নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ্গের দুনিয়া

লেখার মতো কিছু করতে পারি নাই

মানস চক্রবর্তী

আমি কোনও আগন্তুক নই.......

মানস চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

সাধারণ নামা

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১



দুপুরে তেজ়গাঁওয়ের বাড়ির দাওয়ায় বসে ভাত ঘুম দিচ্ছিলো সরকার সাব।সাধারন মিয়া অতি যত্নে তার পা মালিশ করছিল।সরকার মানুষ কত জায়গায় যাইতে হয়,পাও আজকাল বেদনা করে বহুত। সাধারণ মিয়া মালিশটা ভালই করে।সাধারণ মিয়ার বাপদাদা ও বড় সরকার মানে সরকার সাবের বাপ এর পা মালিশ করতো।বংশের গুণ পাইছে বেটা।সরকার সাবের ঘুমটা প্রায় ধরে আসছিল।হঠাত ই সাধারণ মিয়া বইলা উঠলো।

সাধারনঃ অদ্ভুত কথা স্যার, এটা কি ব্যাপার হইল?আপনার চোখ কান গলায় নাকি সমস্যা দেখা দিছে?

সরকারঃ তুই ডাক্তারী পড়ছস? তুই কি বুঝবি?

সাধারণঃ না স্যার,কিন্তুক আপনার সমস্যা গুলোর কারণ ধরতে তেমন একটা বেগ পাইতে হয়না।

সরকারঃ আমার সমস্যা আমি বুঝুম তুই চুপ থাক।

সাধারণঃ স্যার মন্দিরে আগুন দিসে, হিন্দুগো বাড়ি ঘর পোড়ায় দিতেসে।

সরকারঃ আরে দাড়া সব বিচার করুম।

সাধারনঃ আপনি কইলেন,চুপ থাকলাম,আপনারে ছাড়া আর কারে কমু? বান কি মুন রে কমু নাকি?আর একটা মানুষ রে কইমু চিন্তা করছিলাম।কিন্তু গিয়া দেখি, ম্যাডাম এর গোল টেবিলে মন্দির পোড়ানো কয়লা দিয়া জুতার ছাপ মারা।চুপি চুপি বাইর হইয়া আসলাম, যদি আবার আমার কাছেই তত্ত্বাবধায়ক চাইয়া বসে, কইত্তে দিমু ভাই।আর পাশে বসা ওই ধর্মপ্রাণ লোক গুলা যদি আবার কয় "গোলাম আযম এর বাংলায় মালাউনের ঠাঁই নাই",তারপর একডা ইটা লইয়া আমার মাথাডা থেতলাই দেই।

সরকারঃ বুঝছোস,তো,নিজে বাচলে বাপের নাম।শিবের গীত বহুত গাইছোস এবার কইয়া ফালা কি কইতে আইছিলি।

সাধারণঃ স্যার,এখন অবস্তা কি হইল?হেইদিন মাওলানা সফি আপনারে কইলো,সরকার সাব ৯০% মুসলমান ভোটার এর ভোট কিন্তুক আমার হাতে,এই সব শাহবাগী নাস্তিক নাছাড়াদের এইখান থেইকা তাড়ান, নাইলে কইলাম ভোট সব ঢাকা লইয়া গিয়া আল্লামা সাঈদী সাব রে দিয়া দিমু। আপনি তো অমিতাভ বচ্চন এর মত আন্ধার ঘরে বইয়া তাগো লগে কি জানি ফুসুর ফুসুর করলো,তারপর রাইতের মাঝে টেরাইবুনাল গঠন হইলো, গতরাইতের মইধ্যে তিন উইকেট শেষ। তামশাটা কি?

সরকারঃ হ্যারা ধর্মের অবমাননা করছে?

সাধারনঃ এইডা কি স্যার? কেমনে করে?

সরকারঃ হ্যারা বোলগ এ উলটা পালটা কথা লিখছে ধর্মের নামে।

সাধারনঃ ওহহহহহ,তো স্যার?হিন্দুরা কি ধইঞ্চা?ওগো যে মন্দির পোড়াইলো?ওগো ধর্মের অবমাননা হইলো না?

সরকারঃ এই চুপ বেটা।

সাধারণঃ না, চুপ করুম কেন? ভোট দিসিনা।আপনারে কি সফি সাব আইসা নির্বাচনে জিতয়াইছিল।গত সরকারের আমলে তো রাস্তার কুত্তার মতো মরতে ছিলেন?

সরকারঃ তদন্ত কমিটি করছি না।

সাধারণঃ হ্যতাগরে তো হারিকেন দিয়াও খুইজা পাওয়া যাইতেছে না।আইচ্ছা জাতীয় মসজিদ ও কি ধর্ম অবমাননার আওতার বাইরে।

সরকারঃ মানে কি?

সাধারণঃ মানে হইলো স্যার ওইখানে কি খতিব সাবের কাছ থেইকা মাইক কাইড়া লইলে, তার মাথার পাগড়ী খুইলা ফেললে,সালাম ফিরাইতে না দিলে, কিংবা গালিচাতে আগুন দিলে ধর্ম ঠিকঠাক থাকে? স্যার মাইনষে এখন জুম্মার নামাজ পড়তে যাইতে ভয় পায়।ধর্মের অবমাননা এইখানে হয় নাই স্যার?

সরকারঃ

সাধারণঃ এই যে জামায়াত এর প্রচার প্রকাশনা বিভাগের হারামিয়ে আমীর ছাগু মাহামুদুর তার কাঁঠাল পত্রিকাতে দুইদিন পর পর গৃহযুদ্ধ লাগানোর যে চেষ্টা করছিল,কাবা শরীফের গিলাব পাল্টানোর ছবিরে সাঈদির মুক্তির দাবিতে আন্দোলন বইলা চালানোর চেষ্টা করছিল,হেইডার কি হইল?

সরকারঃ ওই বেটা,ওই জিনিস বন্ধ করছিনা।

সাধারণঃ কিন্তু স্যার হুনলাম ওইডা আমার দেশ না, আমার ব্লগ বন্ধ করছেন।

সরকারঃ ওই তুই দেশ এর বদলে ব্লগ কথাডা শুনছোস, ভালা কইরা শুন।

সাধারণঃ স্যার আমি তো আন্ধা না, কালাও না।স্যার সফি সাব নাকি ঢাকা আইতাছে?

সরকারঃ হুম্ম(ঘাড়টা একটু নামাইয়া)

সাধারনঃ ওহহ স্যার আপনার তো মনে হয়, গলায় ও সমস্যা দেখা দিসে।

সরকারঃ গলায় আবার কি সমস্যা?

সাধারণঃ এই সফি সাব এর নামডা হুইনায় মাথাডা নাইমা গেসিলো।

সরকারঃ ওইবেটা সফি সাব আল্লামা মানুষ।জ্ঞানীগুনী মানুষ।

সাধারণঃ আমি জানি স্যার,সাকা সাবের টাকাতে উনার গুনের নিশানা চাইর দিকে ছড়াই পড়ছে।দেখেননা ঢাকা আইবো দেইখা আপনাগো রাইতের ঘুম হারাম হইয়া গেসে,আপনাগো বন উজাড় মন্ত্রী্রে ওইখানে পাঠাইলেন। কিন্তুক উনি তো ঢাকা যাইবোই।এখন কি করবেন?

সরকারঃ আরে উনারে ঠান্ডা করার জন্যে কালকে তিনটারে ধরলাম না।

সাধারণঃ ঠান্ডা হইলো কই?উনিতো ঢাকার দিকেই আসতাছেন।

সরকারঃ আল্লামা মানুষ নিশ্চয় আমগো ভোটের কথা ভাববেন।

সাধারণঃ জি স্যার, তাইলে আমগো কথা কে ভাববো?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

আহলান বলেছেন: হাহাহাহা.... জটিল জটিল .. .. ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.