নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নতুন ব্লগ বাড়ীতে সু-স্বাগমত।

সপ্তাহে ৩/৪ দিন করে হরতাল ডাকলে, ভোট কেন্দ্রে যামু না ভোট দিমু না......

টেকনিসিয়ান

ব্লগ পড়তে পড়তে সামু'র প্রতি ভালবাসা। অফিসে এসেই ব্লগে জুন আপা, জুল ভার্ন সহ অনেকের ব্লগ বাড়ী না ঘুরলে কেন যেন মনে শান্তি পাই না। জুল ভার্ন ভাইকে অনেক বেশী মিস করছি। সব সময় বেড়ানো আর খাওয়ার গল্প খুঁজে থাকি। ব্লগে কিচ্ছু লিখতে একদম ইচ্ছে করে না।

টেকনিসিয়ান › বিস্তারিত পোস্টঃ

বাসরঘরে বরের মৃত্যু............... এনার্জি ড্রিংক এর ভয়বহতা

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

বাসরঘরে ঢোকার আগে বন্ধুর দেওয়া উত্তেজক কোমল পানীয় পান করেন আতিকুর। ঘরে ঢুকেই ছটফট করতে থাকেন, মাথাব্যথা শুরু হয় তাঁর। এক সময় ঘামতেও শুরু করেন; স্ত্রীকে মাথায় তেল মেখে দিতে বলে খাটে বসে পড়েন তিনি। স্ত্রী তেল আনতে যাওয়ার পর তিনি হঠাৎ খাট থেকে মেঝেতে পড়ে যান। রাত তখন সাড়ে ১১টা। নববধূর চিৎকারে ছুটে আসে স্বজনরা। দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয় আতিকুরকে। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের মৃত মাজেম আলীর ছেলে আতিকুর রহমান উপজেলার মহব্বতপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে চাকরিরত ছিলেন। সেই সঙ্গে তিনি চালিয়ে গেছেন পড়াশোনা। স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার অপেক্ষায় ছিলেন। গত শুক্রবার বিয়ে করেন তিনি। ওই রাতেই কোমল পানীয় পান করার পর তাঁর মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, রবিবার বউ-ভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ জন্য সহকর্মীসহ স্বজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণও করেন আতিকুর। পরদিন সকালে বড় ভাইকে নিয়ে বাজারে যাওয়ার বিষয়ে আলোচনা করে শুক্রবার রাতে আতিকুর নববধূ জেসমিনকে নিয়ে নিজের ঘরে যান। রাত যখন সাড়ে ১১টা, তখন জেসমিনের আর্তচিৎকারে ঘরে ঢুকে বড় ভাই সোহরাব দেখতে পান আতিকুর মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়।

নববধূ জানান, জুস খাওয়ার কথা আতিকুরই তাঁকে জানিয়েছেন। তিনি বলেন, 'আতিকুর বলেছেন, তাঁর এক বন্ধু জুস খেতে দিয়েছিল। সেটা খাওয়ার পর থেকেই তাঁর শারীরিক সমস্যা শুরু হয়েছে।' নববধূ আরো বলেন, 'উনি (আতিকুর) ঘরে এসে খাটে বসেই বলেন, মাথা ঘুরছে আর গা ঘামছে। এ সময় মাথায় তেল দেওয়ার কথা বলে খাটে বসে পড়েন।'

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষেতলাল উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাটে নানান ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে ডাবল হর্স, সেভেন হর্স, লাভা, পাগলু_এসব নামের পানীয়।

জেলার সিভিল সার্জন ডা. আবদুল কাদের বলেন, 'বাজারে বৈধভাবে যেসব পানীয় পাওয়া যায় সেগুলো পান করলে মৃত্যু হওয়ার কথা নয়।' অবৈধভাবে বাজারে যেসব পানীয় বিক্রি হচ্ছে, তা পান করলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠে 'এনার্জি ড্রিংকসে শক্তিনাশ!' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, বাজারে যেসব এনার্জি ড্রিংকস বিক্রি করা হচ্ছে সেগুলোয় মেশানো হয় সিলডেনাফিল সাইট্রেট নামে নিষিদ্ধ ও উত্তেজক রাসায়নিক। এ ছাড়া থাকে মাত্রাতিরিক্ত ক্যাফেইন ও অপিয়েট (আফিমজাত উপাদান)। উচ্চমাত্রায় ক্যাফেইন নিয়মিত খেলে ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, হৃদরোগসহ ক্যান্সারের মতো জটিল রোগ হয়।



সূত্রঃ Click This Link

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

লিন্‌কিন পার্ক বলেছেন:

:-O

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

টেকনিসিয়ান বলেছেন: :(( :((

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

এঞ্জেল বয় বলেছেন:

এইসব বাজেজুস ছেড়ে এই মিষ্টি আলু খান।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

টেকনিসিয়ান বলেছেন: এই আলুর বার. বি. কিউ. আমার খুবই প্রিয়,

তবে আপনার কথায় আমি কেন বাসর রাইতে জুস বাদ দিয়ে আলু খাইতে যাব... B-)) B-)) B-)) B-))

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

জাহিদ হাসান বলেছেন: বলেন কি !

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

টেকনিসিয়ান বলেছেন: ঘটনা মিছা না...


এসব এনার্জি ড্রিংক বিরুদ্ধে আওয়াজ উঠানো দরকার।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

শিক কাবাব বলেছেন: ইন্না লিল্লাহ। কি কন?! এনার্জি ড্রিং খেয়ে এনার্জি হারায়া ফালাইছে। হি হি হি .....। তার পরও, তার পরও মানুষ খাইবেই খাইবে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

টেকনিসিয়ান বলেছেন: আসলে এত কিছুতেই আমাদের উচিত শিক্ষা হয় না কখনো..


এসব এনার্জি ড্রিংক এর প্রস্তুতকারী মালিকদের ধরে শিকে গেঁথে কাবাব বানিয়ে উপরে এসব এনার্জি ড্রিংক এর জুস ঢালা উচিত :#) :#)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

মোঃ আসিফ সরওয়ার (বাবু) বলেছেন: আমি ঔষধ কোং চাকরি করি|
এগুলোর সর্বনাশাস মারাত্তক|

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

টেকনিসিয়ান বলেছেন: আপনার মালিকের বাসর রাইতে এসব জুস আপনি ছুন্দর মোড়কে মালিককে দিতে কখনো্ও ভুলবেন না। হু মনে থাকে যেন :P

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :-P :-P :-P :-P

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

টেকনিসিয়ান বলেছেন: :-/ :-/

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

অনিমেষ রহমান বলেছেন: খেলা ধুলা করনের জইন্ন্য খাইছিলো নিকি?

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

টেকনিসিয়ান বলেছেন: এখানে আবার কি ধরনের খেলা খুঁজে পাইলেন :P :P

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার তো কোকাকোলা খাইতেও ভয় লাগে :(

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

টেকনিসিয়ান বলেছেন: জ্বি কোকাকোলা মারাত্নক।

আদি কালের কচলানো লেবু+চিনি শরবতই আসল জুস যা এখন ৫ তারকা হোটেলের লেমোনেট নামে পরিচিত।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

মুহাই বলেছেন: পাবলিক ইতিহাস হৈতে শিক্ষা লৈবেনা ।আবার খাবে...!

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

টেকনিসিয়ান বলেছেন: জ্বি আমিও কইলাম পাবলিক ইতিহাস থেকে শিক্ষা নিয়েই তবে বা স র রাইত :-B :-B :-B

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুনে খুব কষ্ট পেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

টেকনিসিয়ান বলেছেন: সত্যিই দুঃখজনক।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

ফারুক-১ বলেছেন: ব্যাপারটা দুঃখজনক

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

টেকনিসিয়ান বলেছেন: সত্যিই দুঃখজনক।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

বিডি আইডল বলেছেন: নতুন বিয়ে করতেই যদি এনার্জি লাগে তাহলে তো কিছু করার নাই

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

টেকনিসিয়ান বলেছেন: অনিমেষ রহমান বলেছেন: খেলা ধুলা করনের জইন্ন্য খাইছিলো নিকি?

খেলাধুলা করতে কিন্তু এনার্জি লাগে B:-)



আঁরার চাঁটগাইয়া আইডল ভাইয়ুরে আঁর ব্লগ বাড়িত আইয়ু্নুর লাই ধন্যবাদ জানাইলাম।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: এনার্জি ড্রিংক খারাপ। তবে বর বিশেষ এনার্জি বাড়ানোর উদ্দেশ্যে কোন বিশেষ ধরনের বটিকা জাতীয় জুস খাইছিল কিনা কে জানে!!

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

টেকনিসিয়ান বলেছেন: মৃত্যুর কারণে জানা গেল না......

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

শার্লক বলেছেন: কি বলবো দুইটাই বেকুব। যে কিনে দিছে আর যে পান করছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

টেকনিসিয়ান বলেছেন: ঠিকই বলছেন দুজনই বেকুব

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বিডি আইডল বলেছেন: নতুন বিয়ে করতেই যদি এনার্জি লাগে তাহলে তো কিছু করার নাই =p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

টেকনিসিয়ান বলেছেন: =p~ =p~ =p~

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

স্পাইসিস্পাই001 বলেছেন: মুহাই বলেছেন: পাবলিক ইতিহাস হৈতে শিক্ষা লৈবেনা ।আবার খাবে...!

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

টেকনিসিয়ান বলেছেন: আমরা বাঙ্গালীরা কখনো ইতিহাস হৈতে শিক্ষা লৈতে জানি, চরম সত্য।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

নিস্প্রভ নীল বলেছেন: I think oita normal kono drinks chilo na, Bor ke basor ratee shokti baranor jonno special kichu inject kora hoechilo...mayb herbal or joributi or something. valovabe test kora uchit, notmal drinks e erokom kichu howar kotha na.

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

টেকনিসিয়ান বলেছেন: basor ratee shokti baranor jonno special kichu ????
বাসর রাইতে শক্তি বাড়ানোর জন্য স্পেসিয়াল কিছু. .......... ..??

জ্বি ভাই মনে হয় স্পেসিয়াল কিছু, তবে এত শক্তি কিসের জন্য B:-/

valovabe test kora uchit,
টেস্ট করতে গিয়েই তো মৃত্যুর কোলে ঢলে পড়ল :(( :((

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

দি সুফি বলেছেন: এই ঘটনার পরও নির্বিঘ্নে ঐ এ্যানর্জি ড্রিংকের ব্যাবসা চলতে থাকবে। কারো কোনো বিচার হবে না। এইটার নামই হল, আইনের চোখে ( চোখ কিন্তু বন্ধ ) সবাই সমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.