয়ে দোয়া করলেন এবং চলে গেলেন।

মনে আছে, বার্ষিক ফলাফলে প্রিন্সিপাল সকল এক সাবজেক্ট ফেলারদের প্রমোশন দিয়েছিলেন।



মানুষের দোয়া বৃথা যায় না।

যেকোনভাবেই হোক এটি লাগে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.