| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুন আজ দাবানল ছড়ায়,
সাক্ষী শাহবাগ চত্বর।
৪০ বছর ঘুমিয়ে আজ,
জেগেছে প্রজন্ম একাত্তর।
কৃষ্ণচূড়ারা আজ ম্লান হয়ে আছে,
নেইকো তাতে আগুন;
প্রেয়সীর হাত ছেড়ে দিয়ে আজ
মশাল নিয়ে প্রদীপ্ত ওই তরুণ।
দীপ্ত স্লোগানে অষ্টপ্রহর
মুখর দেখো অক্লান্ত তরুণী,
তোমার উত্তরসুরীরা জেগে আছে
আজ,ঘুমাও শহীদ জননী।
ছাত্র, শিক্ষক, কেরানী, শ্রমিক -
সারা বাংলা আজ গড়েছে একতা।
একটাই দাবি, একি স্লোগান,
জয় বাংলা, জয় জনতা।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: বিজয় জনতার
বিজয় বাংলার
এ বিজয় নবপ্রজন্মের
৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
বোকামন বলেছেন:
আমি চরমভাবে আমার জন্মভূমি “বাংলাদেশের” পক্ষপাতিত্ব-কারী
তাই,
দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের কোন দল থাকতে পারে না
কোন দল রাজাকারদের দলীয় পরিচয় দিতে পারে না
রাজাকারের পরিচয় একটাই “তুই রাজাকার”
রাজাকারদের সহায়তাকারী ব্যক্তি-প্রতিষ্ঠান-দলের ( যেই হোক না কেন) বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাই
বাংলার গন-মানুষের প্রাণের দাবী
ফাঁসি, ফাঁসি, রাজাকারদের ফাঁসি
(এর সাথে কোন, কিন্তু, যদি, তবে, আগে, পরে কিছু নাই)
জয় বাংলার জনতা
জয় বাংলা