| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল দেখলাম শ্রমিকদের নিয়ে সবাই আলোচনা শুরু করে দিয়েছিল । নায্য পাওনা আদায়ের জন্য তারা কত কথাই না বলল । কেউ কেউ আমার তাদের বিভিন্ন দুরাবস্থার চিত্র তুলে ধরেছে । কেউ আবার দেখলাম তাদের নaয্য পাওনা আদায়ের জন্য আরো নতুন নতুন ও কঠোর আইন তৈরী করতে বলেছেন । আহা ! কতইনা বাহার তাদের পোষ্ট গুলোর । কত মায়া মমতা তাদের মনে । কতবড় দেশপ্রেমিক তারা ! দেখলে প্রানটা জুড়িয়ে যায় ।
কিন্তু কথা তো সেটা না ।
কথা হল.......
একবার তাদের বাস্তব জীবনটা নিয়ে ভেবে দেখুন । জীবনে তো কথনো শ্রমিকদের সম্মান করেই না তার উপর সবসময় নায্য পাওনা ও দেয়না । বিশ্বাস করবেন কিনা জানিনা বেশ কয়েকবার আমি শিক্ষিত (শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট) দাদাদের ও সামান্য টাকা বেশি ভাড়া চাওয়ার জন্য রিক্সাওলাদের গায়ে হাত তুলতে দেখেছি । রেলষ্টেশন আর বাস ষ্টেশন কুলি মজুরদের কি অবস্থা হয়ে সেটাও আমার জানি ।
আর গার্মেন্টস শ্রমিকদের ?
আট ঘন্টার কথা থাকলেও তাদের কাজ করতে হয় দশ থেকে বারো ঘন্টা ।
কথনো ভেবে দেখেছেন এক জায়গায় এক রুমে বারো ঘন্টা বসে থাকার মানে ? বারো ঘন্টা বাদ দিলাম আপনি এক জায়গায় তিন ঘন্টা বসে থাকতে পারবেন ?
না তো ?
কিন্তু তারা পারে ।
আর শুধু বসেই থাকেনা । এই বারোটা ঘন্টার সারাক্ষন ই কাজ করে ।
এর বিনিময়ে মাস শেষে কত পায় ?
বড়জোর চার থেকে পাচ হাজার টাকা ।এটা তার পরিশ্রমের নায্য মজুরী হল ?
ভেবে দেখুন তো ওয়ার্কশপ গুলোর কথা । সারাবিশ্বে যেখানে শিশুশ্রম নিষিদ্ধ আমাদের দেশে সেখানে ওয়ার্কশপেও শিশুরা কাজ করে ।
তার উপর কত বিপজ্জনক আর পরিশ্রমের কাজ ওয়ার্কশপে ।
এই যদি আমাদের দেশের শ্রমিকদের অবস্থা হয় তবে আমরা সারা বছর শ্রমিকদের জন্য কিছু না করে সেই একটা দিন এত মাতামাতি করি কেন ?
তাদের নিয়ে একটু বেশি মশ্করা করা হয়ে গেলনা ?
নাকি নিজেকে নীতিবান, সুশীল আর দেশপ্রেমিক প্রমান করতে চান ?
এমন দেশ প্রেমিকের মুখে থু মারি আমি ।
.............থু
©somewhere in net ltd.