নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বাংলা মা। তোমায় ভালবাসি।

যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি।

বিডি বন্ড

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়।

বিডি বন্ড › বিস্তারিত পোস্টঃ

আমি শাহবাগ। আমি বিষ্ফোরন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯



কন্ঠে আমার বজ্রের বিদ্যুৎ তরঙের ঢেউ

আকাশ আর বাতাসে এফোর উফোর

হানি আঘাত।

মুষ্ঠি বদ্ধ আমার হাত

বাঘের থাবা

শিকারের ঘাড় খামছে

আনন্দে আমি আত্ম হারা।



রাজাকারের ফাঁসি চাই। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।

প্রকম্পিত গর্জনের হুঙ্কারে কেপে উঠে বিশ্ব বিধাতা।



তুমি কে আমি কে বাঙালী বাঙালী।

বীর বাঙালী বীর বাঙালী।



আমি যা চাই। তাই পাই।

যদি না পাই।

দুমড়ে মুচড়ে করি একাকার।

সাধ্য আছে কার ?

ছিনিয়ে নেবার, আমার খাবার।



আমি বীরের জাত।

করি শত্রু নিপাত।

আমি করি শত্রু চুর্ন

আমি অগ্নি শিখায় পরিপূর্ন।

বাজে ডামাঢোল

করি নৃত্য

ধিতাং ধিতাং থেইয়া

পালাবি কোথায় যাইয়া।

মার টান, হেইয়া

আমি উত্তাল পদ্মার নাইয়া।



আমি শাহবাগ।

আমি গনজাগরন।

রাজাকারের আশুভ আত্মায়

আমি বিষ্ফোরন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.