নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

me mine. .

সকালের সোনা রোদ

someone simple

সকালের সোনা রোদ › বিস্তারিত পোস্টঃ

পৌষ সংক্রান্তি

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

আজ পৌষ সংক্রান্তি ।

এবার প্রায় ৫ বছর পর সংক্রান্তিতে বাড়িতে আছি । গ্রামের বাড়িতে আমাদের যৌথ পরিবার । সকাল সকাল স্নান করে শরীরে হালকার উপরে ঝাপসা লোশন ঘসে নমস্কার দিতে বেরোলাম । ১০ মিনিট ঘুরে প্রায় ২৫ জনকে নমস্কার করলাম । তারা অনেকেই আমাকে অনেক কিছু আশীর্বাদ করলেন । কেউ বলল লাখ বছর বেচে থাক , আবার কেউ কেউ আশীর্বাদ করল পড়াশুনায় যেন ভাল করি কেউ আবার বলল যেন ভাল চাকরি পাই । ঠাম্মা , দাদুরা আশীর্বাদ করল যেন সুন্দরী বউ পাই ।



এখন পাপড় খাচ্ছি আর হিসাব করছি পড়াশুনায় গোল্ডেন । গোটা কয়েক চাকরি , প্রায় ৩ লাখ ২ হাজার বছর আয়ূ । চার চারটা সুন্দরী বউ । আমি পুরা টাশকিত আর কি লাগে বল ? লাইফ জিঙ্গালালা !



ভাবতেছি এত্তগুলা সুন্দরী বউ মেনটেইন করব কিভাবে ?

ওরা আমার কথায় চলবে না আমি তাদের কথায় চলব বুঝতেছিনা ।

ওই তো কে কোথায় আছি আমারে বাচা । আমি আর টেনশন নিতে পারতছিনা । মাথা খালি ভনভন করের ।





ও হ্যা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রন রইল । পাপড় নুডলস আর পিঠা খেয়ে যেও ।





বাপন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.