| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসান বৈদ্য
একজন গ্রামীণ প্রাণী্
সিংহের খুব মন খারাপ। তাই সে বন ছেড়ে লোকালয় ভ্রমণে বের হল। এক বাড়ির পিছন দিয়ে যাবার সময় শুনতে পেল ছোট এক ছেলে পড়ছে ‘সিংহ হল বনের রাজা কেশর আছে ঘাড়ে, সিংহ হল বনের রাজা কেশর আছে ঘাড়ে....”। তাই শুনে সিংহের মন ভাল হয়ে গেল। বনে গিয়ে দেখা হল গরগোসের সাথে, তাকে বললো বলতো বনের রাজা কে? খরগোস ভয়ে ভয়ে উত্তর দিল, কে আবার আপনি। একে একে শিয়াল, বাঘ, ভাল্লুক সবাইকে একই প্রশ্ন করলে প্রাণের ভয়ে সবার একই জবাব বনের রাজা আপনি ছাড়া আবার কে? সিংহ এতে আল্লাদে আটখান।
ঘুরতে ঘুরতে দেখা এক পাগলা হাতীর সাথে। সিংহ একটু সমীহ করে বললো, ‘বলেন তো বনের রাজা কে’?
হাতী কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে সিংহকে দ্রীম করে এক লাথি মারল। সিংহ অনেক দূরে গিয়ে পড়ল। গায়ের ধূলা ঝাড়তে ঝাড়তে সিংহ বললো, ‘বললেই তো পারতেন জানি না, লাথি মারলেন কেন’?
২|
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
মায়াবীনি৬৫৪ বলেছেন: খুবই মজা পেলুম
৩|
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
হাসান বৈদ্য বলেছেন: ধন্যবাদ
৪|
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল,,,,,,,,,,তবে একটা ম্যাজেস আছে এতে,,,,,,,”শক্তের ভক্ত, নরমের যম,,,,,,,,,,,”
৫|
২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৫
মামুন রশিদ বলেছেন: টুকরো গল্প মজার হয়েছে
তবে ব্লগপোস্ট আরেকটু ডিটেইল, আরেকটু বড় হওয়া ভালো । মাইক্রো ব্লগ যেমন ফেসবুক, ট্যুইটারের সাথে ওয়েব ব্লগের এটাই পার্থক্য । আপনি ভালো লিখেন, শুভকামনা হাসান বৈদ্য ।
২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৫৯
হাসান বৈদ্য বলেছেন: পরামর্শের জন্য মামুন ভাইকে ধন্যবাদ
৬|
২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৯
ভারসাম্য বলেছেন:
+++
৭|
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৫
িনহাজ রিমন বলেছেন:
৮|
২৮ শে মে, ২০১৩ ভোর ৫:৫৫
ভারসাম্য বলেছেন: একবারতো একচোট হেসে গেছি। এবার আমি আরেকটু যোগ করি এইটার সাথে।
' সিংহ'র কথা শুনে হাতী আবার সিংহটাকে আরেকটা লাথি মেরে আগেরবারের চেয়েও দূরে নিয়ে ফেলল।
এবার সিংহ কোঁকাতে কোঁকাতে একটু দূর থেকেই বলল, "বললেইতো পারতেন যে, আপনিই রাজা। জিগাইলেই লাত্থি মারবেন!!
" '
২৮ শে মে, ২০১৩ সকাল ৮:০৩
হাসান বৈদ্য বলেছেন: একবারতো একচোট হেসে গেছি। এবার আমি আরেকটু যোগ করি এইটার সাথে।
' সিংহ'র কথা শুনে হাতী আবার সিংহটাকে আরেকটা লাথি মেরে আগেরবারের চেয়েও দূরে নিয়ে ফেলল।
এবার সিংহ কোঁকাতে কোঁকাতে একটু দূর থেকেই বলল, "বললেইতো পারতেন যে, আপনিই রাজা। জিগাইলেই লাত্থি মারবেন!! /
" '
হা হা হা আপনারটা আরো সুন্দর
৯|
২৮ শে মে, ২০১৩ ভোর ৬:০৬
এলিয়ান বলেছেন: শেয়ার করলাম। আপনাদের ভালো লেখাগুলো যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ইনবক্স করুন
http://www.facebook.com/blogscan
২৮ শে মে, ২০১৩ সকাল ৮:১০
হাসান বৈদ্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৩
খেয়া ঘাট বলেছেন: ‘বললেই তো পারতেন জানি না, লাথি মারলেন কেন’? হাহাহাহাহা