| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই দিন যাচ্ছে ততই তার বাধনে আবদ্ধ করে ফেলছি নিজেকে ।
অচেনা এক অনুভুতি ।
অজানা এক টান ।
অন্য রকম এক ভাললাগা কাজ করে তাকে ঘিরে । আমার প্রতিটি মুহূর্তে তার ছোয়া অনুভব করি ।
অন্যান্য দিনগুলোর চেয়ে এখন
একটু বেশি ই পুলকিত থাকি ।
এখন আমার প্রতিটি ভাবনায় মিশে
থাকে শুধু সেই মুখটি ।
দিন দিন তার মাঝে বিলিয়ে দিচ্ছি নিজেকে ।
আমার স্বপগুলো তার স্পর্শে রং ফিরে পায় ।
আমার প্রতিটি ছন্দে শুধু তার স্তুতি ।
একি বাধনে জড়াল সে আমায় ?
এ বাধন ছিড়ে যাবার নয় ।
©somewhere in net ltd.