| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ঢাকা থাকতাম ।
শ্যামলী ১১ নাম্বারে ।
পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে এসেছে।
ফ্যামিলিতে একটা পিচ্চি মেয়ে আছে।
ফুটফুটে মেয়ে। গোল
গোল চোখ। চেহারায় পন্ডিত পন্ডিত ভাব।
বাসার উঠানে পেয়ে আলাপ জমাবার
চেষ্টা করলাম।
- "কি নাম তোমার?"
"অপিরিচিতদেরকে নাম বলি না।
আগে তোমার নাম বল।"
মুখ বাঁকিয়ে বলল মেয়েটি।
আশেপাশে তাকালাম। কেউ নেই।
অপমানজনক ঘটনা কেউ দেখেনি তাহলে।
- "আমি তোমার পাশের বাসায় থাকি।
আমার নাম অভ্র । এখন তোমারটা বলো।"
- "তিতলি। তোমার নামটা এত কঠিন কেন?
আবার বল তো। নাহলে মনে থাকবেনা।"
- "অভ্র…"
- "হুম মনে থাকবে এখন।" গম্ভির মুখে বলল
তিতলি।
- "কোন ক্লাসে পড়?"
- "জানুয়ারিতে ক্লাস টু'তে ভর্তি হব। আর
তুমি?"
- "আমি…? এপ্রিলে এস.এস.সি পরীক্ষা দেব।"
- "এস.এস.সি পরীক্ষা দেবে! তাহলে আমার থেকে অনেক
বড়।"
- "কেন বড় হলে সমস্যা?"
- "অভিয়াসলি…" কোমরে হাত দিয়ে জোর
গলায় বলল তিতলি।
- "কি সমস্যা?" জিজ্ঞেস করলাম।
- "তুমি যদি প্রপোজ করে বসো তবে…এত
ডিফরেন্স…"
আমি হতবাক। গায়ে চিমটি কাটলাম। নাহ
বাস্তব জগতেই তো আছি।
- "আমি তোমাকে প্রপোজ করব কেন?"
- "ও মা…তুমি ছেলে আর আমি মেয়ে।
সেজন্য…"
এই মেয়েটা ক্লাস টু'তে পড়ে! বিশ্বাস হয়
না।
- "তা তোমাকে এই পর্যন্ত কয়জন প্রপোজ
করেছে?"জিজ্ঞেস করলাম
- "দুই জন। একজন আমার ক্লাসমেট আর
আরেকজন ক্লাস ফোরে পড়ে।
দুজনকে পাত্তাই দেই নি।"
- "পাত্তা দাওনি কেন?"
- "ওদের হাতে মানিব্যাগ থাকেনা। আর
তারা রিক্সা দিয়ে স্কুলে আসে তো…
তাই।"
- "আমি প্রপোজ করলে একসেপ্ট করবে?"
- "তুমার বাইক আছে?"
- "না…"
- "তাহলে তো টাইম হবে না।"
ঢোক গিললাম। আর
কথা না বাড়িয়ে তিতলিকে "গুড বাই"
বললাম।
জবাবে তিতলি'ও চতুর হাসি দিয়ে "গুড
বাই" বলল।
সাথে চোখ টিপ্পনিও দিল!!
©somewhere in net ltd.