| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিডি বন্ড
একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়।
যারা ফেবু ইউজ করেন তাদের কাছে কি আজ অচেনা কোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ? আমার কাছে আননোন ২ টা রিকোয়েস্ট আসছে।
ফ্রেন্ড অ্যাড করার আগে একটু ভাল করে দেখে নিন। কয় জন মিচুয়াল ফ্রেন্ড আছে । তার প্রফাইলে ঢুকুন। যাচাই করুন।
এমন হতে পারে তার প্রফাইলে সে শাহবাগের আন্দোলনের পক্ষে অনেক পোষ্ট দিয়ে রাখছে। তা দেখেই অ্যাড করবেন না।
আগামী কিছু দিন ফ্রেন্ড অ্যাদ করা থেকে বিরত থাকুন।
শাহবাগে সাইবার যুদ্ধ পেইজ থেকে একটি সতর্ক বার্তাঃ
শাহবাগে সাইবার যুদ্ধ
#shahbag
প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত সবাইকে সতর্ক হবার আহবান-
প্রথমত বলছি, ফেসবুকে কিছুদিন নতুন বন্ধু যোগ করা থেকে বিরত থাকুন। কেননা জামাত শিবিরের ছদ্মবেশী লোকজন আপনাদের বন্ধু সেজে ফেসবুকে ঢুকে পড়ছে , আপনার সাথে ঘনিষ্ঠতার মাধ্যমে যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এবং সুযোগ মতন তারা কিন্তু ঠিকই সেইসব ব্যবহার করবে। এদের প্রোফাইল গুলো এভাবেই সাজানো যে দেখলে মনে হবে তারা আমাদেরই একজন, কিন্তু আসলে সেটা নয়। কাউকে অ্যাড করার আগে ভালো করে যাচাই করে নিন যে আইডি টি আসল না ফেক।
দ্বিতীয়ত বলছি, ফেসবুকে পরিচিত কাউকে নিজের ব্যক্তিগত যোগাযোগ নাম্বার দেয়া থেকে বিরত থাকুন। কিংবা কেউ ডাকলে তাদের আহবানে সাড়া দিয়ে কোনও নির্জন স্থানে যাওয়া থেকে বিরত থাকুন। এবং অবশ্যই কাউকে আপনার বাসার ঠিকানা দিবেন না।
পুলিশ বা র্যাব পরিচয়ে কেউ আপনাকে গ্রেপ্তার করতে চাইলে বা কোথাও নিয়ে যেতে চাইলে তাদের পরিচয় পত্র দাবি করুন। এবং অবশ্যই সবাইকে জানান যে কারা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে বিনা কারণে। সম্ভব হলে পালিয়ে যাবার চেষ্টা করুন। পুলিশ র্যাবের পোশাকে তারা হতে পারে ছদ্মবেশী শিবির খুনি।
এবং সব চাইতে জরুরি, একা একা চলাফেরা করবেন না। সর্বদা দলবদ্ধ ভাবে থাকুন।
কে না জানে যে গুপ্ত হামলা করতে শিবির সিদ্ধ হস্ত। এবং দেশের সূর্য সন্তানদের হত্যা করা সেই ১৯৭১ সাল থেকেই জামাত শিবিরের একমাত্র লক্ষ্য। নিজে সতর্ক থাকুন, সতর্ক করুন প্রতিটি সহযোদ্ধাকে।
- ভেবে দেখেছো কি? | Did you ever think?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫
বিডি বন্ড বলেছেন: জয় বাঙলা
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো বলেছেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
বিডি বন্ড বলেছেন: থ্যাংকু
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
সাউন্ডবক্স বলেছেন: জয় বাংলাদেশ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
বিডি বন্ড বলেছেন: জয় বাঙলা।
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
রসের হাড়ি বলেছেন: বিগত কিছুদিন ধরে প্রতিদিনই ৮/১০ রিকোয়েস্ট পাচ্ছি। একটাকেও অ্যাড করিনি।
কারণ দিব্য চোখেই ফেক মেয়ে আইডি গুলোকে দেখতে পাচ্ছি !!
আর অপরিচিত ছেলে আইডির কথা বাদই দিলাম। ![]()
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮
বিডি বন্ড বলেছেন: হে হে হ.।.। গুডু গুডু । আমি আবার এই গুলারে ব্লক মাইরা দেই।
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ পোষ্ট এর জন্য, কই অদ্ভুত আমার সত্যি ২টা অচেনা রিকুয়েস্ট এসেছে।
খুব ভয়ের মধ্যে আছি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০
বিডি বন্ড বলেছেন: আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ পোষ্ট এর জন্য, কই অদ্ভুত আমার সত্যি ২টা অচেনা রিকুয়েস্ট এসেছে।
খুব ভয়ের মধ্যে আছি।
হা হা হা ।। দুর মিয়া। ডরাইলে ঘুমান। আর যুদ্ধ করন লাগব না। আজাইরা ডরায়েন না। আমি আছি না। :
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: আতঙ্ক তাইলে এমনেই ছড়াইতেছে!
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯
shfikul বলেছেন: বস এইডা আপনে কী হুনাইলেন?কিছুক্ষণ আগে গিয়া দেখি ঢাবির এক মাইয়া আমারে রিকু পাঠাইছে।গভীর রাইতে সুন্দরী রমনীর আহবানে সাড়া না দিয়া আমি লুল কি থাকতে পারি!!এদিক সেদিক তাকাইয়া দেখি কেউ নাই!দিলাম এড মাইরা!ও আল্লাহ এখন আমার কি হবে!!!
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
মাস্টার বলেছেন: হাসি দিয়ে উড়িয়ে দিলেও কিছু কথা খুবই গুরুত্বপূর্ন। তবে কয়টা লাশ ফেলবে শিবির? বিজয় কেতন দেখতে পারছি।
৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
আশিক মাসুম বলেছেন: ডরাইকি আর সাধে!! আমাগরেত হাসিনা খালায় নিরাপত্যা দিত না।
দিব হইলো গিয়া থাক আর কিছু কইলাম্না।
১০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭
আমিই মিসিরআলি বলেছেন: ফ্রেন্ডলিস্টে যে কয়টা ছাগু আছিল,সব খুইজা খুইজা ডিলিট মারছি
১১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
বিপদ সংকেত! বলেছেন: তালিকা করে ব্লগারদের হত্যা করা হবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো?????????!!!!
১৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
এম ই জাভেদ বলেছেন: আমারে কেউ ফেবুতে খুইজা পাইব না , হি হি
১৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
ফকির মজুমদার বলেছেন: জয় বাঙলা।
১৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
ইখতামিন বলেছেন:
আমার কাছে ১ টা এসেছে
১৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
হাতীর ডিম বলেছেন: আমার অনেক গুলা আসসে... একটা শিবির পুরাই... আমি মুড়ি খাইতে কইসি
১৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
ঘুড্ডির-পাইলট বলেছেন:
আমার অনেক ফ্রেন্ড রিকোএস্ট আসতাছে ।
১৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
চিগিমিকি বলেছেন: রিকোয়েস্ট পাইছি হাফ ডজনের মতন
পাড়ায় মহল্লায় ও ফেইসবুকে ছবি সহ ওদের তালিকা প্রকাশ শুরু হোক, তাইলে ব্যাটারা ভালই চাপের মধ্যে পড়বে .. .
১৯|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০
বিডি ফুল বলেছেন: ভাই ভয়ংকর তথ্য দিলেন, ধন্যবাদ।
২০|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
স্পাইসিস্পাই001 বলেছেন: সচেতন মূলক পোষ্টে প্লাস+++++++
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ++++++++
জয় বাংলা।