| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বিকেল হেলায় করা
অনেক অনেক ভুলে,
হয়নি বলা মনের কথা
আমারো প্রাণ খুলে।
সৃতি গুলো দিচ্ছে হানা
একটু একটু করে,
কথার চাপে, সৃতির ছাপে
মনটা কেবল পুড়ে।
যে ভয়েতে হয়নি কভু
একলা পথে চলা,
সেই কষ্টেই কাটছে এখন
আমার সারাবেলা।
কষ্টই যদি পাবো তবে
কেনো আর এই বাঁধন?
কষ্টগুলোই আগলে রাখি
হোকনা বাঁধন ছেদন!
--- মো. আবু সাঈদ জাদিদ
©somewhere in net ltd.