নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

me mine. .

সকালের সোনা রোদ

someone simple

সকালের সোনা রোদ › বিস্তারিত পোস্টঃ

হিন্দুরা মানুষ না । তারা মালাউন !

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

বাংলাদেশে অভয়নগরের পর এবার দিনাজপুরে হিন্দুদের উপর ব্যপক তান্ডব চালিয়েছে জামাত- বিএনপি কর্মীরা। প্রায় ৪০০ টি বাড়ী আর অর্ধশত দোকানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট চালিয়েছে জামাত- বিএনপি কর্মীরা। ক্ষতিগ্রস্ত গনেশ, প্রমথ ও মনোহর জানান কয়েক শত জামাত- শিবির- বিএনপি কর্মী তাদের বাড়ী ও দোকানে হামলা চালায়। প্রায় ৩ ঘন্টা ব্যপক তান্ডব চালিয়ে এই ধংসযজ্ঞ চালানো হয়।



খবরটা শুনেই আজকে কেন জানি চোখ দিয়ে টপটপ করে জল পরল। একেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, তার উপর হিন্দুরা সমানে গালি খাচ্ছে। একটা কমন শব্দ " মালাউন" আমাদের প্রতিনিয়ত এটা শুনতে হয়। আমরা কি বাংলাদেশে জন্ম নিয়ে পাপ করেছি??? ইসলামদের আসলে আমাদের সাথে কি শত্রুতা? আমি এই প্রশ্নের উত্তর খুজে বেরাই। আজ যদি ভারতে জন্মাতাম, তাহলে তো এরকম হত না। আজ আওয়ামী লিগও বেঈমানি করছে আমাদের সাথে। দেশে আর কতদিন আওয়ামী - বিএনপি খেলা চলবে? এমন কি কোন রাজনৈতিক দল কোনদিন আসবে না যারা বিধর্মীকে সম্মান করবে? আমরা কি মানুষ না? আওয়ামি হল ভারতের দালাল, বিএনপি পাকিস্তানের। কেউ কি নেই যে, বাংলাদেশের দালাল? কবে বন্ধ হবে বাংলাদেশে বসবাসরত বিধর্মী দের উপর অতাচ্যার? আজ -কালের ছেলে মেয়েরা কি নোংরা ভাষায় একে অপরকে গালি দিচ্ছে। ছিঃ ছিঃ । মুসলমানদের বলছি, আপনারা যদি ধর্ম ভিত্তিক রাষ্ট্র চান, তাহলে আমার কিছু বলার নেই। ধর্ষণ , লুটপাট , অগ্নিসংযোগ চালিয়ে যান । হত্যা করুন সব " মালাউন" দের। আর বাকিরা দেশ ছাড়া হবে।

কিন্তু মনে রাখবেন, ধর্ম ভিত্তিক রাষ্ট্র কোনদিন উন্নয়ন করতে পারে না। দেশটা আফগানিস্তানে পরিনত হবে। কিন্তু মনে রাখবেন, আপনারা "ভারতীয় দালাল হিন্দু মালাউন" অত্যাচারের শাস্তি অবশ্যই পাবেন। এটা বাংলাদেশের ১০% " মালাউনের" অভিশাপ !!!



(বিঃ দ্রঃ - হিন্দু শব্দটা ব্যবহার করলাম না , কারন আপনাদের কাছে আমরা ' মালাউন" )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.